ঢাকা কলেজ ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

ঢাকা কলেজ ২০২৫

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. বাংলা 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

'এ' ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম :

১. তৎসম শব্দের এ-এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। উদাহরণ বেদনা বেদোনা, দেবতা দেবোতা ইত্যাদি।

২. আদ্য 'এ' এর পর 'অ' বা 'আ' থাকলে সেই 'এ' এর উচ্চারণ 'অ্যা' এর মতো হয়। যেমন এক অ্যাক, তেমন ত্যামোন ইত্যাদি।

৩. এ-কারযুক্ত ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয় যুক্ত হলে সেই 'এ' এর উচ্চারণ 'অ্যা' রূপে হয়ে থাকে। যেমন: খেলা খ্যালা, বেলা ব্যালা।

৪. শব্দের শেষের 'এ' এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। যেমন পথে, ঘাটে, হাটে ইত্যাদি।

৫. একাক্ষর সর্বনাম পদের 'এ' সাধারণত অবিকৃত এ-রূপে উচ্চারিত হয়। যেমন: কে, সে, রে, যে ইত্যাদি।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
ঐতিহ্য, পুনঃপুন, শাশ্বত, বৈশাখ, তপস্যা, আহ্বায়ক, আবশ্যক, বিজ্ঞপ্তি।
উত্তর
শব্দ উচ্চারণ
ঐতিহ্য ওইতিজ্ ঝো
পুনঃপুন পুনোপপুনো
শাশ্বত শাশ্শতো
বৈশাখ বোইশাখ্
তপস্যা তপোশ্ শা
আহ্বায়ক আওভায়ক্
আবশ্যক আবোশ্ শোক্
বিজ্ঞপ্তি বিগ্ গোঁপ্ তি
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানে তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের ৫টি নিয়ম নিচে দেওয়া হলো:

১. যেসব তৎসম শব্দে ই ঈ বা উ উ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারাচিহ্ন (ু ি) হবে। যেমন: কিংবদন্তি, সূচিপত্র; উর্ণা, উষা।

২. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্জুন, ধৰ্ম্ম ইত্যাদির পরিবর্তে অর্জন, ধর্ম ইত্যাদি হবে। সন্ধির ক্ষেত্রে কখগঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার ঝ. হবে। যেমন: অহম্ কার অহংকার।

৩. বিশেষ অক্ষরগুলো যুক্ত করে লেখতে হবে। যেমনঃ রাত্রি, অন্ধকার, প্রাণতি।

৪. সংস্কৃত ইন্-প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলিতে হ্রস্ব ই-কার হয়। যেমন: গুণী গুণিজন, প্রাণী প্রাণিবিদ্যা, মন্ত্রী মন্ত্রিপরিষদ। ইনু-প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে-ত্ব ও তা প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে। যেমন: কৃতী → কৃতিত্ব, দায়ী → দায়িত্ব, প্রতিযোগী → প্রতিযোগিতা, মন্ত্রী → মন্ত্রিত্ব, সহযোগী → সহযোগিতা।

৫. বিসর্গ: (:) শব্দের শেষে বিসর্গ (০ঃ) থাকবে না। যেমন: ইতস্তু, কার্যত, ক্রমশ, পুনঃপুন, প্রথমত, প্রধানত, প্রয়াত, প্রায়শ, ফলত, বস্তুত, মূলত। এছাড়া নিম্নলিখিত ক্ষেত্রে শব্দমধ্যস্থ বিসর্গ-বর্জিত রূপ গৃহীত হবে। যেমন: দুস্থ, নিস্তব্ধ, নিগৃহ, নিশ্বাস।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
সন্নাসি, নুন্যতম, মরিচিকা, হিন্যমন্যতা, স্টেশনারী, মূমুর্ষ, পুরষ্কার, স্বরস্বতি।
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
সন্নাসি সন্ন্যাসী
নুন্যতম ন্যূনতম
মরিচিকা মরীচিকা
হিন্যমন্যতা হীনম্মন্যতা
ষ্টেশনারী স্টেশনারী
মূমুর্ষ মুমূর্ষু
পুরষ্কার পুরস্কার
স্বরস্বতি সরস্বতী

ঢাকা কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।