কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৪

এইচএসসি · বাংলা ১ম পত্র

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

রায়বাহাদুর বলিলেন, "টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।"

এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পরিয়া, গহন পরিয়া, কপালে চন্দন লেপিয়া, চুপ করিয়া বসিয়া আছে। ভাবী শ্বশুরকূলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে, তাহা বলা যায় না।। ইতিমধ্যে একটা সুবিধা হইল। বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাপকে বলিয়া বসিল, "কেনাবেচা-দরদামের কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব।"

১. 'অপরিচিতা' গল্পে রেলগাড়ির পর্দার রঙ কী ছিল?
'শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম।'-কেন?
উদ্দীপকে 'অপরিচিতা' গল্পের কোন বিষয় রয়েছে? বর্ণনা দাও।
উদ্দীপকের বর-কনে 'অপরিচিতা' গল্পের বর-কনের সম্পূর্ণ বিপরীত।'-তুমি কী মনে কর?
সমাধান ও উত্তর
(ক)
সবুজ
(খ)
শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম কারণ গাড়ির মধ্যে যে মেয়েটি বসা ছিল সে হচ্ছে বিবাহের আসর থেকে উঠে আসা মেয়েটি। অনুপম বিয়ের আসর ভাঙ্গার যে মেয়েকে বিয়ে করতে বর সেজে গিয়েছিল সে মেয়েটির নাম ছিল কল্যাণী। গাড়ির মধ্যে দীর্ঘ সময় মেয়েটিকে দেখার পর গাড়ি থেকে নামার সময় যখন মেয়েটিকে নাম জিজ্ঞেস করা হলো। মেয়েটি উত্তর দিয়েছে তার নাম কল্যাণী । নামটি শোনামাত্র তারা দুজনে চমকে উঠেছে।
(গ)

উদ্দীপকে অপরিচিতা গল্পের যৌতুক প্রথার বিষয়টি ফুটে উঠেছে। যৌতুকের কারণেও বিবাহ আসর থেকে ফিরে যাওয়া লাগে সেটা উদ্দীপক এবং অপেক্ষা গল্পটি বুঝিয়েছেন।

অপরিচিতা গল্পে দেখা যায়, যৌতুকের কারণে কল্যাণীর এবং অনুপমের বিবাহটি বিচ্ছেদ ঘটেছে। কল্যাণী বিবাহের আসরে গহনা শাড়ি প্রদান করে বসে ছিল এবং একইভাবে উদ্দীপকেও কনে চেরি গহনা কপালে চন্দন লিপিয়া বিয়ের আসরে বসে ছিল কিন্তু যৌতুকের কারণে তাদের বিবাহ স্থগিত হয়। যৌতুক হচ্ছে বর্তমান সময়ে একটি সামাজিক ব্যাধি । যৌতুকের কারণে বিবাহ ভাঙ্গার পাশাপাশি সংসারে অশান্তির জন্ম দেয় যে বিষয়টি আমরা উদ্দীপক এবং অপরিচিত গল্পে সুস্পষ্টভাবে প্রমাণ পেয়েছি।

সুতরাং বলা যায়, উদ্দীপকের, অপরিচিতা গল্পের যৌতুক প্রথার কারণে বিবাহ ভাঙ্গার বিষয়টি ফুটে উঠেছে।

(ঘ)

