অধ্যায়-১: ইতিহাস পরিচিতি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনি ও বোর্ড সমাধান
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :জনাব শফিক রসুলপুর অঞ্চলের শাসক। তিনি ব্যবসায়িক সুবিধার জন্য তার অঞ্চলকে দুটি সেক্টরে বিভক্ত করেন। যার ফলে তার শাসনকার্য চালাতে সুবিধা হয়।উক্ত ঘটনাকে-
i. মুসলমান সম্প্রদায় স্বাগত জানায়
ii. জাতীয় কংগ্রেস স্বাগত জানায়
iii. হিন্দু-মুসলমান রাজনৈতিক পথ আলাদা হয়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :বকুলপুর অঞ্চলের নির্বাচিত চেয়ারম্যান 'ক' বেশ জনপ্রিয় ছিলেন। তার অঞ্চলে হিন্দু ও মুসলমান উভয়েরই বসবাস ছিল। তিনি নিজে মুসলিম হলেও সকলের প্রতি তার সজাগ দৃষ্টি ছিল। তিনি হিন্দুদের উৎসাহিত করার জন্য বিভিন্ন উপাধিতে ভূষিত করতেন।উক্ত সুলতানের কর্মকান্ডের ফলে-
i. দক্ষতার সাথে শাসনকার্য পরিচলিত হয়
ii. অদূরদর্শিতার পরিচয় মেলে
iii. বাংলা সাহিত্য নতুন গতি পায়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : -সজিব সাহেব বিদেশি পণ্য বর্জন করেছেন। তিনি তার পরিবারের জন্য উন্নতমানের দেশীয় পণ্য ক্রয় করেন।উক্ত আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয় কারণ-
i. মুসলমানরা অংশগ্রহণ না করা
ii. পুলিশি অত্যাচার
iii. সরকারের দমননীতি
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :নিয়াজ কাজী পরিবারের একমাত্র, পুত্র সন্তান হওয়ায় বাবা ও চাচার থেকে অনেক সম্পদ লাভকরেন। কিন্তু তিনি নিজে এর কিছুই ভোগ বিলাসিতায় ব্যয় করেননি।উক্ত মনীষীর কর্মকান্ডের ফলে-
i. শিক্ষা প্রসারে ইতিবাচক পরিবর্তন ঘটে
ii. চিকিৎসাসেবা সহজতর হয়
iii. সুষ্ঠু রাজনৈতিক ধারার বিকাশ ঘটে
নিচের কোনটি সঠিক?
সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল-
i. নেতৃত্বের অভাব
ii. জনগণের সাথে যোগাযোগ ঘাটতি
iii. সরকারের আক্রমণাত্মক নীতি
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মুমিনা সেন্ট্রাল লাইব্রেরিতে বই পড়তে গিয়ে একটি বইয়ের কাভার পেইজে দেখতে পায় স্বাধীন শাসন (১৩৩৮-১৫৩৮) লেখা রয়েছে। সে কৌতূহলী হয়ে বইটি পড়া শুরু করে। আলোচ্য শাসনামলের উল্লেখযোগ্য শাসক ছিলেন-
i. ফখরুদ্দিন মোবারক শাহ
ii. নবাব সিরাজুদ্দৌলা
iii. ইলিয়াস শাহ
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সুন্দরবনের মৌয়ালরা সম্মিলিতভাবে একটি সংগঠন গড়ে তোলে। নিজেদের নিরাপত্তার কথা ভেবে তারা তাদের সাথে বিভিন্ন ধরনের অস্ত্র রাখে। কিন্তু প্রশাসন তাদের অস্ত্র রাখা অবৈধ ঘোষণা করলে উক্ত সংগঠনটি নিজেদের স্বার্থ রক্ষার্থে প্রশাসনের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়। উক্ত ঘটনাটি-
i. ব্রিটিশ সাম্রাজ্যকে ভীত করেছিল
ii. মূলত মজনু শাহ ও ভবানী পাঠকের নেতৃত্বে সংঘটিত হয়েছিল
iii. উপনিবেশিক শাসন প্রতিষ্ঠায় সহায়তা করেছিল
নিচের কোনটি সঠিক?
রায়ের বাজার বধ্যভূমি থেকে উদ্ধারকৃত লাশের মধ্যে ছিল-
i. ডা. ফজলে রাব্বি
ii. অধ্যাপক মুনীর চৌধুরী
iii. মঈনুল হোসেন
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: ইতিহাসের শিক্ষিকা আফরোজা বেগম ক্লাসে দক্ষিণ-পূর্ব বাংলার স্বাধীন রাজ্যগুলো নিয়ে আলোচনা করেন। তিনি তার আলোচনার পর্যায়ে বলেন, একটি রাজবংশের শাসন কেন্দ্র ছিল কুমিল্লার নিকটস্থ একটি পাহাড়ে। উদ্দীপকে যে বংশের কথা উল্লেখ করা হয়েছে ঐ বংশের রাজাদের উপাধি ছিল-
i. পরম সৌগত
ii. পরম ভট্টারক
iii. অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর
নিচের কোনটি সঠিক?
পশ্চিম পাকিস্তানী হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে-
i. শাস্তি কমিটি
ii. আল-বদর
iii. আল-শামস
নিচের কোনটি সঠিক?