ঢাকা বোর্ড ২০২৪

এইচএসসি · বাংলা ১ম পত্র

ঢাকা বোর্ড ২০২৪

৪১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'কুহেলি' শব্দের অর্থ কী?
  1. কুয়াশা
  2. খ
    চাদর
  3. গ
    উত্তরীয়
  4. ঘ
    সন্ন্যাস

পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাসায়,

অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়

যে, আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়,

আবার নূরলদীন একদিন কাল পূর্ণিমায়

দিবে ডাক, "জাগো, বাহে, কোনঠে সবায়?"

২.

"আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়" -পঙ্ক্তিটিতে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো-i. নবজাগরণ

ii. সংগ্রামশীলতা,

iii. ইতিহাসমনস্কতা

নিচের কোনটি সঠিক?

  1. ক
    i ও ii
  2. খ
    i ও iii
  3. গ
    ii ও iii
  4. i, ii ও iii

পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাসায়,

অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়

যে, আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়,

আবার নূরলদীন একদিন কাল পূর্ণিমায়

দিবে ডাক, "জাগো, বাহে, কোনঠে সবায়?"

৩. উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে?
  1. ক
    আমি আমার পূর্বপুরুষের কথা বলছি
  2. খ
    সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে
  3. গ
    কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা
  4. রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা
ব্যাখ্যা

উদ্দীপকে সৈয়দ শামসুল হকের ‘নূরলদীনের সারাজীবন’ নাটকের বিখ্যাত পঙক্তি উদ্ধৃত করা হয়েছে, যেখানে নূরলদীনের “জাগো, বাহে, কোনঠে সবায়?” ডাকটি মূলত শোষণের বিরুদ্ধে গণজাগরণ ও অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের প্রতীক।

আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায়ও কবি শোষিত ও নির্যাতিত মানুষের মুক্তির পথ হিসেবে ‘প্রতিরোধ’ বা রুখে দাঁড়ানোর চেতনাকে তুলে ধরেছেন। কবি বিশ্বাস করেন, অধিকার আদায়ের জন্য যে লড়াই বা প্রতিরোধের ভাষা, সেটাই প্রকৃত কবিতা। তাই উদ্দীপকের গণজাগরণ ও প্রতিরোধের চেতনার সাথে ‘রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা’ চরণটি সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ।

৪. এ দেশের বুকে কেন আঠারোকে নেমে আসতে বলা হয়েছে?
  1. ক
    এ বয়স জটিলতা বোঝেনা
  2. খ
    এ বয়স দুর্নীতি করতে জানেনা
  3. গ
    এ বয়স শিক্ষার বয়স
  4. এ বয়স সাহসী দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণব্রতী

ঢাকা বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।