চট্টগ্রাম বোর্ড ২০২২

এইচএসসি · বাংলা ২য় পত্র

চট্টগ্রাম বোর্ড ২০২২

১৪টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

১। শব্দের আদিতে যদি 'অ' থাকে এবং তারপরে 'ই'-কার, 'উ'-কার, থাকে তবে সে- 'অ' এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ অভিধান (ওভিধান), অভিযান (ওভিজান), অতি (ওতি), মতি (মোতি), অতীত (ওতিত্), অধীন (অধীন্‌) ইত্যাদি।

২। শব্দের আদ্য-'অ' এর পরে 'য'-ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে 'অ'-এর উচ্চারণ প্রায়শ 'ও'-কারের মতো হয়। যেমনঃ অদ্য (ওদ্‌দো), অন্য (ওন্‌নো), অত্যাচার (ওত্‌তাচার), কন্যা (কোন্‌না), বন্যা (বোন্‌না) ইত্যাদি।

৩। শব্দের আদ্য-'অ' এর পর 'ক্ষ', 'জ্ঞ', থাকলে, সে 'অ'পের উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়ে থাকে। যথাঃ অক্ষ (ওক্‌খো), দক্ষ (দোক্‌খো), যক্ষ (জোক্‌খো), লক্ষণ (লোক্‌খোন্‌), যজ্ঞ (জোগ্‌গোঁ), লক্ষ (লোক্‌খো), রক্ষা (রোক্‌খা) ইত্যাদি।

৪। শব্দের প্রথমে যদি 'অ' থাকে এবং তারপর 'ঋ'-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলেও, সেই 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ মসৃণ (মোসৃন্‌), বক্তৃতা (বোক্তৃতা), যকৃত (জোকৃত্‌)।

৫। শব্দের প্রথমে 'অ' যুক্ত 'র'-ফলা থাকলে সেক্ষেত্রেও আদ্য 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কার হয়ে থাকে। যথাঃ ক্রম (ক্রোম), গ্রহ (গ্রোহো), গ্রন্থ (গ্রোন্‌থো), ব্রত (ব্রোতো) ইত্যাদি।

২.

নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ :

সমিচিন, বিভিষন, অপেক্ষমান, পূননির্মান, ঐক্যমত, প্রতিযোগীতা, স্বামীগৃহ, কটুক্তি।

উত্তর

অশুদ্ধ বানান $-$ শুদ্ধ বানান

সমিচিন** $-$ **সমীচীন

বিভিষন $-$ বিভীষণ

অপেক্ষামান $-$ অপেক্ষমাণ

পূননির্মান $-$ পুনর্নির্মাণ

ঐক্যমত $-$ ঐকমত্য বা একমত

প্রতিযোগীতা $-$ প্রতিযোগিতা

স্বামীগৃহ $-$ স্বামিগৃহ

কটুক্তি $-$ কটূক্তি

৩. আবেগ শব্দের শ্রেণিবিভাগ উদারহরণসহ আলোচনা করো।
উত্তর

যেসব শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ করা হয়, সেগুলোকে বলা হয় আবেগ শব্দ। এ ধরনের শব্দ বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বাক্যে ব্যবহূত হয়। মানুষের বিচিত্র আবেগের প্রকাশ অনুসারে আবেগ শব্দকে আট ভাগে ভাগ করা যায়। এগুলো হলো—

**আবেগ শব্দের শ্রেণিবিভাগ: **আবেগ শব্দকে প্রকাশভঙ্গি অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা যায়। নিচে আলোচনা করে হলো-

১. **সিদ্ধান্তবাচক: **সম্মতি, অসম্মতি বা কোনো সিদ্ধান্ত প্রকাশে। যেমন: হ্যাঁ, আমি যাব। না, ওটা সম্ভব নয়।

২. **আনন্দবাচক: **তীব্র আনন্দ বা উল্লাস প্রকাশে। যেমন: বাহ! চমৎকার একটা দৃশ্য। শাবাশ! তুমি ঠিক করেছ।

৩. **বিষাদবাচক: **দুঃখ, শোক বা যন্ত্রণা প্রকাশে। যেমন: হায় হায়, লোকটার কী হলো! উহ! বড্ড লাগছে।

৪. **বিস্ময়বাচক: **কোনো কিছু দেখে অবাক বা বিস্মিত হলে। যেমন: আরে! তুমি কখন এলে? মাগো! কত বড় সাপ।

৫. **ঘৃণা বা বিরক্তিবাচক: **ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করতে। যেমন: ছি ছি! একি করেছ তুমি। ধিক তারে, যে দেশকে ভালোবাসে না।

৬. **সম্বোধনবাচক: **কাউকে সম্বোধন করতে বা ডাকতে। যেমন: ওহে, শুনে যাও। ওগো, এদিকে এসো।

৭. **সতর্কতাবাচক: **কাউকে সাবধান বা সতর্ক করতে। যেমন: সাবধান! সামনে বিপদ। হুশিয়ার, পা পিছলে যাবে।

৮. **করুণাবাচক: **করুণা বা সহমর্মিতা প্রকাশে। যেমন: আহারে! লোকটার সব শেষ হয়ে গেল।

৪.

নিচের যে কোন পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ :

রক্তনদী, দোটানা, উচ্ছৃঙ্খল, বইপুস্তক, কুম্ভকার, সেতার, যুগান্তর,কানাকানি।

উত্তর
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাসের নাম
রক্তনদী রক্তরূপ নদী রূপক কর্মধারয় সমাস
দোটানা দুই দিকে টান যার বহুব্রীহি সমাস
উচ্ছৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রান্ত অব্যয়ীভাব সমাস
বইপুস্তক বই ও পুস্তক সমার্থক দ্বন্দ্ব সমাস
কুম্ভকার কুম্ভ (কলস) করে যে উপপদ তৎপুরুষ সমাস
সেতার সে (তিন) তার আছে যার বহুব্রীহি সমাস
যুগান্তর অন্য যুগ নিত্য সমাস
কানাকানি কানে কানে যে কথা ব্যতিহার বহুব্রীহি সমাস

চট্টগ্রাম বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।