সিলেট এমসি কলেজ ২০২৪

এইচএসসি · বাংলা ১ম পত্র

সিলেট এমসি কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সত্যকে নতুন করে আবিষ্কার করলেন। সত্য কঠিন, নির্মম। তারপরও সত্যের প্রতিই তাঁর সব ভালোবাসা নিবেদন করে উচ্চারণ করলেন-

সত্য যে কঠিন,

কঠিনেরে ভালোবাসিলাম—

সে কখনো করে না বঞ্চনা ।

১. কাজী নজরুল ইসলামের উপাধি কী?
ভুলের মধ্য দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়?
উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত 'আমার পথ' প্রবন্ধের সাদৃশ্য কোথায়? আলোচনা করো।
'কবি নজরুল ও কবিগুর উভয়ে সত্যের প্রতি আত্মনিবেদন করলেও উভয়ের মধ্যে উপলব্ধিগত পার্থক্য বিদ্যমান - তোমার পঠিত প্রবন্ধ ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিচার করো।
সমাধান ও উত্তর
(ক)
কাজী নজরুল ইসলামের উপাধি 'বিদ্রোহী কবি'।
(খ)

মানুষ ভুল করতে পারে; কিন্তু ভুলকে সত্য বলে আঁকড়ে না ধরে তা চিনে স্বীকার ও সংশোধন করলে সত্যের পথে এগোনো যায়।

‘আমার পথ’ প্রবন্ধে নিজের বিবেক ও সত্যের ওপর আস্থা রাখার কথা বলা হয়েছে। তাই ভুলের ভয় করে নিষ্ক্রিয় থাকা নয়, স্বাধীন বিচারবুদ্ধি দিয়ে অভিজ্ঞতা যাচাই এবং ভুল সংশোধনের মধ্য দিয়েই সত্যকে উপলব্ধি করতে হয়।

(গ)

সত্যকে গ্রহণ করার দিক থেকে উদ্দীপকের সাথে আমার পথ' প্রবন্ধের মিল রয়েছে।

'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক এমন এক 'আমি'র আবাহন প্রত্যাশ করেছেন, যার পথ নিরেট সত্যপথ: সত্য প্রকাশে যিনি নির্ভীক অসংকোচ কেননা, সত্যের পথে অটল থাকলে তবেই প্রকৃত 'আমি' সত্তাকে চেনা যায়। আর এতে পরনির্ভরতার গ্লানি থেকে মুক্তি পাওয়া যায়।

উদ্দীপকের কবিতাংশে সত্য কঠিন ও নির্মম এ কথা জেনেও কবি সত্যকে গ্রহণ করেছেন। সত্যের প্রতি ভালোবাসা নিবেদন করেছেন। কারণ, কবি জানেন সত্য কখনো বঞ্চনা করে না। তাই তো কঠিন হওয়া 5 সত্ত্বেও কবি সত্যকে ভালোবেসেছেন। 'আমার পথ' প্রবন্ধেও লেখক 1 সত্যকে সবকিছুর উপরে স্থান দিয়েছেন। সত্যকে গ্রহণ করে।

আত্মোন্নয়নের পথে এগিয়ে চলার আহ্বানই ছিল লেখকের মূল উদ্দেশ্য T আর এদিক থেকেই উদ্দীপকের কবিতাংশের সাথে 'আমার পথ প্রবন্ধের সাদৃশ্য লক্ষ করা যায়।

(ঘ)

কবি নজরুল ও কবিগুরু উভয়ে সত্যের প্রতি আত্মনিবেদন করলেও উভয়ের মধ্যে উপলব্ধিগত পার্থক্য বিদ্যমান। কারণ নজরুল ইসলাম আপন সত্যের আলোয় উদ্ভাসিত হওয়ার কথা বলেছেন আর কবিগুর সার্বিক সত্যের পথ আঁকড়ে ধরেছেন।

'আমার পথ' প্রবন্ধে লেখক এমন এক 'আমি'র আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ; সত্য প্রকাশে যে নির্ভীক অসংকোচ । সে আত্মাকে চেনে বলে তার আছে আত্মনির্ভরতা। আর আত্মনির্ভরতা এমন এক শক্তি যা মানুষকে দেয় অসাধ্য সাধনের ক্ষমতা। লেখক তাই আত্মনির্ভরতা অর্জনের জন্য সকলকে আপন সত্যের আলোয় উদ্ভাসিত হওয়ার প্রেরণা দিয়েছেন ।

