ঢাকা কলেজ ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

ঢাকা কলেজ ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ 'এ' ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লেখো।
উত্তর

বাংলা 'এ' ধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো-

ক. শব্দের অন্ত্যে 'এ' সংবৃত অর্থাৎ অবিকৃত 'এ' হয়। যেমন: পথে, ঘাটে।

খ. একাক্ষর সর্বনাম পদের 'এ' সংবৃত হয়। যেমন: কে, সে, যে।

গ. 'ই' বা 'উ'-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন: দেখি, রেণু।

ঘ. এ-কারযুক্ত ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয় যুক্ত হলে সেই এ-এর উচ্চারণ বিবৃত 'অ্যা' হয়। যেমন: খেলা → খ্যালা, বেলা → ব্যালা।

ঙ. আদ্য এ-এর পরে 'অ' বা 'আ-কার' থাকলে 'এ' সাধারণত 'অ্যা'-এর উচ্চারণ বিবৃত হয়। যেমন: এক → অ্যাক্; তেমন → ত্যামোন।

২. যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো: শ্রাবণ, নক্ষত্র, ব্রাহ্মণ, পুনঃপুন, অত্যাবশ্যক, ঐকমত্য, তত্ত্বাবধান, আবৃত্তি
উত্তর
শব্দ উচ্চারণ
শ্রাবণ স্রাবোন্
নক্ষত্র নোক্‌খোত্‌ত্রো
ব্রাহ্মণ ব্রাম্‌হোন্
পুনঃপুন পুনোপ্‌পুনো
অত্যাবশ্যক অত্‌তাবোশ্‌শোক্
ঐকমত্য ওইকোমোত্‌তো
তত্ত্বাবধান তত্‌তাবোধান্
আবৃত্তি আবৃত্‌তি
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমি প্রণীত পাঁচটি নিয়ম উপস্থাপিত হলো-

ক. তৎসম শব্দের বানানে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্জন।

খ. তৎসম শব্দের বানানে শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন: প্রথমত।

গ. যেসব তৎসম শব্দে ই, ঈ বা উ, ঊ উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং তার কার চিহ্ন (ি, ু) হবে। যেমন: কিংবদন্তি, ধরণি ইত্যাদি।

ঘ. তৎসম শব্দের বানানে ঋ, র, ষ-এর পরে 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঋণ, মরণ।

ঙ. সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম্-এর স্থানে অনুস্বার (ং) হবে। যেমন: অহম্ + কার = অহংকার, সম্ + গীত = সংগীত ইত্যাদি।

৪. যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো: উচ্ছাশ, আইনজিবি, নিশিথীনি, মুমুর্ষু, নুন্যতম, সম্বর্ধনা, মরিচিকা, শিরচ্ছেদ
উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
উচ্ছাশ উচ্ছ্বাস
আইনজিবি আইনজীবী
নিশিথীনি নিশীথিনী
মুমুর্ষু মুমূর্ষু
নুন্যতম ন্যূনতম
সম্বর্ধনা সংবর্ধনা
মরিচিকা মরীচিকা
শিরচ্ছেদ শিরশ্ছেদ

ঢাকা কলেজ ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।