ঢাকা কলেজ ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

ঢাকা কলেজ ২০২৪

২৫টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ 'এ' ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লেখো।
উত্তর

বাংলা 'এ' ধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো-

ক. শব্দের অন্ত্যে 'এ' সংবৃত অর্থাৎ অবিকৃত 'এ' হয়। যেমন: পথে, ঘাটে।

খ. একাক্ষর সর্বনাম পদের 'এ' সংবৃত হয়। যেমন: কে, সে, যে।

গ. 'ই' বা 'উ'-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন: দেখি, রেণু।

ঘ. এ-কারযুক্ত ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয় যুক্ত হলে সেই এ-এর উচ্চারণ বিবৃত 'অ্যা' হয়। যেমন: খেলা → খ্যালা, বেলা → ব্যালা।

ঙ. আদ্য এ-এর পরে 'অ' বা 'আ-কার' থাকলে 'এ' সাধারণত 'অ্যা'-এর উচ্চারণ বিবৃত হয়। যেমন: এক → অ্যাক্; তেমন → ত্যামোন।

২. যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো :
উত্তর

পদ্ম=পোদ্‌দো

আবৃত্তি=আবৃত্‌তি

অনিঃশেষ=অনিশ্‌শেশ্‌

ছাত্র=ছাত্‌ত্রো

পক্ষ=পোক্‌খো

মর্যাদা=মোর্‌জাদা

যজ্ঞ=জোগ্‌গোঁ

অধ্যক্ষ=ওদ্‌ধোক্‌খো

৩. বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের নিয়ম-

১. বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান অপরিবর্তিত থাকবে। যেমন- অংশু, শস্য, গভীর উত্যাদি।

২. যেসব তৎসম শব্দে ই ঈ বা উ উ উভয় শুদ্ধ সেইসব শব্দে ই বা উ এবং ই-কার বা উ- কার ব্যবহৃত হবে। যেমন- পদবি, উষা, সরণি ইত্যাদি।

৩. ক,খ,গ,ঘ পরে থাকলে পদের আন্তস্থিত ম স্থলে অনুস্বার (ং) হবে। যেমন- আহম+কার= আহংকার, সম+গীত= সংগীত ইত্যাদি।

৪. রেফ এর পের ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। যেমন- কর্ম, ধর্ম, কার্য ইত্যাদি।

৫. শব্দের শেষে বিসর্গ (ঃ) হবে না। যেমন- কার্যত, ইতস্তত, প্রায়শ ইত্যাদি। তবে শব্দের মধ্যে বিসর্গ থাকবে। যেমন- দুঃখ, অতঃপর ইত্যাদি।

৪. যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো :
অতিথী, অনুসঙ্গিক, আশংকা, ঐক্যতান, দারিদ্র, পোষ্টমাষ্টার, শমিরণ, সমীচিন
উত্তর

অতিথী = অতিথি

অনুসঙ্গিক = আনুষঙ্গিক

আশংকা = আশঙ্কা

ঐক্যতান = ঐকতান

দারিদ্র = দারিদ্র্য

পোষ্টমাষ্টার = পোস্টমাস্টার

শমিরণ = সমীরণ

সমীচিন = সমীচীন

ঢাকা কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।