বরিশাল বোর্ড ২০২২

এইচএসসি · বাংলা ২য় পত্র

বরিশাল বোর্ড ২০২২

১৪টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. বাংলা 'এ' ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ।
উত্তর

ক. শব্দের অন্ত্যে 'এ' সংবৃত অর্থাৎ অবিকৃত 'এ' হয়। যেমন: পথে, ঘাটে।

খ. একাক্ষর সর্বনাম পদের 'এ' সংবৃত হয়। যেমন: কে, সে, যে।

গ. 'ই' বা 'উ'-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন: দেখি, রেণু।

ঘ. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত 'এ' ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন: দেশ, শেষ, প্রেম।

ঙ. শব্দের প্রথমে যদি 'এ' কার (ব্যঞ্জনে যুক্তও হতে পারে) থাকে এবং তারপরে ই, ঈ, উ, ঊ, এ, ও, য়, র, ল, শ এবং হ থাকলে সাধারণত 'এ' সংবৃত হয়। যেমন: একি, দেখি।

২. শব্দের বানান শুদ্ধ করে লেখো: (যেকোনো পাঁচটি)
উত্তর

আনুষাঙ্গিক - আনুষঙ্গিক

বাংগালী - বাঙালি

মহত্ব - মহত্ত্ব

দুরাবস্থা - দুরবস্থা

ঐক্যমত - ঐকমত্য

ইতিপূর্বে - ইতঃপূর্বে

নুন্যতম - ন্যূনতম

আকাংখা - আকাঙ্ক্ষা

৩. উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ দেখাও।
উত্তর

বিশেষ্য পদ নিম্নোক্ত সাত ভাগে বিভক্ত-ক. সংজ্ঞা বিশেষ্য: যে বিশেষ্য পদ দ্বারা কোনো একটি ব্যক্তি, স্থান, নদী, পর্বত, দেশ, শহর, গ্রাম, পুস্তক, সৌধ প্রভৃতির নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। যেমন: নজরুল, শেলি, বাংলাদেশ, ইলিয়াড, তাজমহল ইত্যাদি।

খ. সাধারণ বিশেষ্য: যে বিশেষ্য পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী, বস্তু বা বিষয়ের সকলকে বা প্রত্যেককে বোঝায় তাকে সাধারণ বা জাতিবাচক বিশেষ্য বলে। যেমন: ফুল, ফল, বই, গরু, মানুষ, বাঙালি, মুসলমান, বেল, নক্ষত্র, কোকিল ইত্যাদি।

গ. বস্তু বিশেষ্য: যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তু বা দ্রব্যকে বোঝায় যা গণনা বা পরিমাপ করা যায় তাকে বস্তু বিশেষ্য বলে। যেমন: দুধ, পানি, ওষুধ, বই, সোনা, লোহা, কলম, গাছ, পাথর, বাতাস ইত্যাদি।

ঘ. ক্রিয়া বিশেষ্য: যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ক্রিয়া বিশেষ্য বলে। যেমন: ঘুমানো, রান্না, দর্শন, গমন, শয়ন, পড়া ইত্যাদি।

ঙ. সমষ্টি বিশেষ্য: যে বিশেষ্য দ্বারা কিছুসংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টি বিশেষ্য বলে। যেমন: দল, বাহিনী, ঝাঁক, জনতা, সভা, সমিতি, সংঘ, পাল, পঞ্চায়েত ইত্যাদি।

চ. বিশেষণজাত বা গুণ বিশেষ্য: যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় তাকে বিশেষণজাত বা গুণ বিশেষ্য বলে। যেমন: তারুণ্য, সৌন্দর্য, বীরত্ব, তিক্ততা, মধুরতা, তারল্য, সৌরভ, যৌবন ইত্যাদি।

ছ. ভাব বিশেষ্য (Abstract): নির্বস্তুক অবস্থা, মনোগত ভাব ইত্যাদির নাম বোঝায়। যেমন: ইচ্ছা, আনন্দ, দুঃখ, শান্তি, রাগ, পাপ, পুণ্য ইত্যাদি।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:
উত্তর

বাহুলতা - বাহুলতার ন্যায় - উপমিত কর্মধারয়

আদিগন্ত - দিগন্ত পর্যন্ত - অব্যয়ীভাব

সহোদর - সমান উদর যাদের - সহার্থক বহুব্রীহি

দম্পতি - জায়া ও পতি - দ্বন্দ্ব

তেপান্তর - তিন প্রান্তরের সমাহার - দ্বিগু

নদীমাতৃক - নদী মাতা যার - বহুব্রীহি

জ্যোৎস্নারাত - জ্যোৎস্না স্নাত/শোভিত রাত - মধ্যপদলোপী কর্মধারয়

চিরসুখী - চিরকাল ব্যাপী সুখী - দ্বিতীয়া তৎপুরুষ

বরিশাল বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।