চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর
ব-ফলার উচ্চারণ:
১) শব্দের প্রথমে ব-ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে। যেমন— ক্বচিৎ (কোচিৎ), দ্বিত্ব (দিত্‌তো), শ্বাস (শাশ্), স্বজন (শজোন), দ্বন্দ্ব (দন্‌দো)।
২) শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন— বিশ্বাস (বিশ্‌শাশ্), পক্ব (পক্‌কো), অশ্ব (অশ্‌শো)।
৩) সন্ধিজাত শব্দে যুক্ত ব-ফলায় ব-এর উচ্চারণ বজায় থাকে। যেমন— দিগ্বিজয় (দিগ্‌বিজয়), দিগ্বলয় (দিগ্‌বলয়)।
৪) শব্দের মধ্যে বা শেষে ‘ব’ বা ‘ম’-এর সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বজায় থাকে। যেমন— তিব্বত (তিব্‌বত), লম্ব (লম্‌বো)।
৫)উৎ উপসর্গের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বহাল থাকে। যেমন— উদ্বাস্তু (উদ্‌বাস্‌তু), উদ্বেল (উদ্‌বেল্‌)।
২. যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখো :
উত্তর

জয়ধ্বণি=জয়োদ্‌ধোনি

ঐকমত্য=ওইকোমোত্‌তো

আবৃত্তি=আবৃত্‌তি

প্রেতাত্মা=প্রেতাত্‌তাঁ

দ্রষ্টব্য=দ্রোশ্‌টোব্‌বো

উপমা=উপোমা

দক্ষ=দোক্‌খো

হিংসা=হিঙ্‌শা

৩. উদাহরণসহ বাংলা বানানে ষত্ব-বিধান ব্যবহারের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর
  • ঋ-কারে পরে মূর্ধন্য-ষ হয়৷ যেমন: ঋষি, বৃষ, বৃষ্টি৷

  • অ, আ, বাদে অন্য স্বরবর্ণ, ক এবং র বর্ণের পরের প্রত্যয়াদির দন্ত্য-স এর মূর্ধন্য-ষ হয়৷ যেমন: ভবিষ্যৎ, পরিষ্কার, মুমূর্ষ৷

  • 'অতি', 'অভি' এমন শব্দের শেষে ই-কার উপসর্গ এবং 'অনু' আর 'সু' উপসর্গের পরে কতগুলো ধাতুর দন্ত্য-স এর মূর্ধন্য-ষ হয়৷ যেমন: অতিষ্ঠ, অনুষ্ঠান, নিষেধ, অভিষেক, বিষণ্ন (‘ণ্ন’ মূর্ধ-ণ পরে দন্ত্য-ন), সুষম৷

  • নিঃ, দুঃ, বহিঃ, আবিঃ, চতুঃ, প্রাদুঃ এ শব্দগুলোর পর ক্‌, খ্‌, প্‌, ফ্‌ থাকলে বিসর্গ (ঃ) এর জায়গায় মূর্ধন্য-ষ হয়৷ যেমন: নিঃ + কাম > নিষ্কাম, দুঃ + কর > দুষ্কর, বহিঃ + কার > বহিষ্কার, নিঃ + পাপ > নিষ্পাপ৷

  • কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য-ষ হয়৷ যেমন: আষাঢ়, নিষ্কর, পাষাণ, ষোড়শ ইত্যাদি৷

৪. যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো :
উত্তর

লজ্জাস্কর=লজ্জাকর

সন্যাসী=সন্ন্যাসী

পীপিলীকা=পিপীলিকা

গীতাঞ্জলী=গীতাঞ্জলি

আইনজীবি=আইনজীবী

ভৌগলিক=ভৌগোলিক

ফটোষ্টেট=ফটোস্ট্যাট

সহযোগীতা=সহযোগিতা

শ্বাশুড়ি=শাশুড়ি

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।