উদ্দীপকের বর -কনে অপরাজিতা গল্পের বর-কনের সম্পূর্ণ বিপরীত ।

কেননা অপরিচিতা গল্পের বর ছিল তার মামার বাধ্যগত কিন্তু উদ্দীপকের বর তার পিতৃদেবের অবাধ্যগত। এজন্য এরা সম্পূর্ণ বিপরীত। অপরিচিতা গল্পে অনুপম তার মামার কথা ছাড়া এক পাও এগোতে পারে না। সকল সিদ্ধান্ত মামাই নেয়। তার মামা তাদের পরিবারকে ফল্লুর বালির মতো আবদ্ধ করে রেখেছেন। সমস্ত সিদ্ধান্ত তার হাতে । অনুপম এখানে কিছুই করতে পারবে না। বরকে যখন শম্ভুনাথবাবু ডেকে পাঠালেন এবং বললেন তোমার মামা কনের গায়ে থেকে গহনা আনতে বলেছে। তুমি কি বলো? অনুপম তখন মামার কথার বিরুদ্ধে যেতে পারেনি। এ কথা থেকে বোঝা যায়, অনুপম তার মামার বাধ্যগত কিন্তু উদ্দীপকে তার বিপরীত ঘটনা ঘটেছে।

রায় বাহাদুর সাহেব তার ছেলের বিয়ের টাকা হাতে না পাইলে বর সভাস্ত না করার অনুমতি দেন কিন্তু বর সহস্য তার পিতৃদেবের অবাধ্য হয়ে উঠে। সে বাপকে বলেছে, কেনাবেচা দরদামের জন্য সে আসেনি। বিবাহ করতে এসেছে বিবাহ করে যাবে। সুতরাং এখানে দেখা যায় উদ্দীপকের বর তার পিতৃদেবের বিরোধিতা করেছে অর্থাৎ অবাধ্য।

অর্থাৎ বলা যায় উদ্দীপকের বর কনে অপরাজিতা গল্পের বরকণের সম্পন্ন বিপরীত।

সীমান্তবর্তী এলাকা জিন্নাহনগরের মাদককারবারীদের হুমকিদাতা পুলিশ অফিসার জসিমকেই শেষ পর্যন্ত বদলি হয়ে চলে যেতে

হয়েছে। বর্তমান পুলিশ অফিসার আবদেল এলাকার জনগণকে তার কাজ, আদর্শ, উদ্দেশ্য ও সীমাবদ্ধতা বুঝতে সক্ষম হয়েছেন। অফিসার বলেন, 'আমি ভেঙ্গে যাবো, তবু মচকাবো না। আপনাদের নিয়ে সব পরিস্থিতি মোকাবেলা করতে চাই।' পুলিশ অফিসারের নেতৃত্বে মাদককারবারীরা এখন কোনঠাসা।

২. কাজী নজরুল ইসলাম কোন সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন?
আত্মাকে চিনলে কীভাবে আত্মনির্ভরতা আসে?
উদ্দীপকের পুলিশ অফিসার জসিমের মধ্যে 'আমার পথ' প্রবন্ধের কোন বিষয় রয়েছে? বুঝিয়ে দাও।
উদ্দীপকের আবদেলের মধ্যে কি 'আমার পথ' প্রবন্ধের প্রত্যাশা বাস্তবায়িত হয়েছে? তোমার যুক্তি তুলে ঘর।
সমাধান ও উত্তর
(ক)
১৯১৭ সালে।
(খ)
আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে কারণ নিজেকে সেনা আপনার সত্যকে আপনার গুরু, পথপ্রদর্শক কান্ডারী বলে জানা -এটা দম্ভ নয় অহংকার নয় এটাকে আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি বলা হয়। যদি আত্মাকে চেনা যায় তাহলে এটা মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। যার ভিতরে ভয় আছে সেই বাইরে ভয় পায় । যে মিথ্যাকে চেনে, সে মিথ্যাকে ভয় করেনা ।এজন্য আত্নাকে চিনতে পারলে সত্যকে বড় মনে হয় নিজের উপর আত্মনির্ভরতা আসে।
(গ)

উদ্দীপকের পুলিশ অফিসার জসিমের মধ্যে আমার পথ প্রবন্ধে সত্যকে চেনার বিষয়টি ফুটে উঠেছে।

