আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪

এইচএসসি · কৃষিশিক্ষা ২য় পত্র

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪

৩৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. রাজপুঁটির লেজ ও পাখনা পচা রোগের জীবাণু কোনটি?
  1. ক
    ছত্রাক
  2. ব্যাকটেরিয়া
  3. গ
    ভাইরাস
  4. ঘ
    পরজীবী
ব্যাখ্যা
মাছের লেজ ও পাখনা পচা রোগ অ্যারোমোনাস নামক ব্যাকটেরিয়াজনিত একটি রোগ। বাংলাদেশে চাষযোগ্য প্রায় সব প্রজাতির পোনা মাছেই বিশেষ করে কার্প ও শিং জাতীয় মাছ এ রোগে বেশি আক্রান্ত হয়। আক্রান্ত মাছের লেজ ও পাখনার পর্দা ছিঁড়ে যায়, শরীরের রক্ত কমে যাওয়ায় ফ্যাকাশে হয়।
২.

পুকুরের প্রাকৃতিক খাদ্য পরীক্ষার উপায় হলো-

i. পুকুরের পানির রং দেখে

ii. সেক্কি ডিস্ক দিয়ে পরীক্ষা করা

iii. পুকুরে হাত ডুবিয়ে পরীক্ষা করা

নিচের কোনটি সঠিক?

  1. ক
    i ও ii
  2. খ
    i ও iii
  3. গ
    ii ও iii
  4. i, ii ও iii
আরাফাত অনিক একদিন সকালবেলা হঠাৎ দেখল তার পুকুরের মাছগুলো ভারসাম্যহীনভাবে চলাচল করছে। কিছু কিছু মাছ পুকুরে শক্ত কিছু পেলে দেহ ঘষছে।
৩. আরাফাত অনিকের পুকুরে মাছের কোন রোগ হয়েছে?
  1. ক
    লেজ ও পাখনা পচা
  2. খ
    ফুলকা পচা
  3. গ
    ড্রপসি
  4. উকুন
আরাফাত অনিক একদিন সকালবেলা হঠাৎ দেখল তার পুকুরের মাছগুলো ভারসাম্যহীনভাবে চলাচল করছে। কিছু কিছু মাছ পুকুরে শক্ত কিছু পেলে দেহ ঘষছে।
৪.

আরাফাত অনিক তার মাছের সমস্যা সমাধানে যেসব ব্যবস্থা গ্রহণ করতে পারে-

i. চুন দিতে পারে

ii. গোবর দিতে পারে

iii. ডিপটারেক্স ঔষধ দিতে পারে

নিচের কোনটি সঠিক?

  1. ক
    i ও ii
  2. i ও iii
  3. গ
    ii ও iii
  4. ঘ
    i, ii ও iii
ব্যাখ্যা

i) সঠিক: মাছের রোগাক্রান্ত অবস্থায় পুকুরে চুন প্রয়োগ রোগজীবাণু ধ্বংস করতে এবং পানির pH নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।

ii) ভুল: মাছ অসুস্থ অবস্থায় পুকুরে গোবর প্রয়োগ করা অনুচিত, কারণ এটি পানির গুণগত মান কমিয়ে মাছের অবস্থার অবনতি ঘটাতে পারে।

iii) সঠিক: মাছ ভারসাম্যহীনভাবে চলাচল করা এবং শক্ত কিছুতে দেহ ঘষার লক্ষণগুলো সাধারণত বহিঃস্থ পরজীবীর আক্রমণের নির্দেশক, যা দমনে ডিপটারেক্স ঔষধ ব্যবহার করা হয়।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।