আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

১। শব্দের আদিতে যদি 'অ' থাকে এবং তারপরে 'ই'-কার, 'উ'-কার, থাকে তবে সে- 'অ' এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ অভিধান (ওভিধান), অভিযান (ওভিজান), অতি (ওতি), মতি (মোতি), অতীত (ওতিত্), অধীন (অধীন্‌) ইত্যাদি।

২। শব্দের আদ্য-'অ' এর পরে 'য'-ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে 'অ'-এর উচ্চারণ প্রায়শ 'ও'-কারের মতো হয়। যেমনঃ অদ্য (ওদ্‌দো), অন্য (ওন্‌নো), অত্যাচার (ওত্‌তাচার), কন্যা (কোন্‌না), বন্যা (বোন্‌না) ইত্যাদি।

৩। শব্দের আদ্য-'অ' এর পর 'ক্ষ', 'জ্ঞ', থাকলে, সে 'অ'পের উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়ে থাকে। যথাঃ অক্ষ (ওক্‌খো), দক্ষ (দোক্‌খো), যক্ষ (জোক্‌খো), লক্ষণ (লোক্‌খোন্‌), যজ্ঞ (জোগ্‌গোঁ), লক্ষ (লোক্‌খো), রক্ষা (রোক্‌খা) ইত্যাদি।

৪। শব্দের প্রথমে যদি 'অ' থাকে এবং তারপর 'ঋ'-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলেও, সেই 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ মসৃণ (মোসৃন্‌), বক্তৃতা (বোক্তৃতা), যকৃত (জোকৃত্‌)।

৫। শব্দের প্রথমে 'অ' যুক্ত 'র'-ফলা থাকলে সেক্ষেত্রেও আদ্য 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কার হয়ে থাকে। যথাঃ ক্রম (ক্রোম), গ্রহ (গ্রোহো), গ্রন্থ (গ্রোন্‌থো), ব্রত (ব্রোতো) ইত্যাদি।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ ?
উত্তর

নিচের শুদ্ধ উচ্চারণ :

সদ্য = শোদ্‌দো

ঐতিহ্য = ওই্‌তিজ্‌ঝো

রক্ষক = রোক্‌খক্‌

দ্বিপ্রহর = দিপ্‌প্রোহোর্‌

জয়ধ্বনি = জয়োদ্‌ধনি

চক্রবাক = চক্‌ক্রোবাক্‌

সহস্র = শহোস্‌স্রো

অভিযোগ = ওভিজোগ্‌

৩. অতৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানান অনুসারে অ-তৎসম শব্দের ৫টি নিয়ম হলো…

১. সকল অ-তৎসম শব্দ অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি শব্দে কেবল ই এবং উ এবং কার চিহ্ন ি,ু ব্যবহৃত হবে। যেমন: বর্ণালি, রেশমি, দাদি, সরকারি ইত্যাদি।

২. বস্তুবাচক শব্দ ও অপ্রাণিবাচক অ- তৎসম শব্দের শেষে ই-কার হবে।যেমন;বাড়ি, গাড়ি, পাখি ইত্যাদি।

৩. দেশ, জাতি,ও ভাষার নাম লিখতে সর্বদাই ই-কার হবে।যেমন: জার্মানি, জাপানী, নেপালি ইত্যাদি।

৪. বিদেশি শব্দের বানান বাংলায় লেখার সময় 'ষ' ও 'ণ' না হয়ে 'স' ও 'ন' হবে। যেমন: স্টেশন, গভর্নর, স্টুডিও ইত্যাদি।

৫. স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদাই ঈ-কার হবে।যেমন: যুবতী, মানবী, তরুণী ইত্যাদি।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ?
উত্তর

শিরচ্ছেদ = শিরশ্ছেদ

শতস্ফূর্ত = স্বতঃস্ফূর্ত

পরজীবি = পরজীবী

শুশ্রুশা = শুশ্রূষা

কার্পণ্যতা = কৃপণতা

শ্মশ্মান = শ্মশান

ষ্টেসন = স্টেশন

পূন্য = পুণ্য

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।