আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

ম-ফলা উচ্চারণের নিয়ম: ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো-

১. পদের প্রথম ব্যঞ্জনবর্ণে ম-ফলা সংযুক্ত হলে সাধারণত সেটির কোনো উচ্চারণ হয় না। যেমন- শ্মশান (শঁশান্), স্মৃতি (শৃঁতি), স্মরণ (শঁরোন্), স্মারক (শাঁরোক্) ইত্যাদি।

২. পদের মধ্যে বা শেষে ম-ফলা যুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন- পদ্ম (পদ্ দোঁ), আত্ম (আত্ তোঁ), রশ্মি (রোশ্ শিঁ), বিস্ময় (বিশ্ শঁয়) ইত্যাদি।

৩. পদের মধ্যে বা শেষে গ ঙ ট ণ ন ম ও ল-এর সঙ্গে সংযুক্ত ম-এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। যেমন- বাগ্মী (বাগ্ মি), বাঙ্ময় (বাঙ্ ময়), মৃন্ময় (মৃন্ ময়), উন্মাদ (উন্ মাদ), জন্ম (জন্ মো), সম্মান (শম্ মান), গুল্ম (গুল্ মো), বাল্মীকি (বাল্ মিকি) ইত্যাদি।

৪. যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত ম-ফলার কোনো উচ্চারণ হয় না, তবে সামান্য আনুনাসিক হয়। যেমন- সূক্ষ্ম (শুকখোঁ), লক্ষ্মণ (লক্ খোঁন), যক্ষ্মা (জক্ খাঁ) ইত্যাদি।

৫. ম-ফলাযুক্ত কিছু সংস্কৃত শব্দে ম-এর উচ্চারণ হয়। যেমন- স্মিত (স্মিতো), কুষ্মাণ্ড (কুশ্ মান্ ডো), সুস্মিতা (শুশ্ মিতা), কাশ্মীর (কাশ্ মির) ইত্যাদি।

২. যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:
ব্যাকরণ, দীনবন্ধু, সরণি, উদ্যোগ, নব্বই, রাষ্ট্রপতি, সমুদ্র, জন্য
উত্তর
শব্দ উচ্চারণ
ব্যাকরণ ব্যাকরোন্
দীনবন্ধু দিনোবোন্‌ধু
সরণি শরোনি
উদ্যোগ উদ্‌দোগ্
নব্বই নোব্‌বোই
রাষ্ট্রপতি রাশ্‌ট্রোপোতি
সমুদ্র শোমুদ্‌দ্রো
জন্য জোন্‌নো
৩. 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

"অ" ধ্বনি বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের নিয়ম: নিচে "অ" ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ দেওয়া হল:

১. শব্দের দ্বিতীয় স্বর "অ","আ"," ও" হলে "অ" এর উচ্চারণ স্বাভাবিক হয়। যেমন- অন্ন,অর্ধ, কলম, অমল, অক্ষর ইত্যাদি।

২."স" বা "সম" উপসর্গযুক্ত আদি অ-ধ্বনি স্বাভাবিক হয়। যেমন- সস্নেহ, সাহাস্য,সজীব, সবল, সবিনয় ইত্যাদি।

৩. "না" অর্থে "অ" বা অন" থাকলে অ-ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- অমূল্য, অমৃত, অস্থির, অনিয়ম, অনাগত ইত্যাদি।

৪. "অ" এই নিজস্ব উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- জল, সরল, দখল, কথা ইত্যাদি

৫. "অ" স্বরধ্বনিযুক্ত একাক্ষক (syllable) শব্দের অ- এর উচ্চারণ স্বাভাবিক। যেমন: নদ্,টব্,শব্,দম্,রব্ ইত্যাদি।

৪. যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করো:
ইতিমধ্যে, বিভিষিকা, ঐক্যতান, বাল্মিকি, প্রতিযোগীতা, পুরষ্কার, স্বরস্বতী, পোষ্টমাষ্টার
উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
ইতিমধ্যে ইতোমধ্যে
বিভিষিকা বিভীষিকা
ঐক্যতান ঐকতান
বাল্মিকি বাল্মীকি
প্রতিযোগীতা প্রতিযোগিতা
পুরষ্কার পুরস্কার
স্বরস্বতী সরস্বতী
পোষ্টমাষ্টার পোস্টমাস্টার

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।