উদ্দীপকে দেখা যায়, সীমান্তবর্তী এলাকা জিনাহনগরের মাদক কারবারীদের হুমকিদাতা পুলিশ অফিসার জসিমকে শেষ পর্যন্ত বদলি হয়ে চলে যেতে হয়েছে। এখানে জসিম পুলিশ অফিসারের সত্যবাদীর জন্য তাকে বদলি করা হয়েছে। যে সত্যকে চিনে সে মিথ্যাকে কখনো ভয় পায় না । আর যার মধ্যে মিথ্যা আছে সে মিথ্যাকে ভয় পায় । মিথ্যা বিনয়ের চেয়ে সত্যের অহংকার অনেক গুণে ভালো। সত্যকে চিনলে নিজেকে চেনা যায় আর নিজেকে চিনলে আত্মনির্ভরতা আসে। সত্যকে চেনার জন্য নিজেকে চেনা অত্যন্ত জরুরী। যার ভিত্তি পৌঁছে গেছে তাকে উপরে ফেলে দিয়ে নতুন বিক্রি গঠন না করলে সংশোধন করা সম্ভব নয়। পুলিশ অফিসার জসিম চাকরি থেকে বদলি হয়েছেন কিন্তু সে তার সত্য থেকে পিছিয়ে পড়েননি ।

সুতরাং পুলিশ অফিসার জসিম এর মধ্যে সত্যের বিষয়টি ফুটে উঠেছে।

(ঘ)

উদ্দীপকে আবদেলের মধ্যে আমার পথ প্রবন্ধের প্রত্যাশা বাস্তবায়িত হয়েছে উক্তিটির যথার্থ।

আমার পথ প্রবন্ধের প্রত্যাশা হচ্ছে সত্যকে চেনা এবং নিজের সত্যকে পথপ্রদর্শক কান্ডারী বলে চিহ্নিত করা। কেননা যে সত্যকে চিনে, যার মধ্যে সত্য আছে সে কখনো মিথ্যাকে ভয় করে না। মিথ্যা, কপট বিনয়ী থেকেও সত্য নামক অহংকারী বেশি দামি। আত্মকে চিনলে আত্মনির্ভরতা আসে । এজন্য মানুষকে পরাবলম্বন বিষয়টি মন থেকে বাদ দিতে হবে কারণ যেদিন আত্মনির্ভতা আসবে সেদিন জাতি উন্নতির দিকে ধাবিত হবে। যার ভিত্তি নেই তাকে উপরে ফেলে দিয়ে নতুন ভিত্তি গঠন করতে হবে। মিথ্যার মাধ্যমে সাময়িক সুখ শান্তি অর্জন করা গেলেও স্থায়ী ক্ষতি হয়। সত্যবাদীদের মধ্যে আত্মসম্মান আছে। মানুষ ধর্মই বড় ধর্ম।

উদ্দীপকে দেখা যায় পুলিশ অফিসার আবদেল এলাকার জনগণকে তার কাজ আদর্শ ও উদ্দেশ্য সীমাবদ্ধতা বুঝাতে সক্ষম হয়েছেন। তিনি বলেছেন, আমি ভেঙে যাব তবু মচকাবো না। আপনাদের নিয়ে সব পরিস্থিতি মোকাবিলা করতে চাই"। পুলিশ অফিসারের নেতৃত্বে মাদককারীরা এখন কোনঠাসা।

সুতরাং দেখা যাচ্ছে আবদেল পুলিশ অফিসার সত্যকে চিনেছেন এবং কারো কাছে মিথ্যা অভিনয় করেনি। এজন্য তার কাছে মাদককারীরা কোণঠাসা হয়ে পড়েছেন । এজন্য তার কাজগুলো আমার পথ প্রবন্ধের প্রত্যাশা বাস্তবায়িত হয়েছে।

