ঢাকা সিটি কলেজ ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

ঢাকা সিটি কলেজ ২০২৪

২২টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

"অ" ধ্বনি বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের নিয়ম: নিচে "অ" ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ দেওয়া হল:

১. শব্দের দ্বিতীয় স্বর "অ","আ"," ও" হলে "অ" এর উচ্চারণ স্বাভাবিক হয়। যেমন- অন্ন,অর্ধ, কলম, অমল, অক্ষর ইত্যাদি।

২."স" বা "সম" উপসর্গযুক্ত আদি অ-ধ্বনি স্বাভাবিক হয়। যেমন- সস্নেহ, সাহাস্য,সজীব, সবল, সবিনয় ইত্যাদি।

৩. "না" অর্থে "অ" বা অন" থাকলে অ-ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- অমূল্য, অমৃত, অস্থির, অনিয়ম, অনাগত ইত্যাদি।

৪. "অ" এই নিজস্ব উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়। যেমন- জল, সরল, দখল, কথা ইত্যাদি

৫. "অ" স্বরধ্বনিযুক্ত একাক্ষক (syllable) শব্দের অ- এর উচ্চারণ স্বাভাবিক। যেমন: নদ্,টব্,শব্,দম্,রব্ ইত্যাদি।

২.

যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ :

নদী

যজ্ঞ

কল্যাণ

বিশ্বাস

পরীক্ষিত

স্মৃতি

বিদ্রোহ

ব্রাহ্মণ

উত্তর

নদী=নোদি

যজ্ঞ=জোগ্‌গোঁ

কল্যাণ=কোল্‌ল্যান্‌

বিশ্বাস=বিশ্‌শাশ্‌

পরীক্ষিত=পোরিক্‌খিত্‌

স্মৃতি=সৃঁতি

বিদ্রোহ=বিদ্‌দ্রোহো

ব্রাহ্মণ=ব্রাম্‌হোন্‌

৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

১. নির্দিষ্ট বিধান ও ব্যতিক্রম ছাড়া তৎসম শব্দের মূল বানান বজায় থাকে। যেমন: সূর্য, নক্ষত্র, চন্দ্র।

২. রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: ধর্ম্ম → ধর্ম, কার্য্য → কার্য, কর্ম্ম → কর্ম।

৩. শব্দের শেষে অপ্রয়োজনীয় বিসর্গ বসবে না। যেমন: পুনশ্চঃ → পুনশ্চ, মূলতঃ → মূলত, প্রথমতঃ → প্রথমত।

৪. ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তঃস্থিত ম্-এর স্থানে অনুস্বার লেখা যায়। যেমন: অহম্ + কার = অহংকার; সম্ + গঠন = সংগঠন।

৫. ইন্-প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ত্ব/তা প্রত্যয় যুক্ত হলে দীর্ঘ ঈ-কার হ্রস্ব ই-কারে পরিণত হয়। যেমন: স্থায়ী → স্থায়িত্ব; সহযোগী → সহযোগিতা।

৪.

যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ :

দুরাবস্থা, জাজ্জল্যমান, শিরচ্ছেদ, পৈত্রিক, সুষ্ঠ, মুহুর্মুহ, নুন্যতম, প্রানীবিদ্যা।

উত্তর

প্রদত্ত শব্দগুলোর শুদ্ধ বানান:

দুরাবস্থা – দুরবস্থা

জাজ্জল্যমান – জাজ্বল্যমান

শিরচ্ছেদ – শিরশ্ছেদ

পৈত্রিক – পৈতৃক

সুষ্ঠ – সুষ্ঠু

মুহুর্মুহ – মুহুর্মুহু

নুন্যতম – ন্যূনতম

প্রানীবিদ্যা – প্রাণিবিদ্যা

ঢাকা সিটি কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।