উদ্দীপকে কবিগুরু বলেছেন, সত্য কঠিন, নির্মম তবু সত্যকেই জীবনের চালিকাশক্তি করা উচিত। সত্য মানুষের জীবনকে সুন্দর করে তোলে। সত্য কঠিন হলেও সত্যের মধ্যেই জীবনের মর্মার্থ নিহিত রয়েছে । তাই কবি সত্যকে ভালোবেসেছেন ।

‘আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিক সত্যপথের অটল অনুসারী। সত্য প্রকাশে তিনি নির্ভীক । রুদ্র-তেজে মিথ্যার ভয়কে জয় করে আপন সত্যের আলোয় উদ্ভাসিত হওয়ার দীক্ষা তিনি দিয়েছেন। অন্যদিকে, কবিগুরু যে সত্যকে অবলম্বন করেছেন সেই সত্য জীবনের এক সার্বিক সত্য। এই সত্যের মধ্যে যেমন আপন সত্য নিহিত রয়েছে তেমনি পৃথিবীর সামগ্রিক সত্যের উন্মেষও এখানে বিদ্যমান। সুতরাং, নজরুল ইসলাম নিজ সত্যের শক্তিতে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়েছেন আর কবিগুরু সর্বজনীন সত্যের পথ অবলম্বন করেছেন। তাই বলা যায়, তাঁরা উভয়ই সত্যের প্রতি আত্মনিবেদন করলেও তাঁদের উপলব্ধিতে পার্থক্য সুস্পষ্ট ।

আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,

আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

২. সমাজের ক্ষুদ্রতম অঙ্গ কোনটি?
“সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল।”- ব্যাখ্যা কর।
উদ্দীপকটি ' মানব কল্যাণ' প্রবন্ধের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর ।
“উদ্দীপকের মূলভাব ‘মানব-কল্যাণ' প্রবন্ধে আলোচিত প্রকৃত মানব কল্যাণকেই নির্দেশ করে।”- মন্তব্যটির যথার্থতা ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
সমাজের ক্ষুদ্রতম অঙ্গ হলো পরিবার ।
(খ)

প্রকৃত মানবকল্যাণ কেবল তাৎক্ষণিক আবেগ বা করুণার কাজ নয়; মানুষের অবস্থার উন্নতির জন্য মহৎ উদ্দেশ্য ও সুপরিকল্পিত চিন্তা প্রয়োজন।

অধিকার, মর্যাদা ও আত্মশক্তির বিকাশ নিশ্চিত করতে হলে সমস্যার কারণ বুঝে টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হয়। এই সুদূরপ্রসারী মঙ্গলচিন্তা থেকেই যথার্থ কল্যাণকর্মের জন্ম—তাই তাকে মহৎ চিন্তাভাবনার ফসল বলা হয়েছে।

(গ)

উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে আলোচিত সত্যিকারের মানব-কল্যাণের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মানুষকে ভালোবাসার মধ্যে মানবজীবনের সার্থকতা প্রকাশ পায়। মানবজীবনের বাইরে মানুষের করণীয় অন্য কিছুই নেই।' তাই মানুষকে তার জীবনের সময়টুকুর মধ্যে ভালো কাজ করতে হবে। কারণ মানুষের জীবনের সঙ্গে জীবনের যোগ না ঘটলে জীবন সার্থক হয় না ।

উদ্দীপকের কবিতাংশে নিঃস্বার্থ পরোপকারী মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে। নিজের ক্ষতি সত্ত্বেও কবি অন্যের প্রতি গভীর সহানুভূতিশীল। তাঁকে যে আঘাত দেয়, তার জন্য তিনি সমব্যাথী হন। যে তাঁকে পর করে তিনি তাকে আপন করার জন্য ব্যাকুল হয়ে ঘুরে বেড়ান। এ বিষয়গুলো কবির মহৎ চিন্তা ও মানবতাবোধেরই প্রতিফলন। এসব বিষয় মানব-কল্যাণ' প্রবন্ধে প্রতিফলিত সত্যিকারের মানব-কল্যাণের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ।