এই যে গাং, গাংপাড়ের মানুষ

ছিদাম মালোর টোপর মাথায়

সাতপাকে বাঁধা

হরিলুট দেওয়ার প্রিয়তমা সাথী

মালতী মালো

কেরোসিন পুড়বে তাই

অভ্যাসে অন্ধকারে

নির্ভুল জাল বুনে, আর রাতভর অপেক্ষায় থাকে

কখনো-বা হানা দেয় শেয়াল কখনো-বা মনুষ্যরূপী নেকড়ে

রণচণ্ডী কালমূর্তি তার

ধারালো বঁটি হাতে

সাহসের আলো জ্বালে

শ্বশুরের ভিটায়।

৩. কানাই আর গোকুলের পেয়াদায়া যেদিন মাসিপিসির বাড়িতে আসছিল সেদিন চান্দ্র মাসের কত তারিখ ছিল?
' ভাঁওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব।'-উক্তিটির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপকের মালতী মায়লা 'মাসি-পিসি' গল্পের কে হতে পারে? যুক্তি দাও।
'উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পে বর্ণিত নারীর সংমান, সাহসিকতা ও সম্ভ্রম রক্ষার প্রয়াস সবই রয়েছে'-মন্তব্যটি বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
দ্বাদশী
(খ)
চালাকি করে যে মাসি-পিসিকে সবাই ভড়কে দিতে চায়, সে কথা বুঝতে পেরে মাসি এ কথা বলেছিল। আহ্লাদি স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য বাবার বাড়ি চলে আসে এবং মাসি-পিসির কাছে নিরাপদ আশ্রয় পায়। কিন্তু জগুর মামলা করার কথা বলে কৈলাশ তাদের ভয়ভীতি দেখায়। কৈলাশের কথায় আহ্লাদি কিছুটা দমে যায়। কিন্তু মাসি প্রকৃত ঘটনা উপলব্ধি করতে পেরে আহ্লাদিকে অভয় দিতে এমন মন্তব্য করেছিল।
(গ)

উদ্দীপকের মালতি মালা ' মাসি পিসি' গল্পে মাসি পিসি কে ইঙ্গিত করা হয়েছে।

মাসি পিচ্চি গল্পে দেখা যায়, আহ্লাদীর মায়ের বোন মাসি এবং বাবার বোন পিসি কলেরা মহামারীর পর তাকে লালন-পালন করেছেন এবং বিয়ে দিয়েছেন। আহ্লাদীর স্বামী খারাপ প্রকৃতির লোক। এজন্য তাকে দেখভালের দায়িত্ব মাসি পিসি নিয়েছেন। সে চার মাসের গর্ভবতী। এলাকার কুচরিত্র নকুল আহ্লাদীকে খারাপ নজরের জন্য ঘেরাও করেছে। মাসি পিসি তাদের সাথে লড়াই করেছে এবং রাতে আসতে পারে ভেবে বটি গুছিয়ে রেখেছে। একইভাবে উদ্দীপকে মালতি মাল কেরোসিন পড়ার ভয়ে অন্ধকার হয়ে থাকে কিন্তু অন্ধকার রাতে হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে অথবা খারাপ চরিত্র মানুষ আক্রমণ করতে পারে এজন্য তিনি সবসময় দা কুঠার অস্ত্র নিয়ে প্রস্তুত থাকে তাদের সাথে লড়াই করার জন্য। যা উদ্দীপকের মালতি মাল এবং মাসি-পিসি গল্পে মাসি পিসির সাথে মিলে যায়।

(ঘ)

উদ্দীপকে মাসি পিসি গল্পে বর্ণিত নারীর সংগ্রাম, সাহসিকতা ও সম্রম রক্ষার প্রয়াস রয়েছে বক্তব্যটি যথাযথ ।

