ঢাকা কমার্স কলেজ ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

ঢাকা কমার্স কলেজ ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

'এ' স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো:

১. পদের অন্তে 'এ' স্বরধ্বনি সংবৃত হয়। যেমন— দোষে, গুণে, পথে, আসে ইত্যাদি।

২. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত 'এ' ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন— দেশ, শেষ, প্রেম ইত্যাদি।

৩. দুই অক্ষরবিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে 'এ' বিবৃত হয়। যেমন— এত (অ্যাতো), এখন (অ্যাখোন), হেন (হ্যানো), কেন (ক্যানো) ইত্যাদি।

৪. ই-কার বা উ-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন— বেলুন, দেখি, রেণু ইত্যাদি।

৫. ক্রিয়াপদের বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে 'এ' বিবৃত হয়। যেমন— খেল্ (খ্যাল্), দেখ্ (দ্যাখ্), ফেল্ (ফ্যাল্) ইত্যাদি।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:
অকস্মাৎ, ঐকমত্য, কল্যাণী, জীবাত্মা, প্রত্নতত্ত্ব, মনোমুগ্ধ, সাম্রাজ্যবাদী, বৈষম্য
উত্তর
শব্দ সঠিক উচ্চারণ
অকস্মাৎ অকোশ্‌শাঁত্
ঐকমত্য ওইকোমোত্‌তো
কল্যাণী কোল্‌ল্যানি
জীবাত্মা জিবাত্‌তাঁ
প্রত্নতত্ত্ব প্রোত্‌নোতোত্‌তো
মনোমুগ্ধ মোনোমুগ্‌ধো
সাম্রাজ্যবাদী শাম্‌রাজ্‌জোবাদি
বৈষম্য বোইশোম্‌মো
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

তৎসম শব্দের বানানের নিয়ম: বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম নিচে তুলে ধরা হলো-

১. যেসব তৎসম শব্দে ই ঈ বা উ উ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারচিহ্ন ি , “ু” হবে। যেমন: কিংবদন্তি, খঞ্জনি, পদবি, পল্লি, ভঙ্গি, মঞ্জরি, লহরি, শ্রেণি, সরণি, সূচিপত্র।

২. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্জন, উর্দ্ধ, মূর্ছা, সূর্য্য ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, ঊর্ধ্ব, মূর্ছা, সূর্য ইত্যাদি হবে।

৩. সন্ধির ক্ষেত্রে কখগঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) হবে। যেমন: অহম্ + কার = অহংকার। এভাবে ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন।

সন্ধিবদ্ধ না হলে ঙ. স্থানেং হবে না। যেমন: অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী।

৪. সংস্কৃত ইন্‌-প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ই-কার হয়। যেমন: গুণী- গুণিজন, প্রাণী- প্রাণিবিদ্যা, মন্ত্রী- মন্ত্রিপরিষদ।

৫. শব্দের শেষে বিসর্গ (ঃ) থাকবে না। যেমন: ইতস্তত, কার্যত, ফলত, বস্তুত, মূলত।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো:
তত্বাবধান, প্রতিদ্বন্দ্বীতা, পিপিলিকা, শিরোচ্ছেদ, বিদূষি, পোষ্টমাষ্টার, কলংকিত, সম্ভ্রান্তশালী
উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
তত্বাবধান তত্ত্বাবধান
প্রতিদ্বন্দ্বীতা প্রতিদ্বন্দ্বিতা
পিপিলিকা পিপীলিকা
শিরোচ্ছেদ শিরচ্ছেদ
বিদূষি বিদুষী
পোষ্টমাষ্টার পোস্টমাস্টার
কলংকিত কলঙ্কিত
সম্ভ্রান্তশালী সম্ভ্রান্ত

ঢাকা কমার্স কলেজ ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।