'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানুষের মহৎ চিন্তা-ভাবনা এবং মানুষের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না করে মানুষের কল্যাণ সাধন করার কথা বলেছেন। তাঁর মতে মানব-কল্যাণ সর্বজনীন মহৎ কর্ম। এভাবে প্রবন্ধে আলোচিত সত্যিকার মানব-কল্যাণের বৈশিষ্ট্যের সঙ্গে উদ্দীপকের ভাব সাদৃশ্যপূর্ণ।

(ঘ)

উদ্দীপকের মূলভাব ‘মানব কল্যাণ' প্রবন্ধে আলোচিত প্রকৃত মানব-কল্যাণকেই নির্দেশ করে— মন্তব্যটি যথার্থ।

মানুষের কল্যাণ সাধনের মধ্যে মানবজীবনের সার্থকতা নিহিত। অন্যের কল্যাণের কথা বিবেচনা না করে নিজের স্বার্থকেই যদি বড় মনে করা হয় তাহলে সেই জীবনের প্রকৃত অর্থে কোনো গুরুত্ব নেই । • উদ্দীপকের কবিতাংশে কবির পরোপকারী মনোভাব প্রতিফলিত হয়েছে। এ বিষয়টি 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রতিফলিত সত্যিকারের মানব-কল্যাণ বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উভয় ক্ষেত্রেই নিঃস্বার্থ পরোকারের দিকটি ফুটে উঠেছে। আত্মকেন্দ্রিক স্বার্থচিন্তা মানুষকে সমাজের অন্যান্য মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ফলে তার পক্ষে আর 'মহৎ কাজ করা সম্ভব হয় না। কাজেই সামাজিক জীব হিসেবে মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে হয়। একে অন্যের সুখ-দুঃখের ভাগী হতে হয়। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক এই ঐক্যের দিকটির ওপর জোর দিয়েছেন। তাঁর মতে বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারও কল্যাণ করা যায় না ।

আবুল মিয়া জমি বিক্রি করা টাকায় কন্যার বিয়ে দিলেন। নতুন সংসারে পুতুল-খেলা কন্যা দিশেহারা। অমানবিক নির্যাতনের শিকার হয়ে এক সময় রক্তবমি করতে করতে মারা যায়। কিন্তু এসব বিশ্বাস করতে পারেন না কন্যার বাবা। পুতুল খেলার বয়েসি কন্যা দেখলে তাই এখনো তিনি তাকিয়ে থাকেন।
৩. বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে?
রহমান কেন আহ্লাদির দিকে তাকিয়ে থাকে?- ব্যাখ্যা কর।
উদ্দীপকের কন্যার বাবার সাথে 'মাসি-পিসি' গল্পের বুড়ো রহমানের সাদৃশ্য দেখাও ৷
“উদ্দীপকের পুতুল-খেলা ও ‘মাসি-পিসি' গল্পের রহমানের ছোট মেয়ে নির্মমতার শিকার।”- উক্তিটি বিচার কর ।
সমাধান ও উত্তর
(ক)
বুড়ো রহমানের মেয়ে শ্বশুরবাড়িতে মারা যায় ।
(খ)

মৃত মেয়ের কথা মনে হওয়ায় বুড়ো রহমান আহ্লাদির দিকে তাকিয়ে থাকে ।

'মাসি-পিসি' গল্পে আহ্লাদি স্বামীর নির্যাতনের কারণে মাসি-পিসির আশ্রয়ে থাকছে। মাসি-পিসি যেখানেই যায় সেখানেই তাকে নিয়ে যায়। মাসি-পিসির নৌকায় আহ্লাদিকে দেখে বুড়ো রহমানের চোখ ছলছল করে ওঠে। আহ্লাদির চেয়ে বয়সে ছোট মেয়েটাকে রহমান বিয়ে দিয়েছিল । স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতন থেকে বাঁচার জন্য অবুঝ মেয়েটা শ্বশুরবাড়ি না যাওয়ার জন্য খুব কেঁদেছিল। তবুও তার ভালোর জন্যই বাবা জবরদস্তি করে শ্বশুরবাড়ি পাঠায়। পরে সে তার মেয়ের মৃত্যুর সংবাদ পায়। নিজের মৃত মেয়ের কথা মনে হওয়ায়, বুড়ো রহমান আহ্লাদির দিকে তাকিয়ে থাকে।