মাসি পিসি গল্পে দেখা যায়, কলেরা মহামারীতে মানুষ অভুক্ত জীবনযাপন করছে। সেখানে মাসি পিসি বেঁচে থাকার জন্য সংগ্রাম করেছেন। তারা গ্রাম থেকে সবজি নিয়ে নৌকায় করে শহরের বিক্রি করে জীবন যাপন করেছেন । বরি রোদে শুকিয়ে সেগুলো নিয়ে শহরে বিক্রি করেছেন। আবার শত্রুর সাথে লড়াই করার জন্য সদা প্রস্তুত ছিলেন । নারীর সম্ভ্রম নকুলের হাত থেকে আহ্লাদীর দিকে রক্ষা করার জন্য তারা দুজন দা বটি নিয়ে প্রতিবাদ করেছেন এবং সংগ্রাম করেছেন। জীবিকার তাগিদে বেঁচে থাকার জন্য তারা সংগ্রাম সাহসিকতার পরিচয় দিয়েছেন। নকূল ও তার দল বিভিন্ন ভয় দেখি ও তাদের কাবু করতে পারেনি।

একইভাবে উদ্দীপকের মালতি মালো গরিব মানুষ। তিনি কেরোসিন পড়ার ভয়ে অন্ধকারে থাকেন কিন্তু অন্ধকার ঘরে একা নারীর কখনো খেয়াল এবং চরিত্রহীন মানুষের ভয়ে সদা প্রস্তুত থাকে । সাহসের আলো জ্বালিয়ে শশুরের ভিটায় তিনি বেঁচে থাকতে চান । এখানেও মালতি মালোর সংগ্রাম, সাহসিকতা ও সম্ভ্রম রক্ষার ক্রস দেখা যায় ।

সুতরাং বলা যায়, উদ্দীপকে মাসি পিসি গল্পে বর্ণিত নারী সংগ্রাম, সাহসিকতা ও সম্ভ্রম রক্ষার প্রয়াস রয়েছে উক্তিটি যথার্থ।

গত শুক্রবারের মতো আজও সব নামাজি কেঁদে কেঁদে মোনাজাত করছিলেন দেশের অস্থির বর্বর পরিস্থিতি দূর হবার জন্য। ঠিক তখনি আচমকা কেঁপে উঠলো গোটা পাড়া। মেশিনগান, রাইফেলের গর্জন। একটানা। ঠিক কোথা থেকে হচ্ছে, কারা করছে কিছু বোঝার উপায় নেই। মসজিদের মূল ভবন থেকে খোলা মাঠেও ছিলেন নামাজিরা। যে যেদিকে পারণ ছুটতে লাগল। এই দলের সঙ্গে দিশেহারা ছুটতে ছুটতে বাড়ি ফেলে বিলের দিকে চলে এল অরণ্য। কয়েক পলক নাঁড়ালো। তাতে বুঝলো, কদমতলী পুলিশ ফাঁড়ি আক্রান্ত হয়েছে মুক্তিবাহিনীর হাতে। শোনা গেল খানার অস্ত্র লুন্ঠন করে, খানসেনাদের আহত নিহত করে তারা গা ঢাকা দিয়েছে ঠিক সময়ে।
৪. পাকিস্তানের শরীরে কাঁটা কী?
নুরুল হুদা তার কপালে গুলি করার হুকুম জারির কামনা করছিল কেন মনে মনে?
উদ্দীপকের নির্বিচারে গুলি বর্ষণ 'রেইনকোর্ট' গল্পের ঘটনার সঙ্গে তুল্য? ব্যাখ্যা কর।
উদ্দীপকের নির্বিচারে গুলি বর্ষণ 'রেইনকোর্ট' গল্পের ঘটনার সঙ্গে তুল্য? ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
পাকিস্তানের শরীরে কাঁটা হচ্ছে শহীদ মিনার।
(খ)
নুরুলহুদা তার কপালে গুলি করার হুকুম জারি কামনা করছিল কারণ পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের ধরে একসাথে লাইন করে সোজা কপালে গুলি করত। এজন্য তিনি ভেবেছিলেন তার কপালেও গুলি করা হবে। তিনি ভেবেছিলেন তাদের প্রিন্সিপাল পাকিস্থানের একজন দোসর। তার খাতিরেও হয়তো তার কপালের গুলির জারি টা ফিরিয়ে আনা যাবে। এজন্য তিনি তার কপালের হুকুম জারির কামনা করছিল।
(গ)

