চট্টগ্রাম কলেজ ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

চট্টগ্রাম কলেজ ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

'এ' স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো:

১. পদের অন্তে 'এ' স্বরধ্বনি সংবৃত হয়। যেমন— দোষে, গুণে, পথে, আসে ইত্যাদি।

২. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত 'এ' ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন— দেশ, শেষ, প্রেম ইত্যাদি।

৩. দুই অক্ষরবিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে 'এ' বিবৃত হয়। যেমন— এত (অ্যাতো), এখন (অ্যাখোন), হেন (হ্যানো), কেন (ক্যানো) ইত্যাদি।

৪. ই-কার বা উ-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন— বেলুন, দেখি, রেণু ইত্যাদি।

৫. ক্রিয়াপদের বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে 'এ' বিবৃত হয়। যেমন— খেল্ (খ্যাল্), দেখ্ (দ্যাখ্), ফেল্ (ফ্যাল্) ইত্যাদি।

২.

নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ :

মধ্যবর্তী, প্রতিষ্ঠান, পনের, অশ্ব, শাশু, গ্রহ, উদ্বিড়াল, ব্যবহার।

উত্তর
শব্দ উচ্চারণ
মধ্যবর্তী মোদ্ ধো বোরতি
প্রতিষ্ঠান প্রোতিশ্ঠান্
পনের পনেরো
অশ্ব অশ্শো
শাশু .
গ্রহ গ্রোহো
উদ্বিড়াল উদ্ বিড়াল
ব্যবহার ব্য়াবোহার্
৩. প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের যে কোনো পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

তৎসম শব্দের বানানের নিয়ম : বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম নিচে তুলে ধরা হলো-

১. যেসব তৎসম শব্দে ই ঈ বা উ উ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারচিহ্ন হবে। যেমন :

কিংবদন্তি, খঞ্জনি, পদবি, পল্লি, ভঙ্গি, মঞ্জরি, লহরি, শ্রেণি, সরণি, সূচিপত্র।

২. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন :

অর্জ্জন, ঊর্ধ্ব, মূৰ্চ্ছা, সূর্য্য ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, ঊর্ধ্ব, মূর্ছা, সূর্য ইত্যাদি হবে।

৩. সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) হবে। যেমন :

অহম্ + কার = অহংকার। এভাবে ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন।

সন্ধিবদ্ধ না হলে ঙ স্থানে ং হবে না। যেমন : অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী।

৪. সংস্কৃত ইন্‌-প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ই-কার হয়। যেমন :

গুণী— গুণিজন, প্রাণী- প্রাণিবিদ্যা, মন্ত্রী— মন্ত্রিপরিষদ।

৫. শব্দের শেষে বিসর্গ (ঃ) থাকবে না । যেমন :

ইতস্তত, কার্যত, ফলত, বস্তুত, মূলত ।

৪.

নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ :

সহকারি, মুহূর্ত, আকাঙ্খা, পুরষ্কার, মনোকষ্ট, স্বতস্ফূর্ত, সহযোগীতা, নিক্কণ

উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
সহকারি সহকারী
মুহুর্ত মুহূর্ত
আকাঙ্খা আকাঙ্ক্ষা
পুরষ্কার পুরস্কার
মনোকষ্ট মনঃকষ্ট
স্বতস্ফূর্ত স্বতঃস্ফূর্ত
সহযোগীতা সহযোগিতা
নিক্কণ নিক্বণ

চট্টগ্রাম কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।