(গ)

দ্দীপকের কন্যার বাবার সঙ্গে 'মাসি-পিসি' গল্পের বুড়ো রহমানের সাদৃশ্য আছে।

বাল্যবিবাহ এখনও আমাদের সমাজে বিদ্যমান বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। অনেক পরিবার তাদের মতামত সম্পূর্ণ উপেক্ষা করে বিয়ে দেয়। ফলশ্রুতিতে অনেক মেয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। অনেক ক্ষেত্রে এই বাল্যবিবাহ তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ।

উদ্দীপকে আবুল মিয়ার কন্যা বাল্যবিবাহের শিকার। যে সময় তার খেলার সাথির সঙ্গে সময় কাটানোর কথা সে সময় সে অন্যের বাড়িতে পাশবিক নির্যাতনের শিকার। 'মাসি-পিসি' গল্পে রহমানের মেয়ে নিজের অনিচ্ছাসত্ত্বেও বাবা জোরজবরদস্তি করে তাকে শ্বশুরবাড়ি পাঠায়। কিছুদিন পর রহমান মেয়ের মৃত্যুর খবর পায়। উভয়ের ক্ষেত্রেই পরিণতি একই। আর সেটা মৃত্যু। এভাবে উদ্দীপকে কন্যার বাবার সঙ্গে 'আহ্বান' গল্পের বুড়ো রহমানের মেয়ের সাদৃশ্য রয়েছে।

(ঘ)

“উদ্দীপকের পুতুল-খেলা কন্যা ও 'মাসি-পিসি' গল্পের রহমানের ছোট মেয়ে নির্মমতার শিকার।”— মন্তব্যটি যথার্থ ।

এদেশের পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীরা নানাভাবে অবহেলার শিকার হয়। এক্ষেত্রে অসহায় নারী সব নির্যাতন নীরবে সহ্য করে। অনেক সময় তারা পরিবারের সাহায্য পায়, আবার কোনো কোনো নারী পরিবারের সহযোগিতা না পাওয়ায় নিদারুণ কষ্টে পতিত হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামীর অত্যাচারে অকালে ঝরে যায় জীবন । • উদ্দীপকে পুতুল-খেলা কন্যাটির অল্প বয়সে নিজের অনিচ্ছাসত্ত্বেও বিয়ে। সংসারে তার কাজ কী সেটাও সে জানত না। অমানবিক নির্যাতনের শিকার হয়ে রক্তবমি করতে করতে সে মারা যায়। ‘মাসি- পিসি' গল্পেও দারিদ্র্যতার কারণে বুড়ো রহমান তার অল্পবয়সী মেয়েকে বিয়ে দেয়। শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হলে একসময় তার মৃত্যু হয়। উদ্দীপকের ও গল্পের মেয়ে দুটি উভয়েই মানসিক এবং শারীরিক নির্মম নির্যাতনের শিকার ।

'মাসি-পিসি' গল্পে সমাজে নারীকে হীন করার দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকের ক্ষেত্রেও ব্যাপারটা একই। উদ্দীপক এবং গল্পের মেয়ে দুজনেরই শ্বশুরবাড়ির মানসিক অত্যাচারের করুণ কাহিনি বিবৃত হয়েছে। এসব দিক বিবেচনায় তাই বলা যায় উপযুক্ত মন্তব্যটি যথার্থ।

মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন। তিনি কোনো রক্তপাত চাননি। অথচ ব্রিটিশ সরকার সাধারণ মানুষের উপর । অত্যাচার চালায় ও নির্বচারে গ্রেফতার করে। মহাত্মা গান্ধী এতে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ।
৪. ‘বায়ান্নোর দিনগুলো' রচনায় কোন পার্কের উল্লেখ রয়েছে?
শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ অনশন করেছিলেন কেন?
উদ্দীপকটি কীভাবে ‘বায়ান্নর দিনগুলো' রচনার ইঙ্গিত দেয়?— ব্যাখ্যা কর।
মহাত্মা গান্ধী ও শেখ মুজিবুর রহমান গণমানুষের প্রতিনিধি ।' উদ্দীপক ও ‘বায়ান্নর দিনগুলো' রচনার আলোকে উক্তিটি বিচার কর।
সমাধান ও উত্তর
(ক)
‘বায়ান্নর দিনগুলো' রচনায় ভিক্টোরিয়া পার্কের উল্লেখ রয়েছে।
(খ)
ক্ষমতাসীন সরকারের অন্যায় ও নির্যাতনমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দি মহিউদ্দিন সাহেব অনশন করেছিলেন । • 'বায়ান্নর দিনগুলো' রচনায় ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবন ও জেল থেকে মুক্তি লাভের স্মৃতি,বিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহবন্দি মহিউদ্দিন সাহেব ছিলেন তখন রাজবন্দি। সরকারের স্বৈরাচারী শাসন, জুলুম ও অন্যায় কাজের প্রতিবাদে তাঁদেরকে আটক করেছে। তাদের মতো আরও অনেক রাজনেতাকে সরকার বছরের পর বছর বিনাবিচারে আটক রাখছে। সরকারের এমন অন্যায় ও নির্যাতনমূলক কাজের প্রতিবাদ করার জন্যই তাঁরা ফরিদপুর জেলে থাকাবস্থায় অনশন করেছিলেন ।
(গ)

উদ্দীপকের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে ইঙ্গিত করে ।

সভ্যতার সূচনালগ্ন থেকেই শাসকশ্রেণি সাধারণ মানুষের ওপর শোষণ আর নির্যাতন চালিয়েছে। আর সেই শোষণের বিরুদ্ধে যুগে যুগে মানুষ প্রতিবাদ করেছে। প্রতিবাদী মানুষ এসব আন্দোলন করতে গিয়ে নানাভাবে অত্যাচারের শিকার হয়েছে ।

উদ্দীপকে গান্ধী অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন। এর ফলে ব্রিটিশ সরকার তাঁকে গ্রেফতার করে এবং সধারণ মানুষের ওপর অন্যায়, অত্যাচার, নির্যাতন চালায়। অনুরূপভাবে বাঙালির ওপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাঁকেও গ্রেফতার করে বিনাবিচারে দীর্ঘদিন জেলে আটক রাখা হয় এবং বাঙালির জনগণের সাথে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নিপীড়ন ও নির্যাতন চালায়। এভাবে উদ্দীপকের সঙ্গে 'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখকের সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করার দিকটি ইঙ্গিতবাহী ।

(ঘ)

মাহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়েই গণমানুষের প্রতিনিধি।' মন্তব্যটি যথার্থ ।

একজন প্রকৃত দেশপ্রেমিক দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য জীবনের সবকিছু বিসর্জন দেন। পরাধীন জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করে জাতিকে সঠিক পথপ্রদর্শন করে। তার দেখানো পথেই জাতি মুক্তির সোপান পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে ।

উদ্দীপকে ব্রিটিশ শাসনের অন্যায়ের প্রতিবাদে অহিংস আন্দোলনের ডাক দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। পরাধীন ভারতবর্ষের জনগণ যখন ব্রিটিশ শাসকদের নির্মম নির্যাতন ও অত্যাচারে জর্জরিত তখন মহাত্মা গান্ধী জনগণের মুক্তির অগ্রদূত হয়ে দেখা দিয়েছিলেন । দেশ ও জনগণের মুক্তির প্রশ্নে তিনি কখনই আপস করেননি। 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন দেশ ও জাতির মুক্তির অগ্রদূত। পরাধীন বাংলার জনগণের মুক্তির জন্য তিনি কখনই আপস করেননি । তিনি ছিলেন নির্ভীক এক মহান নেতা।

‘বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশ ও জাতির কল্যাণে আপসহীন ও নির্ভীক সৈনিক হিসেবে কাজ করেছেন। জীবনের বিভিন্ন সময়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্যাতন, নিপীড়নের শিকার হলেও দেশের জন্য তিনি সবসময় নিজেকে উজাড় করে দিয়েছেন। তাঁর দেখানো পথে হেঁটে বাংলা ও বাঙালি জাতি মুক্তির স্বাদ পেয়েছে। উদ্দীপকে মহাত্মা গান্ধী এবং আলোচ্য রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশ ও জনগণের মুক্তির অগ্রদূত। এ দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।

সিলেট এমসি কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।