উদ্দীপকে নির্বাচনে গুলি বর্ষণ রেকর্ড গল্পের ঘটনার সঙ্গে তুল্য উক্তিটি যথার্থ।

গল্পে দেখা যায়, পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের উপর নির্মম অত্যাচার চালিয়েছেন। তারা মসজিদের মুয়াজ্জিনকেও ছাড় দেয়নি। আযানরত অবস্থায় মুয়াজ্জিনকে গুলি করে পাখির মতো ফেলে দিয়েছেন। তাছাড়া নৌকায় করে তারা মানুষকে হত্যা করছেন। বিভিন্ন খানসামাদের হত্যা করেছেন। সুন্দরী মেয়েদের কে নিয়ে তারা অত্যাচার করেছেন । নুরুল হুদার শালোক একজন মুক্তিবাহিনী। তাকে নিয়ে সে সবসময় ভয়ে তটস্থ থাকেন কারণ পাকিস্তানি বাহিনী কাউকে ছাড় দিচ্ছে না।

উদ্দীপকে একইভাবে দেখা যায়, নামাজরত অবস্থায়ও দেশের অস্থির বর্বর পরিস্থিতি বেড়েছে। মেশিনগান রাইফেলের গর্জন একটানা ঠিক কোথা থেকে হচ্ছে, কারা করছে , কিছুই বোঝা যাচ্ছে না। পরবর্তীতে শোনা গেল কদমতলী পুলিশ ফাঁড়ি আক্রান্ত হয়েছে। মুক্তিবাহিনীর হাত থেকে থানার অস্ত্র লুট হয়ে খান সেনাদের আহত নিহত করে তারা গা ঢাকা দেয়।

সুতরাং উদ্দীপকের গুলি বর্ষনটি রেইনকোট গল্পের ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

(ঘ)

উদ্দীপক ও রেইনকোট গল্পে খানসামাদের অত্যাচার ও মুক্তিবাহিনীর সাহসিকতা দুটোই আছে মন্তব্যটি আমার আলোকে যথার্থ ।

যারা দেশপ্রেমী তারা মৃত্যুকে কখনো ভয় করে না। রেইনকোট গল্পে মুক্তিবাহিনীর দেশপ্রেমের কথা ফুটে উঠেছে । নুরুল হুদা একজন ভীতু চরিত্রের মুক্তিবাহিনী কিন্তু দেশকে ভালোবেসে যখন তাকে বাধ্য করা হয় তখন সে তার দেশপ্রেমের সর্বশিখরটি দেখিয়েছেন । তার শালক একজন সরাসরি মুক্তিবাহিনী কিন্তু নুরুল হুদা মুক্তিযুদ্ধের সরাসরি অংশগ্রহণ না করলেও অন্তরে দেশপ্রেমিক ছিল। যখন তাকে ট্রান্সফর্মার ধ্বংসের অভিযোগে ডেকে পাঠানো হয় তখন তিনি মৃত্যুকে ভয় করেনি। সাহসিকতা তৈরি করেছেন।

একইভাবে উদ্দীপকে দেখা যায়, পাকিস্তানিরা মেশিনগান, রাইফেলের গর্জনে এলাকা কাঁপিয়ে দিচ্ছেন। কদমতলী পুলিশ ফাঁড়ি আক্রান্ত করে মুক্তিবাহিনীকে অত্যাচার করেছেন। খানসেনাদের আহত নিহত করেছেন কিন্তু মুক্তিবাহিনী তাদের সাথে প্রাণভরে সংগ্রাম করেছেন ।

সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপক ও রেইনকোট গল্পে খানসেনাদের অত্যাচার ও মুক্তি বাহিনীর সাহসিকতা দুটোই আছে উক্তিটি যথার্থ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।