ঢাকা বোর্ড ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

ঢাকা বোর্ড ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'য-ফলা' উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর
নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো-
১. আদ্যবর্ণে য-ফলা (্য) যুক্ত হলে বর্ণটির উচ্চারণ অ্যা-কারান্ত হয়ে থাকে। যেমন- ব্যক্ত (ব্যাক্‌তো), ব্যথা (ব্যাথা), ব্যবসা (ব্যাব্‌শা), ব্যবধান (ব্যাবোধান্‌), ন্যস্ত (ন্যাস্‌তো), ব্যর্থ (ব্যারথো) ইত্যাদি।
২. পদের মধ্যে বা অন্ত্যে যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে য-ফলা যুক্ত হলে সাধারণত সেটির কোনো উচ্চারণ থাকে না। যেমন- সন্ধ্যা (শোন্‌ধা), স্বাস্থ্য (শাস্‌থো), সন্ন্যাসী (শোন্‌নাশি), মর্ত্য (মর্‌তো) ইত্যাদি।
৩. পদের মধ্যে বা অন্ত্যবর্ণে য-ফলা সংযুক্ত হলে সেটির উচ্চারণ ও-কারান্ত হয়। যেমন- ধন্য (ধোন্‌নো), শস্য (শোশ্‌শো), সত্য (শোত্‌তো), লভ্য (লোব্‌ভো), পণ্য (পোন্‌নো), তথ্য (তোত্‌থো) ইত্যাদি।
৪. য-ফলার (্য) পর ই-ধ্বনি (হ্রস্ব-ই বা দীর্ঘ-ঈ) থাকলে য-ফলার উচ্চারণ 'এ' হয়। যেমন- ব্যক্তি (বেক্‌তি), ব্যতীত (বেতিতো), ব্যতিক্রম (বেতিকক্রোম)।
৫. শব্দের মধ্যে বা অন্ত্যে য-ফলা যুক্ত হলে সেটির উচ্চারণ দ্বিত্ব হয়। যেমন- অদ্য (ওদ্‌দো), কন্যা (কোন্‌না), কল্যাণ (কোল্‌লান্‌), অবশ্য (অবশ্‌শো)।
২.

যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ।

নদী, অবিনাশী, প্রভাত, পক্ষ, বিশেষজ্ঞ, প্রেতাত্মা, সংবাদপত্র, আবৃত্তি।

উত্তর
**শব্দ ** উচ্চারণ
নদী নোদি
অবিনাশী অবিনাশি
প্রভাত প্রোভাত
পক্ষ পোক্ খো
বিশেষজ্ঞ বিশেশগ্‌ গোঁ
প্রেতাত্মা প্রেতাত্ তাঁ
সংবাদপত্র শংবাদপত্ ত্রো
আবৃত্তি- আবৃত্ তি
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর
বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ করা হলো-
১. যেসব তৎসম শব্দে ই, ঈ, উ, ঊ, উভয়ের শুদ্ধ যেসব শব্দ কেবল ই বা উ এবং তার কার চিহ্ন কি, ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধুলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জুরি, লহরি, সূচিপত্র, মসি।
২. রেফ এর পর ব্যঞ্জনবর্ণের দিত্ব হবে না। যেমন- অর্চনা, গর্জন, অর্জন, সূর্য, কার্তিক।
৩. ক,খ,গ,ঘ, পডরে থাকলে পদের অন্তস্থিত ম স্থানে অনুস্বার (০২) লেখা যাবে। ক্ষ এর পূর্বে সর্বত্র ঙ হবে। যেমন- আকাঙ্ক্ষা।
৪. ক্ষ- ক্ষীর, ক্ষুর শব্দ খির, খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর বা ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ, খুদে, খুর, খেত, খেপা, খিদে ইত্যাদি লেখা হবে।
৫. ই,ঈ, উ,উ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দের শুধু "ই"ও "উ" এবং এগুলোর কার চিহ্ন কি, ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি, ফরাসি।
৪.

যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:

ক্ষতীগ্রন্থ, শুচীপত্র, বুদ্ধিজীবি, শ্বাশুড়ী, উপরোক্ত, দুরাবস্তা, অপেক্ষামান, স্বত্ত্বাধিকারী।

উত্তর
অশুদ্ধ শুদ্ধ
ক্ষতীগ্রন্থ ক্ষতিগ্রস্ত
শুচীপত্র সূচিপত্র
বুদ্ধিজীবি বুদ্ধিজীবী
শ্বাশুড়ী শাশুড়ি
উপরোক্ত উপর্যুক্ত/উপরিউক্ত
দূরাবস্থা দুরবস্থা
অপেক্ষামান অপেক্ষমাণ
স্বত্ত্বাধিকারী স্বত্বাধিকারী

ঢাকা বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।