আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

ম-ফলা উচ্চারণের নিয়ম: ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো-

১. পদের প্রথম ব্যঞ্জনবর্ণে ম-ফলা সংযুক্ত হলে সাধারণত সেটির কোনো উচ্চারণ হয় না। যেমন- শ্মশান (শঁশান্), স্মৃতি (শৃঁতি), স্মরণ (শঁরোন্), স্মারক (শাঁরোক্) ইত্যাদি।

২. পদের মধ্যে বা শেষে ম-ফলা যুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন- পদ্ম (পদ্ দোঁ), আত্ম (আত্ তোঁ), রশ্মি (রোশ্ শিঁ), বিস্ময় (বিশ্ শঁয়) ইত্যাদি।

৩. পদের মধ্যে বা শেষে গ ঙ ট ণ ন ম ও ল-এর সঙ্গে সংযুক্ত ম-এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। যেমন- বাগ্মী (বাগ্ মি), বাঙ্ময় (বাঙ্ ময়), মৃন্ময় (মৃন্ ময়), উন্মাদ (উন্ মাদ), জন্ম (জন্ মো), সম্মান (শম্ মান), গুল্ম (গুল্ মো), বাল্মীকি (বাল্ মিকি) ইত্যাদি।

৪. যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত ম-ফলার কোনো উচ্চারণ হয় না, তবে সামান্য আনুনাসিক হয়। যেমন- সূক্ষ্ম (শুকখোঁ), লক্ষ্মণ (লক্ খোঁন), যক্ষ্মা (জক্ খাঁ) ইত্যাদি।

৫. ম-ফলাযুক্ত কিছু সংস্কৃত শব্দে ম-এর উচ্চারণ হয়। যেমন- স্মিত (স্মিতো), কুষ্মাণ্ড (কুশ্ মান্ ডো), সুস্মিতা (শুশ্ মিতা), কাশ্মীর (কাশ্ মির) ইত্যাদি।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ ?
উত্তর

নিচের শুদ্ধ উচ্চারণ :

সদ্য = শোদ্‌দো

ঐতিহ্য = ওই্‌তিজ্‌ঝো

রক্ষক = রোক্‌খক্‌

দ্বিপ্রহর = দিপ্‌প্রোহোর্‌

জয়ধ্বনি = জয়োদ্‌ধনি

চক্রবাক = চক্‌ক্রোবাক্‌

সহস্র = শহোস্‌স্রো

অভিযোগ = ওভিজোগ্‌

৩. প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমি প্রবর্তিত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম নিম্নরূপ:

i. তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে। যেমন- স্বর্ণ, বৃক্ষ, সূর্য।

ii. যেসব বানানে মূল সংস্কৃত ই-কার, ঈ-কার এবং উ- কার ও উ-কার উভয়ই শুদ্ধ হিসেবে গ্রহণ করেছে, সেগুলোতে শুধু ই-কার এবং উ-কার হবে। যেমন- কিংবদন্তি, চিৎকার, ধমনি, পদবি, ভঙ্গি, মঞ্জুরি, সরণি, সূচিপত্র, উষা।

iii. রেফ-এর পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- অর্জন, কার্ত্তিক, কার্য্য, সূর্য্য ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, কার্তিক, কার্য, সূর্য ইত্যাদি হবে।

iv. সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তঃস্থ। ম স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন- অহংকার, ভয়ংকর, সংগীত, শুভংকর, সংঘটন ইত্যাদি।

v. ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণে s-এর জন্য ‘স’ এবং sh, – sion, – ssion, – tion ইত্যাদির জন্য সাধারণত ‘শ’ হবে। যেমন- স্টেশন, কমিশন, শার্ট, ফটোস্ট্যাট ইত্যাদি।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ?
উত্তর

শিরচ্ছেদ = শিরশ্ছেদ

শতস্ফূর্ত = স্বতঃস্ফূর্ত

পরজীবি = পরজীবী

শুশ্রুশা = শুশ্রূষা

কার্পণ্যতা = কৃপণতা

শ্মশ্মান = শ্মশান

ষ্টেসন = স্টেশন

পূন্য = পুণ্য

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।