চট্টগ্রাম বোর্ড ২০২৩

এইচএসসি · কৃষিশিক্ষা ২য় পত্র

চট্টগ্রাম বোর্ড ২০২৩

৩৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. কোন বনে বাইন ও পশুর বৃক্ষ দেখতে পাওয়া যায়?
  1. ক
    পাহাড়ি বন
  2. খ
    জলাভূমির বন
  3. গ
    সমতল ভূমির বন
  4. ম্যানগ্রোভ বন
ব্যাখ্যা
বাইন ও পশুর ম্যানগ্রোভ বনের উদ্ভিদ। তাই প্রদত্ত বিকল্পে ম্যানগ্রোভ বন সঠিক।
২.

তুলসী পাতার রস ব্যবহার করা হয়—

i. সর্দি-কাশি নিরাময়ে

ii. অ্যাজমা নিয়ন্ত্রণে

iii. চর্মরোগের চিকিৎসায়

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. খ
    i ও iii
  3. গ
    ii ও iii
  4. ঘ
    i, ii ও iii
ব্যাখ্যা
তুলসি পাতার রস কাশি, হাঁপানি, অ্যাজমা, সর্দি, পেটের পীড়া নিরাময়ে ব্যবহৃত হয়। চর্মরোগের চিকিৎসায় আমলকি ও বহেড়া ব্যবহৃত হয়।
৩. চারার গোড়া খড়, লতাপাতা বা কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়াকে কী বলা হয়?
  1. ক
    ড্রেসিং
  2. খ
    থিনিং
  3. গ
    হার্ডেনিং
  4. মালচিং
ব্যাখ্যা
মাটির গুণাগুণ বজায় রাখা, আগাছা প্রতিরোধ, মাটির ক্ষয়রোধ এবং মাটিকে ঠান্ডা ও জলীয় কণা ধরে রাখার জন্য ফসলের উপর শুষ্ক উদ্ভিজ্জ দ্রব্য যেমন- কলাপাতা, খড়, কচুরিপানা ইত্যাদি প্রয়োগকে মালচিং বলা হয়। সাধারণত শুষ্ক মৌসুমে মালচিং করা হয়। মালচিং এর ফলে মাটিতে জৈব পদার্থ এবং মৌলিক উপাদান যোগ হয়।
৪. বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ কোনটি?
  1. ক
    চারা রোপণ
  2. স্থান নির্বাচন
  3. গ
    চারা নির্বাচন
  4. ঘ
    গর্ত তৈরি
ব্যাখ্যা
গর্তে চারা রোপণের ধারাবাহিক ধাপগুলো হলো- ১. স্থান নির্বাচন, ২.চারা নির্বাচন, ৩. গর্ত তৈরি, ৪. গর্তে সার প্রয়োগ ও ৫. চারা রোপণ।

চট্টগ্রাম বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।