চট্টগ্রাম বোর্ড ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

চট্টগ্রাম বোর্ড ২০২৪

২১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

"অ" ধ্বনি বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের নিয়ম: নিচে "অ" ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ দেওয়া হল:

১. শব্দের দ্বিতীয় স্বর "অ","আ"," ও" হলে "অ" এর উচ্চারণ স্বাভাবিক হয়। যেমন- অন্ন,অর্ধ, কলম, অমল, অক্ষর ইত্যাদি।

২."স" বা "সম" উপসর্গযুক্ত আদি অ-ধ্বনি স্বাভাবিক হয়। যেমন- সস্নেহ, সাহাস্য,সজীব, সবল, সবিনয় ইত্যাদি।

৩. "না" অর্থে "অ" বা অন" থাকলে অ-ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- অমূল্য, অমৃত, অস্থির, অনিয়ম, অনাগত ইত্যাদি।

৪. "অ" এই নিজস্ব উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- জল, সরল, দখল, কথা ইত্যাদি

৫. "অ" স্বরধ্বনিযুক্ত একাক্ষক (syllable) শব্দের অ- এর উচ্চারণ স্বাভাবিক। যেমন: নদ্,টব্,শব্,দম্,রব্ ইত্যাদি।

২.

নিচের যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:

বিবাহ, জ্ঞাতি, শ্রবণ, অসীম, পর্যন্ত, স্বরাজ, পথ-বাসী, ব্যাকরণ।

উত্তর

বিবাহ- বিবাহো;

জ্ঞাতি- গ্যাতি;

শ্রবণ- স্রবোন্;

অসীম- অশিম্ /ওশিম্

পর্যন্ত - পোর্ জোন্ তো

স্বরাজ- শরাজ্ ;

পথ-বাসী-পথ্- বাশি/পথো-বাশি;

ব্যাকরণ- ব্যাকরোন্

৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের নিয়ম-
১. সকল অ-তৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দে কেবল ই এবং উ কার ব্যবহৃত হয়। যেমন- হাতি, গাড়ি, ভারি, হাতি ইত্যাদি।
২. স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দে ই ও উ কার হবে। যেমন- ইরানি, জাপানি, পুজো, বুড়ি মুলা ইত্যাদি।
৩. 'আলি' প্রত্যয় যুক্ত শব্দে ই কার হবে। যেমন- মিতালি, সোনালি, খেয়ালি ইত্যাদি।
৪. তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দের বানানে দন্ত্য-ন হবে। যেমন- ইরান, কান, কোরান, ধরন ইত্যাদি।
৫. 'আনো' প্রত্যয়ান্ত শব্দের শেষে ও-কার যুক্ত হবে। যেমন- কাওয়ানো, দেখানো, করানো ইত্যাদি।
৪.

যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:

উপরোক্ত, আর্শিবাদ, সাবলম্বন, কিংবদন্তী, শশুরবাড়ী, স্বরস্বতী, দূদম, প্রবাহমান ।

উত্তর

উপরোক্ত-উপর্যুক্ত/উপরিউক্ত;

আর্শিবাদ-আশীর্বাদ;

সাবলম্বন-স্বাবলম্বন;

কিংবদন্তী-কিংবদন্তি

শশুরবাড়ী-শ্বশুরবাড়ি;

স্বরস্বতী-সরস্বতী;

দূর্দম-দুর্দম,

প্রবাহমান - প্রবহমান

চট্টগ্রাম বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।