প্রারম্ভিক মজুদ ৬০,০০০ টাকা; ক্রীত পণ্যের ব্যয় ৩,৮০,০০০ টাকা; সমাপনী মজুদ ৫০,০০০ টাকা; পরিচালন খরচ ১৫,০০০ টাকা, ব্যাংক জমার প্রাপ্য সুদ ২,০০০ টাকা এবং বিক্রয় আয় ৪,৫০,০০০ টাকা।
১.
বিক্রীত পণ্যের ব্যয় কত?
-
৩,৩০,০০০ টাকা
-
৩,৯০,০০০ টাকা
-
৪,৩০,০০০ টাকা
-
৪,৪০,০০০ টাকা
ব্যাখ্যা
বিক্রীত পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুদ + ক্রীত পণ্যের ব্যয় – সমাপনী মজুদ
= (৬০,০০০ + ৩,৮০,০০০ – ৫০,০০০) = ৩,৯০,০০০ টাকা।