বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৫

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'ব' ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

উদাহরণসহ ব-ফলা উচ্চারণের নিয়ম: বাংলায় ব-ফলার উচ্চারণে ভিন্নতা দেখা যায়। কেননা ব-ফলা কখনো উচ্চারিত হয়, কখনো হয় না। নিচে এর পাঁচটি নিয়ম ও উদাহরণ দেওয়া হলো-

১. শব্দের প্রথমে থাকলে ব-ফলার উচ্চারণ হয় না।
যেমন- ধ্বনি (ধোনি), ত্বক (তক্), দ্বেষ (দেশ), জ্বর (জর), স্বদেশ (শদেশ) ইত্যাদি।

২. শব্দের মধ্যে বা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব হয়।
যেমন- বিশ্ব (বিশো), বিদ্বান (বিদ্দান), আশ্বিন (আশিন), স্বত্ব (শক্তো) ইত্যাদি।

৩. যুক্তব্যঞ্জনের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব অনুচ্চারিত থাকে।
যেমন- সান্ত্বনা (শান্তানা), দ্বন্দ্ব (দন্দো), উজ্জ্বল (উজ্জাল্) ইত্যাদি।

  1. ব-য়ে ও ম-য়ে ব-ফলার উচ্চারণ বহাল থাকে।
    যেমন- নব্বই (নোব্বোই), সম্বোধন (শম্বোধন) ইত্যাদি।

৫. শব্দের মধ্যে ও শেষে দ্ব-ফলা থাকলে ব-এর উচ্চারণ বহাল থাকে।
যেমন- উদ্বেল, (উদ্বেল্), ভবিষ্যদ্বাণী, (ভোবিশদ্বানি), উদ্বোধন, (উদ্‌দ্বাধোন) ইত্যাদি।

২.

নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:

জয়ধ্বনি, আহ্বান, বঞ্চিত, ব্রাহ্মণ, প্রত্যাশা, প্রেতাত্মা, লক্ষ্মণ, ঐশ্বর্য।

উত্তর
শব্দ উচ্চারণ
জয়ধ্বনি জয়োদ্‌ধনি
আহ্বান আও্ ভান
বঞ্চিত বোন্‌চিতো
ব্রাহ্মণ ব্রাম্ হোন্
প্রত্যাশা প্রোত্‌তাশা
প্রেতাত্মা প্রেতাত্ তাঁ
লক্ষ্মণ লক্ খোঁন
ঐশ্বর্য ওইশ্ শোরজো
৩. প্রমিত বাংলা বানানের নিয়মানুসারে বাংলা বানানে 'ই' কার ব্যবহারের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

ই-কার ব্যবহারের নিয়ম: বাংলা বানানে 'ই'-কার ব্যবহারের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো-

১. যেসব শব্দের বানানে ই-কার ও ঈ-কার দুটিই শুদ্ধ ও প্রচলিত, বানানের সমতা বিধানের লক্ষ্যে সেসব ক্ষেত্রে কেবল ই-কার ব্যবহৃত হবে। যেমন- বাড়ী > বাড়ি, শাড়ী > শাড়ি ইত্যাদি।

২. স্ত্রীবাচক অতৎসম শব্দে ই-কার ব্যবহৃত হয়। যেমন- পিসি, মাসি, চাচি, বিবি ইত্যাদি।

৩. বাংলা ক্রিয়াবাচক শব্দে ই-কার ব্যবহৃত হয়। যেমন- করি, লিখি, ধরি, শিখি ইত্যাদি।

  1. বস্তুবাচক, ভাববাচক, কর্মবাচক এবং প্রাণিবাচক অতৎসম শব্দের শেষে ই-কার ব্যবহৃত হয়। যেমন- আলমারি, চালাকি, ডাক্তারি ইত্যাদি।

৫. আধুনিক বাংলা বানানের নিয়মানুযায়ী জাতি ও ভাষার নামের শেষে ই-কার ব্যবহার করা হয়। যেমন- বাঙালি, জাপানি, আরবি, ইংরেজি ইত্যাদি।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
আকাংখা, অনুসুয়া, নুন্যতম, সমিচিন, হীনমন্যতা, শিরচ্ছেদ, উচ্ছাস, ইতিমধ্যে।
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
আকাংখা আকাঙ্ক্ষা
অনুসুয়া অনুসূয়া
নুন্যতম ন্যূনতম
সমিচিন সমিচীন
হীনমন্যতা হীনম্মন্যতা
শিরচ্ছেদ শিরশ্ছেদ
উচ্ছাস উচ্ছ্বাস
ইতিমধ্যে ইতোমধ্যে

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।