বরিশাল বোর্ড ২০২৩

এইচএসসি · বাংলা ২য় পত্র

বরিশাল বোর্ড ২০২৩

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ 'ব-ফলা' উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

উদাহরণসহ 'ব'-ফলা উচ্চারণের পাঁচটি নিয়মঃ

১. 'ব' অথবা 'ম'-এর সাথে ব-ফলা যুক্ত হলে 'ব'-এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন- লম্ব (লম্‌বো), বিম্ব (বিম্‌বো) প্রভৃতি।

২. প্রথম ব্যঞ্জনবর্ণে ব-ফলা সংযুক্ত হলে সে ব-ফলার কোনো উচ্চারণ হয় না। যেমন- স্বনাম (শনাম্‌), ধ্বনি (ধোনি), স্বাধিকার (শাধিকার্‌), স্বদেশ (শদেশ), স্বাগত (শাগতো) প্রভৃতি।

৩. শব্দের মধ্যে কিংবা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ-দ্বিত্ব ঘটে থাকে। যেমন- বিশ্ব (বিশশো), বিদ্বান (বিদ্‌দান) প্রভৃতি।

৪. উৎ (উদ্‌) উপসর্গযোগে গঠিত শব্দের 'ৎ' (দ্‌)-এর সাথে ব-ফলার 'ব' বাংলা উচ্চারণে লুপ্ত হয় না। যেমন- উদ্বেগ (উদ্‌বেগ), উদ্বোধন (উদ্‌বোধোন্‌) প্রভৃতি।

৫. বাংলা শব্দে 'ক' থেকে সন্ধির সূত্রে আগত 'গ'-এর সাথে ব-ফলা যুক্ত হলে 'ব'-এর উচ্চারণ অপরিবর্তিত থাকবে। যেমন- দিগ্বিদিক (দিগ্‌বিদিক্), দিগ্বলয় (দিগ্‌বলয়), দিগ্বিজয় (দিগ্‌বিজয়) প্রভৃতি।

২.

অথবা, নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:

ঐশ্বর্য, আবৃত্তি, প্রেতত্মা, দ্রষ্টব্য, উপমা, প্রশ্ন, দক্ষ, হিংস্র

উত্তর

ঐশ্বর্য= ওইশ্‌শো্র‌জো।

আবৃত্তি= আবৃত্‌তি।

প্রেতাত্মা= প্রেতাত্‌তাঁ।

দ্রষ্টব্য= দ্রোশ্‌টোব্‌বো।

উপমা= উপোমা।

প্রশ্ন= প্রোশ্‌নো।

দক্ষ= দোক্‌খো।

হিংস্র = হিঙ্‌স্‌স্রো।

৩. বাংলা একাডেমী প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ করা হলো-

১. যেসব তৎসম শব্দে ই,ঈ,উ,ঊ,উভয়ের শুদ্ধ যেসব শব্দ কেবল ই বা উ এবং তার কার চিহ্ন ি,ু ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি,খঞ্জনি, চিৎকার, ধমনি,ধুলি, পঞ্জি, পদবি,ভঙ্গি, মঞ্জুরি, লহরি,সূচিপত্র, মসি।

২. রেফ এর পর ব্যঞ্জনবর্ণের দিত্ব হবে না। যেমন- অর্চনা, গর্জন, অর্জন, সূর্য, কার্তিক।

৩. ক,খ,গ,ঘ,পডরে থাকলে পদের অন্তস্থিত ম স্থানে অনুস্বার(ং)লেখা যাবে। ক্ষ এর পূর্বে সর্বত্র ঙ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

৪. ক্ষ- ক্ষীর,ক্ষুর শব্দ খির,খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর বা ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ,খুদে,খুর,খেত,খেপা,খিদে ইত্যাদি লেখা হবে।

৫. ই,ঈ,উ,ঊ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব,দেশি, বিদেশি, মিশ্র শব্দের শুধু "ই"ও "উ" এবং এগুলোর কার চিহ্ন ি,ু ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি,ফরাসি।

৪.

অথবা, নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:

আবিস্কার, আকাংখা, মুহুর্ত, মনিষী, ঐক্যতান, শ্রদ্ধাঞ্জলি, প্রতিদ্বন্দ্বি, অপোরাহ্ন

উত্তর

আবিস্কার= আবিষ্কার।

আকাংখা= আকাঙ্ক্ষা।

মুহুর্ত= মুহূর্ত।

মনিষী= মনীষী।

ঐক্যতান = ঐকতান।

শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি।

প্রতিদ্বন্দ্বি= প্রতিদ্বন্দী

অপোরাহ্ন= অপরাহ্ণ।

বরিশাল বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।