ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর

নিচে ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ দেওয়া হলো-

ক. শব্দের আদ্য ব্যঞ্জনবর্ণে ম-ফলা যুক্ত হলে সাধারণত 'ম' উচ্চারিত হয় না। পরিবর্তে উক্ত ব্যঞ্জনটি নাসিক্য প্রভাবিত হয়। যেমন: স্মরণ (শঁরোন্‌), শ্মশান (শঁশান্‌), স্মারক (শাঁরোক্) ইত্যাদি।

খ. শব্দের মধ্যে বা শেষে ম-ফলা যুক্ত হলে 'ম' উচ্চারিত না হয়ে সংযুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে এবং উক্ত ব্যঞ্জনটি নাসিক্য প্রভাবিত হয়। যেমন: ছদ্ম (ছদ্‌ দোঁ), পদ্ম (পদ্‌ দোঁ), রশ্মি (রোশ্ শিঁ) ইত্যাদি।

গ. বাগ্মী, যুগ্ম, বাঙ্ময় প্রভৃতি কতিপয় শব্দে ম-ফলার ম উচ্চারিত হয়। যেমন: বাগ্মী (বাগ্ মি), যুগ্ম (জুগ্ মো), বাঙ্ময় (বাঙ্‌ ময়্‌) ইত্যাদি।

ঘ. যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত ম-ফলার উচ্চারণ হয় না এবং উক্ত ব্যঞ্জনটি নাসিক্য প্রভাবিত হয়। যেমন: সূক্ষ্ম (শুক্‌ খোঁ), লক্ষ্মণ (লক্ খোঁন) যক্ষ্মা (জক্‌ খাঁ) ইত্যাদি।

ঙ. ম-ফলা যুক্ত কতিপয় সংস্কৃত শব্দ রয়েছে, যার বানান ও উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে। যেমন: কুষ্মাণ্ড (কুশ্‌ মান্‌ ডো), স্মিত (স্মিতো), সুস্মিতা (শুস্‌ মিতা) ইত্যাদি।

২.

যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:

অকৃতজ্ঞ, আহ্বান, ইতঃপূর্বে, ওজস্বী, গ্রীষ্মকাল, চিহ্নিত, নিঃশর্ত, ঐশ্বর্য

উত্তর
শব্দ উচ্চারণ
অকৃতজ্ঞ অকৃতগ্‌গোঁ
আহ্বান আওভান্
ইতঃপূর্ব ইতোপূর্‌বো
ওজস্বী ওজোশ্‌শি
গ্রীষ্মকাল গ্রিশ্‌শোঁকাল্
চিহ্নিত চিন্‌হিতো
নিঃশর্ত নিশ্‌শর্‌তো
ঐশ্বর্য ওইশ্‌শোর্‌জো
৩. উদাহরণসহ বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর

তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমি প্রণীত পাঁচটি নিয়ম উপস্থাপিত হলো-

ক. তৎসম শব্দের বানানে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্জন।

খ. তৎসম শব্দের বানানে শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন: প্রথমত।

গ. যেসব তৎসম শব্দে ই, ঈ বা উ, ঊ উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং তার কার চিহ্ন (ি, ু) হবে। যেমন: কিংবদন্তি, ধরণি ইত্যাদি।

ঘ. তৎসম শব্দের বানানে ঋ, র, ষ-এর পরে 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঋণ, মরণ।

ঙ. সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম্-এর স্থানে অনুস্বার (ং) হবে। যেমন: অহম্ + কার = অহংকার, সম্ + গীত = সংগীত ইত্যাদি।

৪.

যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:

সমিচিন, প্রতিযোগীতা, উচ্ছাস, দুরাবস্থা, আকাঙ্খা, ফটোষ্ট্যট, ঐক্যমত, শান্তনা

উত্তর
অশুদ্ধ শুদ্ধ
সমিচিন সমীচীন
প্রতিযোগীতা প্রতিযোগিতা
উচ্ছাস উচ্ছ্বাস
দুরাবস্থা দুরবস্থা
আকাঙ্খা আকাঙ্ক্ষা
ফটোষ্ট্যাট ফটোস্ট্যাট
ঐকমত ঐকমত্য
শান্তনা সান্ত্বনা

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।