বরিশাল বোর্ড ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

বরিশাল বোর্ড ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ বাংলা 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর

"এ" ধ্বনি উচ্চারণের নিয়ম:"এ" স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হল-

১. পদের অন্তে "এ" স্বরধ্বনি সংবৃত হয়। যেমন: দোষে, গুণে, পথে, আসে ইত্যাদি।

২. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত "এ" ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন- দেশ,শেষ, প্রেম ইত্যাদি।

৩. দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে "এ" বিকৃত হয়। যেমন: এত (অ্যাতো), এখন (অ্যাখোন),হেন ( হ্যানো ), কেন ( ক্যানো ) ইত্যাদি।

৪. ই-কার বা উ-কার পরে "এ" সংবৃত হয়। যেমন- বেলুন, দেখি, রেনু ইত্যাদি।

৫. ক্রিয়াপদের বর্তমান কালের অনুগায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে "এ" বিবৃত হয়। যেমন- খেল্ (খ্যাল), দেখ্ ( দ্যাখ), ফেল ( ফ্যাল )।

২.

যে-কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:

অভিমান, একাডেমি, অদ্বিতীয়, দক্ষ, ব্যবধান, পদ্ম, মর্যাদা, কবিতা।

উত্তর
শব্দ উচ্চারণ
অভিমান ওভিমান্
একাডেমি অ্যাকাডেমি
অদ্বিতীয় অদ্ দিতিয়ো
দক্ষ দোক্ খো
ব্যবধান ব্যাবোধান্
পদ্য পদ্‌দোঁ
মর্যাদা মোর্ জাদা
কবিতা কোবিতা
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

১. বাংলা ভাষায় ব্যবহূত তৎসম শব্দের বানানে ই-কার ও ঈ-কার দুটিরই প্রয়োগ আছে। কিন্তু অ-তৎসম শব্দের বানানে ‘ই’ ধ্বনির ক্ষেত্রে সর্বত্র কেবল ই-কার ব্যবহার করা সংগত। যেমন—পাখি, চিংড়ি, কেরানি ইত্যাদি।

২. মৌলিক ক্রিয়াবাচক শব্দ ও পদে ‘ই’ ধ্বনির সর্বত্রই ই-কার হয়ে থাকে। যেমন— চিমটানো, বিলানো ইত্যাদি।

৩. বিশেষণসূচক ও স্ত্রীবাচক ‘ঈ’ প্রত্যয়ান্ত সংখ্যাবাচক শব্দগুলো ছাড়া সাধারণভাবে সংখ্যাবাচক শব্দের বানানে ই-কার হয়। যেমন—তিন, চল্লিশ, আশি ইত্যাদি।

৪. প্রাণিবাচক অ-তৎসম শব্দের শেষে ই-কার হয়। যেমন— প্রজাপতি, বুলবুলি, তিমি ইত্যাদি।

৫. স্ত্রীবাচক অ-তৎসম শব্দের শেষে ই-কার হয়। যেমন—দিদি, মামি, নানি ইত্যাদি।

৪.

যে-কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:

দায়ীত্ব, মনিষা, সন্যাসী, ষ্টেডিয়াম, কর্মজীবি, শ্রেণী, লবন, গ্রন্থাবলী।

দায়ীত্ব-দায়িত্ব; কর্মজীবি-কর্মজীবী; মনিষা-মনীষা; শ্রেণী-শ্রেণি; সন্যাসী-সন্ন্যাসী; লবন-লবণ; ষ্টেডিয়াম-স্টেডিয়াম গ্রন্থাবলী-গ্রন্থাবলি

উত্তর
অশুদ্ধ শুদ্ধ
দায়ীত্ব দায়িত্ব
মনিষা মনীষা
সন্যাসী সন্ন্যাসী
ষ্টেডিয়াম স্টেডিয়াম
কর্মজীবি কর্মজীবী
শ্রেণী শ্রেণি
লবন লবণ
গ্রন্থাবলী গ্রন্থাবলি

বরিশাল বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।