চট্টগ্রাম কমার্স কলেজ ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

চট্টগ্রাম কমার্স কলেজ ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. ‘অ’ ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

১। শব্দের আদ্য অ-এর পরে (য)- ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে অ- এর উচ্চারণ প্রায়শ ও- কারের মতো হয়। যেমন:- কন্যা (কোননা) বন্যা (বোননা) ইত্যাদি।
২। শব্দের গোড়ায় র-ফলা যুক্ত ব্যঞ্জনের অ-ধ্বনি ও-বৎ হয়। যেমন: ক্রম(ক্রোম) গ্রন্থ (গ্রোন্ থো)

৩। শব্দের আদ্য অ-এর পর ক্ষ, জ্ঞ, থাকলে, সে অ- এর উচ্চারণ সাধারণত ও- কারের মতো হয়ে থাকে। যেমন:- যক্ষ (জোকখো), লক্ষ (লোকখো)।

৪। মৌলিক শব্দের আদ্য অ-এর পর ক্ষ বা জ্ঞ থাকলে অ-এর উচ্চারণ ও-বৎ হয়। যেমন: দক্ষ (দোখ্ খো), লক্ষ (লোক্ খো)

৫। শব্দের আদিতে যদি ‘অ’ থাকে এবং তারপরে ই-কার, উ-কার থাকে তবে সে-অ-এর উচ্চারণ সাধারণত ও- কারের মতো হয়। যেমন:- অভিযান ( ওভিজান), অতি (ওতি)।

২.

যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখ :

শ্রবণ

গদ্য

নষ্ট

একতা

নক্ষত্র

পরীক্ষা

মঞ্চ

সবিশেষ

উত্তর

শ্রবণ=স্রোবোন্‌

গদ্য=গোদ্‌দো

নষ্ট=নশ্‌টো

একতা=একোতা

নক্ষত্র=নোক্‌খোত্‌ত্রো

পরীক্ষা=পোরিক্‌খা

মঞ্চ=মন্‌চো

সবিশেষ=শবিশেশ্‌

৩. বাংলা একাডেমি প্রণীত অ-তৎসম শব্দের যেকোনো পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

ক. যেসব তৎসম শব্দে ই ঈ বা উ ঊ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারচিহ্ন ি ু হবে। যেমন: কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার ইত্যাদি।

খ. রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্জন, পর্বত, কর্ম, কার্য ইত্যাদি।

গ. সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থলে অনুস্বার (ঃ) হবে। যেমন: অহম্ + কার = অহংকার এভাবে- ভয়ংকর, সংগীত, শুভংকর।

সন্ধিবদ্ধ না হলে ঙ স্থলে ং হবে না। যেমন: অঙ্ক, অঙ্গ, আকাক্সক্ষা ইত্যাদি।

ঘ. সংস্কৃত ইন্-প্রত্যায়ন্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম-অনুযায়ী সেগুলিতে হ্রস্ব-ই কার হয়। যেমন: গুণী > গুণিজন, প্রাণী > প্রাণিবিদ্যা, মন্ত্রী > মন্ত্রিপরিষদ।

ঁ তবে এগুলোর সমাসবদ্ধরূপে ঈ-কারের ব্যবহারও চলতে পারে। যেমন: গুণী > গুণীজন, প্রাণী > প্রাণীবিদ্যা।

ঁ ইন্- প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে - ত্ব ও -তা প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে। যেমন: কৃতী > কৃতিত্ব, দায়ী > দায়িত্ব।

ঙ. বিসর্গ (ঃ) শব্দের শেষে বিসর্গ (ঃ) থাকবে না। যেমন: ইতস্তত, কার্যত, প্রথমত, প্রায়শ।

ঁ এ ছাড়া নিুলিখিত ক্ষেত্রে শব্দমধ্যস্থ বিসর্গ-বর্জিত রূপ গৃহীত হবে। যেমন: দুস্থ, নিস্তব্ধ, নিশ্বাস।

৪.

যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ :

আকাংখা

ত্রিভূবণ

শ্রদ্ধাঞ্জলী

বুদ্ধিজিবি

প্রতিযোগীতা

ফটোষ্ট্যাট

শ্বাশ্বত

মুমুর্ষু

উত্তর

আকাংখা=আকাঙ্ক্ষা

ত্রিভূবণ=ত্রিভুবন

শ্রদ্ধাঞ্জলী= শ্রদ্ধাঞ্জলি

বুদ্ধিজিবি=বুদ্ধিজীবী

প্রতিযোগীতা=প্রতিযোগিতা

ফটোষ্ট্যাট=ফটোস্ট্যাট

শ্বাশ্বত=শাশ্বত

মুমুর্ষু=মুমূর্ষু

চট্টগ্রাম কমার্স কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।