চাঁদপুর সরকারি কলেজ ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

চাঁদপুর সরকারি কলেজ ২০২৫

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. দৃষ্টান্তসহ আদ্য অ-ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

বাংলা শব্দে আদ্য অ-কারের উচ্চারণের নিয়ম: বাংলা শব্দে আদ্য অ-কারের উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো-

১. শব্দের আদিতে যদি 'অ' থাকে এবং তার পরে ই-কার বা উ-কার থাকে, তবে সেই 'অ'-এর উচ্চারণ সাধারণত ও-কারের মতো হয়। যেমন- গতি (গোতি), অধিকার (ওধিকার), গরু (গোরু), অতীত (ওতিত্) ইত্যাদি।

২. শব্দের আদ্য অ-কারের পরে য-ফলা যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে 'অ'-এর উচ্চারণ ও-কারের মতো হয়। যেমন- অন্য (ওনো), কল্যাণ (কোল্ল্যান্‌), অধ্যক্ষ (ওদ্ধোখো), সভ্য (শোক্কো) ইত্যাদি।

৩. শব্দের আদ্য 'অ'-এর পর 'ক্ষ' বা 'জ্ঞ' থাকলে 'অ'-এর উচ্চারণ ও-কারের মতো হয়। যেমন- দক্ষ (দোখো), যজ্ঞ (জোগোঁ) ইত্যাদি।

৪. শব্দের প্রথমে 'অ' যুক্ত র-ফলা () থাকলে, সেই আদ্য 'অ'-এর উচ্চারণ সাধারণত ও-কার হয়ে থাকে। যেমন- গ্রহ (গ্রোহো), গ্রন্থ (গ্রোন্থো) ইত্যাদি।

৫. একাক্ষর শব্দের আদিতে 'অ' এবং পরে 'ন' থাকলে সেই 'অ'- এর উচ্চারণ ও-কারের মতো হয়। যেমন- মন (মোন), বন (বোন), জন (জোন) ইত্যাদি।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
গ্রীষ্ম, ঐশ্বর্যবান, দায়িত্ব, সংস্কার, অধ্যাপক, পদ্ম, জিহ্বা, জয়ধ্বনি।
উত্তর
শব্দ উচ্চারন
গ্রীষ্ম গ্রিশ্শোঁকাল্
ঐশ্বর্যবান ওই্ শ্ শোর্ জোবান্
দায়িত্ব দায়িত্ তো
সংস্কার শঙ্স্কার্‌
অধ্যাপক ওদ্‌ ধাপোক্‌
পদ্ম পদ্ দোঁ
জিহ্বা জিওভা
জয়ধ্বনি জয়োদ্ ধোনি
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম দৃষ্টান্তসহ লেখ।
উত্তর

ই-কার ব্যবহারের নিয়ম: বাংলা বানানে 'ই'-কার ব্যবহারের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো-

১. যেসব শব্দের বানানে ই-কার ও ঈ-কার দুটিই শুদ্ধ ও প্রচলিত, বানানের সমতা বিধানের লক্ষ্যে সেসব ক্ষেত্রে কেবল ই-কার ব্যবহৃত হবে। যেমন- বাড়ী > বাড়ি, শাড়ী > শাড়ি ইত্যাদি।

২. স্ত্রীবাচক অতৎসম শব্দে ই-কার ব্যবহৃত হয়। যেমন- পিসি, মাসি, চাচি, বিবি ইত্যাদি।

৩. বাংলা ক্রিয়াবাচক শব্দে ই-কার ব্যবহৃত হয়। যেমন- করি, লিখি, ধরি, শিখি ইত্যাদি।

  1. বস্তুবাচক, ভাববাচক, কর্মবাচক এবং প্রাণিবাচক অতৎসম শব্দের শেষে ই-কার ব্যবহৃত হয়। যেমন- আলমারি, চালাকি, ডাক্তারি ইত্যাদি।

৫. আধুনিক বাংলা বানানের নিয়মানুযায়ী জাতি ও ভাষার নামের শেষে ই-কার ব্যবহার করা হয়। যেমন- বাঙালি, জাপানি, আরবি, ইংরেজি ইত্যাদি।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
আকাঙ্খা, শ্মশ্মান, দুরাবস্থা, কৃতিবাস, অপরাহ্ন, মনোপুত, সমিচীন, নুন্যতম।
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
আকাঙ্খা আকাঙ্কা
শ্মশ্মান শ্মশান
দুরাবস্থা দুরবস্থা
কৃতিবাস কৃত্তিবাস
অপরাহ্ন অপরাহ্ণ
মনোপুত মনঃপূত
শমিচীন সমিচীন
নুন্যতম ন্যূনতম

চাঁদপুর সরকারি কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।