ঢাকা বোর্ড ২০২২

এইচএসসি · বাংলা ২য় পত্র

ঢাকা বোর্ড ২০২২

১৪টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. বাংলা ‘অ’ ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

আদ্য-অ ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম নিচে দেওয়া হলো

১। শব্দের আদিতে যদি 'অ' থাকে এবং তারপরে 'ই'-কার, 'উ'-কার, থাকে তবে সে- 'অ' এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ অভিধান (ওভিধান), অভিযান (ওভিজান), অতি (ওতি), মতি (মোতি), অতীত (ওতিত্), অধীন (ওধিন্) ইত্যাদি।

২। শব্দের আদ্য-'অ' এর পরে 'য'-ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে 'অ'-এর উচ্চারণ প্রায়শ 'ও'-কারের মতো হয়। যেমনঃ অদ্য (ওদ্‌দো), অন্য (ওন্‌নো), অত্যাচার (ওত্‌তাচার), কন্যা (কোন্‌না), বন্যা (বোন্‌না) ইত্যাদি

৩। শব্দের আদ্য-'অ' এর পর 'ক্ষ', 'জ্ঞ', থাকলে, সে 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়ে থাকে। যথাঃ অক্ষ (ওক্‌খো), দক্ষ (দোক্‌খো), যক্ষ (জোক্‌খো), লক্ষণ (লোক্‌খোন্‌), যজ্ঞ (জোগ্‌গোঁ), লক্ষ (লোক্‌খো), রক্ষা (রোক্‌খা) ইত্যাদি।

৪। শব্দের প্রথমে যদি 'অ' থাকে এবং তারপর 'ঋ'-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলেও, সেই 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ মসৃণ (মোসৃন্‌), বক্তৃতা (বোক্তৃতা), যকৃত (জোকৃত্‌)।

৫। শব্দের প্রথমে 'অ' যুক্ত 'র'-ফলা থাকলে সেক্ষেত্রেও আদ্য 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কার হয়ে থাকে। যথাঃ ক্রম (ক্রোম), গ্রহ (গ্রোহো), গ্রন্থ (গ্রোন্‌থো), ব্রত (ব্রোতো) ইত্যাদি।

২. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

১. নির্দিষ্ট বিধান ও ব্যতিক্রম ছাড়া তৎসম শব্দের মূল বানান বজায় থাকে। যেমন: সূর্য, নক্ষত্র, চন্দ্র।

২. রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: ধর্ম্ম → ধর্ম, কার্য্য → কার্য, কর্ম্ম → কর্ম।

৩. শব্দের শেষে অপ্রয়োজনীয় বিসর্গ বসবে না। যেমন: পুনশ্চঃ → পুনশ্চ, মূলতঃ → মূলত, প্রথমতঃ → প্রথমত।

৪. ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তঃস্থিত ম্-এর স্থানে অনুস্বার লেখা যায়। যেমন: অহম্ + কার = অহংকার; সম্ + গঠন = সংগঠন।

৫. ইন্-প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ত্ব/তা প্রত্যয় যুক্ত হলে দীর্ঘ ঈ-কার হ্রস্ব ই-কারে পরিণত হয়। যেমন: স্থায়ী → স্থায়িত্ব; সহযোগী → সহযোগিতা।

৩. সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা করো।
উত্তর

বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত পদকে সর্বনাম পদ বলে।

**সর্বনাম পদ : **বাক্যে একই বিশেষ্য পদ (নাম) বারবার ব্যবহার করলে বাক্যটি শ্রুতিকটু লাগে। এই দ্বিরুক্তি দূর করার জন্য এবং বাক্যকে আরও সুন্দর ও সাবলীল করার জন্য বিশেষ্যের বদলে সর্বনাম পদ ব্যবহার করা হয়।

যেমন:

করিম ভালো ছেলে। সে প্রতিদিন স্কুলে যায়। (এখানে 'করিম'-এর বদলে 'সে' ব্যবহার করা হয়েছে, তাই এটি সর্বনাম পদ)।

আমরা আজ বাগানে খেলব।

সর্বনাম পদের প্রকারভেদ :

১. **ব্যক্তিবাচক (Personal): **ব্যক্তির নামের পরিবর্তে বসে। যেমন: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, আপনি।

২. **আত্মবাচক (Reflexive): **কর্তা নিজে কোনো কাজ করছে বোঝালে। যেমন: নিজে, স্বয়ং, আপনি, নিজ, খোদ।

৩. **সামীপ্যবাচক (Proximate): **কাছের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে। যেমন: এ, এই, এরা, ইহারা, ইনি।

৪. **দূরত্ববাচক (Distal): **দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে। যেমন: ও, ওই, ওরা, ওইসব, উনি।

৫. **সাকুল্যবাচক (Collective): **ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝাতে। যেমন: সব, সকল, সমুদয়, উভয়।

৬. **প্রশ্নবাচক (Interrogative): **কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়। যেমন: কে, কী, কার, কোনটি, কাদের।

৭. **অনির্দেশক (Indefinite): **নির্দিষ্ট করে কাউকে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝালে। যেমন: কেউ, কোনো, কিছু।

৮. **ব্যতিহারিক (Reciprocal): **দুই পক্ষের সহযোগিতা বা পারস্পরিক অবস্থা বোঝাতে। যেমন: একে অপর, পরস্পর।

৯. **সংযোগজ্ঞাপক (Relative): **দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ তৈরি করতে। যেমন: যে, যিনি, যারা, যা।

১০. **অন্যাদিবাচক (Alternative): **নিজ ভিন্ন অন্য কোনো ব্যক্তিকে বোঝাতে। যেমন: অন্য, অপর, পর।

৪.

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):

কালান্তর , মিশকালো, সিংহাসন, প্রভাত , হাতেখড়ি, তেপায়া, উপকণ্ঠ

উত্তর

কালান্তর - অন্য কাল (নিত্য সমাস)

মিশকালো - মিশির ন্যায় কালো (উপমান কর্মধারয় সমাস)

সিংহাসন - সিংহ চিহ্নিত আসন (মধ্যপদলোপী কর্মধারয়)

প্রভাত - প্র (প্রকৃষ্ট ) ভাত (জ্যোতি ) (প্রাদি সমাস)

হাতেখড়ি - হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে (বহুব্রীহি সমাস)

তেপায়া - তিন পায়া যার (সংখ্যাবাচক বহুব্রীহি সমাস)

উপকণ্ঠ - কণ্ঠের সমীপে (অব্যয়ীভাব সমাস)

ঢাকা বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।