১.
নাইলোটিকা চাষে পুকুরের পানির গভীরতা কত হওয়া উত্তম?
-
১.০-১.৫ মিটার
-
১.৫–২.০ মিটার
-
২.০-২.৫ মিটার
-
২.৫-৩.০ মিটার
ব্যাখ্যা
নাইলোটিকা বা তেলাপিয়া চাষের জন্য পুকুরের পানির আদর্শ গভীরতা ১.৫ থেকে ২ মিটার (প্রায় ৫ থেকে ৬.৫ ফুট) রাখা উত্তম। তবে ছোটো মাছ বা. পোনা ছাড়ার সময় পানির গভীরতা কম রাখা যেতে পারে। নার্সারি পুকুরের ক্ষেত্রে গভীরতা ৭৫-৯০ সে.মি. বা ২.৫-৩.০ ফুট উপযোগী।