ঢাকা কমার্স কলেজ ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

ঢাকা কমার্স কলেজ ২০২৫

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

১। শব্দের আদিতে যদি 'অ' থাকে এবং তারপরে 'ই'-কার, 'উ'-কার, থাকে তবে সে- 'অ' এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ অভিধান (ওভিধান), অভিযান (ওভিজান), অতি (ওতি), মতি (মোতি), অতীত (ওতিত্), অধীন (অধীন্‌) ইত্যাদি।

২। শব্দের আদ্য-'অ' এর পরে 'য'-ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে 'অ'-এর উচ্চারণ প্রায়শ 'ও'-কারের মতো হয়। যেমনঃ অদ্য (ওদ্‌দো), অন্য (ওন্‌নো), অত্যাচার (ওত্‌তাচার), কন্যা (কোন্‌না), বন্যা (বোন্‌না) ইত্যাদি।

৩। শব্দের আদ্য-'অ' এর পর 'ক্ষ', 'জ্ঞ', থাকলে, সে 'অ'পের উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়ে থাকে। যথাঃ অক্ষ (ওক্‌খো), দক্ষ (দোক্‌খো), যক্ষ (জোক্‌খো), লক্ষণ (লোক্‌খোন্‌), যজ্ঞ (জোগ্‌গোঁ), লক্ষ (লোক্‌খো), রক্ষা (রোক্‌খা) ইত্যাদি।

৪। শব্দের প্রথমে যদি 'অ' থাকে এবং তারপর 'ঋ'-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলেও, সেই 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ মসৃণ (মোসৃন্‌), বক্তৃতা (বোক্তৃতা), যকৃত (জোকৃত্‌)।

৫। শব্দের প্রথমে 'অ' যুক্ত 'র'-ফলা থাকলে সেক্ষেত্রেও আদ্য 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কার হয়ে থাকে। যথাঃ ক্রম (ক্রোম), গ্রহ (গ্রোহো), গ্রন্থ (গ্রোন্‌থো), ব্রত (ব্রোতো) ইত্যাদি।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অতঃপর, আহ্বান, গ্রীষ্ম, ঐচ্ছিক, তত্ত্বীয়, সৌন্দর্য, প্রবন্ধ, হিংস্র।
উত্তর
শব্দ উচ্চারণ
অতঃপর অতোপ্ পর্
আহ্বান আওভান্
গ্রীষ্ম গ্রিশ্শোঁ
ঐচ্ছিক ওইচ্ ছিক্
তত্ত্বীয় তোত্ তিয়
সৌন্দর্য শোউন্ দোর্ জো
প্রবন্ধ প্রোবোন্ ধো
হিংস্র হিঙস্ স্রো
৩. বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দ বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম নিচে তুলে ধরা হলো-

১. যেসব তৎসম শব্দে ই ঈ বা উ উ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারচিহ্ন ি , “ু” হবে। যেমন:
কিংবদন্তি, খঞ্জনি, পদবি, পল্লি, ভঙ্গি, মঞ্জরি, লহরি, শ্রেণি, সরণি, সূচিপত্র।

২. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন:
অর্জন, উর্দ্ধ, মূর্ছা, সূর্য্য ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, ঊর্ধ্ব, মূর্ছা, সূর্য ইত্যাদি হবে।

৩. সন্ধির ক্ষেত্রে কখগঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) হবে। যেমন:
অহম্ + কার = অহংকার। এভাবে ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন।
সন্ধিবদ্ধ না হলে ঙ. স্থানেং হবে না। যেমন: অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী।

৪. সংস্কৃত ইন্‌-প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে
সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ই-কার হয়। যেমন: গুণী- গুণিজন, প্রাণী- প্রাণিবিদ্যা, মন্ত্রী- মন্ত্রিপরিষদ।

৫. শব্দের শেষে বিসর্গ (ঃ) থাকবে না। যেমন: ইতস্তত, কার্যত, ফলত, বস্তুত, মূলত।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
তত্বাবধান, প্রজ্জলন, ঐক্যতা, সমিচীন, বিদূষি, সায়ত্বশাসন, কনিষ্ঠতম, কৃচ্ছতা।
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
তত্বাবধান তত্ত্বাবধান
প্রজ্জলন প্রজ্বলন
ঐক্যতা একতা
সমিচীন সমীচীন
বিদূষি বিদুষী
সায়ত্বশাসন স্বায়ত্তশাসন
কনিষ্ঠতম কনিষ্ঠ
কৃচ্ছতা কৃচ্ছ্র

ঢাকা কমার্স কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।