অধ্যায়-৭: জনসংখ্যা

এসএসসি · ভূগোল ও পরিবেশ

অধ্যায়-৭: জনসংখ্যা - ভূগোল ও পরিবেশ বহুনির্বাচনি ও বোর্ড সমাধান

১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

দৃশ্যকল্প-১: পরিবেশে মাটি, বায়ু, পানি, পশুপাখি প্রভৃতি বিষয়গুলো আলোচিত হয়।
দৃশ্যকল্প-২: পৃথিবীর ভূমিরূপ, মৃত্তিকা, প্রাণিজগৎ, জলবায়ু ইত্যাদি বিষয়গুলো আলোচিত হয়।
দৃশ্যকল্প-৩: জনসংখ্যা, নগর পরিবেশ ও রাজনৈতিক বিবর্তন এ বিষয়গুলো আলোচিত হয়।
১. সৌরজগৎ কাকে বলে?
কোন গতির কারণে দিনরাত্রি সংঘটিত হয়? ব্যাখ্যা করো।
দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয় কোন ধরনের পরিবেশকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
দৃশ্যকল্প-২ ও ৩ এ বর্ণিত বিষয়গুলো কি ভূগোলের একই শাখার অন্তর্ভুক্ত? যুক্তিসহ মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে যে জগৎ গঠিত হয়, তাকে সৌরজগৎ বলে।
(খ)
আহ্নিক গতির কারণে দিন-রাত সংঘটিত হয়। পৃথিবী গতিশীল। পৃথিবী তার নিজস্ব মেরুদণ্ডের বা অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিকে আহ্নিক গতি বলে। পৃথিবীর পর্যায়ক্রমিক আবর্তনের ফলে আলোকিত দিকটি যে অংশে থাকে সেখানে দিন এবং বাকি অংশে রাত হয়। আবার গতির কারণে অন্ধকার দিক আলোতে পড়ে তখন সেখানে দিন এবং দিনের সে অংশ সূর্যের আড়ালে যায় ফলে সেখানে রাত হয়।
(গ)

দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয় (মাটি, পানি, বায়ু, পশুপাখি) যা প্রাকৃতিক পরিবেশকে নির্দেশ করে। নিচে ব্যাখ্যা করা হলো:

প্রাকৃতিক পরিবেশ হলো প্রকৃতির নিজস্ব সৃষ্ট উপাদান যেমন- মাটি, পানি, বায়ু, গাছপালা, নদ-নদী, পাহাড়-পর্বত এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত সামগ্রিক অবস্থা, যেখানে মানুষের সরাসরি হস্তক্ষেপ নেই। এটি জৈব ও অজৈব উপাদানের মিথস্ক্রিয়ায় গঠিত, যা মানুষের বেঁচে থাকা ও অর্থনৈতিক কার্যক্রমের মূল ভিত্তি। এটি প্রকৃতিতে নিজে নিজেই তৈরি হয়, মানুষ এটি তৈরি করে না।

(ঘ)

এ দৃশ্যকল্প-২ দ্বারা প্রাকৃতিক ভূগোল ও দৃশ্যকল্প-৩ দ্বারা মানবিক ভূগোলকে বোঝানো হয়েছে। দুটি ভূগোল ভিন্ন রকম। নিম্নে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-

প্রাকৃতিক ভূগোল মূলত প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করে। এটি পৃথিবীর ভৌত পরিবেশ যেমন- ভূমি, জলবায়ু, মাটি, উদ্ভিদ ও পানি (অশ্মমণ্ডল, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জীবমণ্ডল) নিয়ে আলোচনা করে। অপরদিকে, মানবিক ভূগোল মানুষের তৈরি এবং মানুষের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এটি পৃথিবীর মানুষের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কার্যকলাপ ও পরিবেশের ওপর মানুষের প্রভাব নিয়ে আলোচনা করে। সুতরাং বলা যায়, যদিও তারা ভিন্ন বিষয় নিয়ে কাজ করে, তবুও তারা একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। প্রাকৃতিক পরিবেশ যেমন মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে তেমনি মানুষও তার প্রয়োজনে প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তন করে।

অধ্যায়-৭: জনসংখ্যা আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।