চট্টগ্রাম কলেজ ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

চট্টগ্রাম কলেজ ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

ম-ফলা উচ্চারণের ৫ টি নিয়ম নিচে দেওয়া হলোঃ

(১) পদের আদ্য ব্যঞ্জনবর্ণে 'ম'-ফলা সংযুক্ত হলে সাধারণত তার কোন উচ্চারণ হয় না, তবে প্রমিত উচ্চারণে 'ম'-ফলা যুক্ত বর্ণের উচ্চারণ সামান্য নাসিক্য প্রভাবিত হয়ে ওঠে। যথাঃ স্মরণ (শঁরোন্), শ্মশান (শঁশান্), স্মৃতি (শৃঁতি), স্মারক (শাঁরোক্) ইত্যাদি।

২) পদের মধ্যে বা অন্তে 'ম'-ফলা সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে। যথাঃ ছদ্ম (ছদ্ দোঁ), পদ্ম (পদ্ দোঁ), আত্ম (আত্ তোঁ), অকস্মাৎ (অকোশ্ শাঁত্), ভস্ম (ভশ্ শোঁ), রশ্মি (রোশ্ শিঁ), মহাত্মা (মহাত্ তাঁ), আকস্মিক (আকোশশ্ শিঁক) ইত্যাদি।

(৩) কিন্তু বাংলা ভাষায় পদের মধ্যে কিংবা অন্তে সর্বত্র 'ম'-ফলা যুক্ত ব্যঞ্জনবর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয় না; গ, ঙ, ট, ণ, ম এবং ল-এর সঙ্গে সংযুক্ত 'ম'-এর উচ্চারণ সাধারণ অবিকৃত থাকে। যথাঃ বাগ্মী (বাগ্ মি), যুগ্ম (জুগ্ মো), বাঙ্ময় ( বাঙ্ ময়), উন্মাদ (উন্ মাদ), জন্ম (জন্ মো), সম্মান (শম্ মান্), গুল্ম (গুল্ মো) ইত্যাদি।

(৪) যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত 'ম'-ফলার কোন উচ্চারণ হয় না। যথাঃ সূক্ষ্ম (শুক্ খোঁ), লক্ষ্মী (লোক্ খিঁ), লক্ষ্মণ (লক্ খোঁন্) ইত্যাদি।

(৫) এছাড়া বাংলা ভাষায় ব্যবহৃত 'ম'-ফলা যুক্ত কতিপয় সংস্কৃত শব্দ আছে (কৃতঋণ শব্দ) যার বানান ও উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়। যথাঃ কুষ্মাণ্ড (কুশ্ মান্ ডো), স্মিত (স্মিতো), সুস্মিতা (শুস্ মিতা) ইত্যাদি।

২. যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো:
চতুর্দশী, ছদ্মবেশী, অন্ত্যেষ্টিক্রিয়া, নৈসর্গিক, বিহ্বল, প্রত্যুৎপন্নমতি, আহ্লাদী, ঔপন্যাসিক
উত্তর
শব্দ উচ্চারণ
চতুর্দশী চোতুর্‌দোশি
ছদ্মবেশী ছদ্‌মোবেশি
অন্ত্যেষ্টিক্রিয়া অন্‌তেশ্‌টিক্রিয়া
নৈসর্গিক নোইশোর্‌গিক্
বিহ্বল বিহ্‌বোল্
প্রত্যুৎপন্নমতি প্রোত্‌তুত্‌পন্‌নোমোতি
আহ্লাদী আল্‌হাদি
ঔপন্যাসিক ওউপোন্‌নাশিক্
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের অ-তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ করা হলো-

১. যেসব তৎসম শব্দে ই,ঈ,উ,ঊ,উভয়ের শুদ্ধ যেসব শব্দ কেবল ই বা উ এবং তার কার চিহ্ন ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি,খঞ্জনি, চিৎকার, ধমনি,ধুলি, পঞ্জি, পদবি,ভঙ্গি, মঞ্জুরি, লহরি,সূচিপত্র, মসি।

২. রেফ এর পর ব্যঞ্জনবর্ণের দিত্ব হবে না। যেমন- অর্চনা, গর্জন, অর্জন, সূর্য, কার্তিক।

৩. ক,খ,গ,ঘ,পডরে থাকলে পদের অন্তস্থিত ম স্থানে অনুস্বার(ং)লেখা যাবে। ক্ষ এর পূর্বে সর্বত্র ঙ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

৪. ক্ষ- ক্ষীর,ক্ষুর শব্দ খির,খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর বা ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ,খুদে,খুর,খেত,খেপা,খিদে ইত্যাদি লেখা হবে।

৫. ই,ঈ,উ,ঊ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব,দেশি, বিদেশি, মিশ্র শব্দের শুধু "ই"ও "উ" এবং এগুলোর কার চিহ্ন ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি,ফরাসি।

৪. যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:
এতদ্বারা, উল্লেখিত, আয়ত্ত্বাধীন, অগ্নীমান্দ, কথোপোকোথন, বয়ঃজৈষ্ঠ্য, ফটোষ্ঠ্যাট, স্বর্বশান্ত
উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
এতদ্বারা এতদ্দ্বারা
উল্লেখিত উল্লিখিত
আয়ত্ত্বাধীন আয়ত্তাধীন
অগ্নীমান্দ অগ্নিমান্দ্য
কথোপোকোথন কথোপকথন
বয়ঃজৈষ্ঠ্য বয়োজ্যেষ্ঠ
ফটোষ্ঠ্যাট ফটোস্ট্যাট
স্বর্বশান্ত সর্বস্বান্ত

চট্টগ্রাম কলেজ ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।