আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৫

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

'এ' স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো:

১. পদের অন্তে 'এ' স্বরধ্বনি সংবৃত হয়। যেমন— দোষে, গুণে, পথে, আসে ইত্যাদি।

২. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত 'এ' ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন— দেশ, শেষ, প্রেম ইত্যাদি।

৩. দুই অক্ষরবিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে 'এ' বিবৃত হয়। যেমন— এত (অ্যাতো), এখন (অ্যাখোন), হেন (হ্যানো), কেন (ক্যানো) ইত্যাদি।

৪. ই-কার বা উ-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন— বেলুন, দেখি, রেণু ইত্যাদি।

৫. ক্রিয়াপদের বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে 'এ' বিবৃত হয়। যেমন— খেল্ (খ্যাল্), দেখ্ (দ্যাখ্), ফেল্ (ফ্যাল্) ইত্যাদি।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অনিঃশেষ, ঐশ্বর্যবান, প্রেতাত্মা, বিজ্ঞ, শ্রাবণ, গ্রীষ্মকাল, চিহ্ন।
উত্তর
শব্দ উচ্চারণ
অনিঃশেষ অনিশ্শেশ্
ঐশ্বর্যবান ওইশ্শোরজোবান্
প্রেতাত্মা প্রেতাত্ তাঁ
বিজ্ঞ বিগ্ গোঁ
শ্রাবণ স্রাবোন্
গ্রীষ্মকাল গ্রিশ্শোঁকাল্
চিহ্ন চিন্হো
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ
করা হলো-

১. যেসব তৎসম শব্দে ই, ঈ, উ, উ উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং তার কারচিহ্ন''ি, ‍ু'' ব্যবহৃত হবে।। যেমন- কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, সূচিপত্র, উর্ণা, উষা।

২. রেফ-এর পর। ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- অর্চনা, অর্জন, কার্য, গর্জন, মূর্ছা, কার্তিক, বার্ধক্য, বার্তা, সূর্য।

৩. কখগঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন- অহংকার, হৃদয়ংগম, সংঘটন। বিকল্পে ভূ লেখা যাবে। ক্ষ-এর পূর্বে সর্বত্র ভূ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

  1. ক্ষ-ক্ষীর, ক্ষুর শব্দ খির, খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর ও ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ, খুদে, খুর, খেত, খেপা, খিদে ইত্যাদি লেখা হবে।.

৫. ই, ঈ, উ, উ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে শুধু 'ই' ও 'উ' এবং এগুলোর কার-চিহ্ন ি, ‍ু ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি, ফরাসি, ফারসি ইত্যাদি।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
গীতাঞ্জলী, মুমূর্ষ, নূন্যতম, মরিচিকা, স্নেহাশীষ, বুদ্ধিজিবি, শতস্ফূর্ত, শান্তনা।
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
গীতাঞ্জলী গীতাঞ্জলি
মুমূর্ষ মুমূর্ষু
নূন্যতম ন্যূনতম
মরিচিকা মরীচিকা
স্নেহাশীষ স্নেহাশিস
বুদ্ধিজিবি বুদ্ধিজীবী
শতস্ফূর্ত স্বতঃস্ফূর্ত
শান্তনা সান্ত্বনা

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।