দিনাজপুর বোর্ড ২০২২

এইচএসসি · বাংলা ২য় পত্র

দিনাজপুর বোর্ড ২০২২

১৪টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

'এ' স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো:

১. পদের অন্তে 'এ' স্বরধ্বনি সংবৃত হয়। যেমন— দোষে, গুণে, পথে, আসে ইত্যাদি।

২. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত 'এ' ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন— দেশ, শেষ, প্রেম ইত্যাদি।

৩. দুই অক্ষরবিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে 'এ' বিবৃত হয়। যেমন— এত (অ্যাতো), এখন (অ্যাখোন), হেন (হ্যানো), কেন (ক্যানো) ইত্যাদি।

৪. ই-কার বা উ-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন— বেলুন, দেখি, রেণু ইত্যাদি।

৫. ক্রিয়াপদের বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে 'এ' বিবৃত হয়। যেমন— খেল্ (খ্যাল্), দেখ্ (দ্যাখ্), ফেল্ (ফ্যাল্) ইত্যাদি।

২.

নিচের যেকোনো পাঁচটি বাক্যের শুদ্ধ বানান লেখ :

আকাংখা, ঔজল্য, পৈত্রিক, বৈয়াকরণিক, শান্তনা, শিরচ্ছেদ, দৈন্যতা, নুন্যতম

উত্তর

অশুদ্ধ বানান $-$ শুদ্ধ বানান

আকাংখা $-$ আকাঙ্ক্ষা

ঔজল্য $-$ ঔজ্জ্বল্য

পৈত্রিক $-$ পৈতৃক

বৈয়াকরণিক $-$ বৈয়াকরণ

শান্তনা $-$ সান্ত্বনা

শিরচ্ছেদ $-$ শিরশ্ছেদ

দৈন্যতা $-$ দৈন্য /দীনতা

নুন্যতম $-$ ন্যূনতম

৩. কর্ম পদ অনুসারে ক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা কর।
উত্তর

যে পদ দিয়ে কোনো কাজ করা হওয়া ইত্যাদি বোঝায়, সেগুলোকে ক্রিয়াপদ বলে। যেমন- লেখে, পড়ে, যায়, খায় ইত্যাদি।

অর্থের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার:১. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদের প্রয়োগে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন: ক্লাস শুরু হয়েছে। ফল বেরিয়েছে।

**২. অসমাপিকা ক্রিয়া: **যে ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ হয় না, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য আর কিছু ক্রিয়ার প্রয়োজন পড়ে, সেগুলোকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: পরীক্ষার জন্য তৈরি হয়ে এসো। ভালো ফল হলে সবাই খুশি। এসব বাক্যে ‘হয়ে’, ‘হলে’ এসব ক্রিয়াপদ পর্যন্ত বললে অর্থের সম্পূর্ণ প্রকাশ হয় না। তাই এগুলো অসমাপিকা ক্রিয়াপদ।

**গঠনের দিক থেকেও ক্রিয়াপদকে ভাগ করা যায়—১. মৌলিক ক্রিয়া: **যেসব ক্রিয়াপদ মৌলিক ধাতু থেকে গঠিত হয়, তাকে মৌলিক ক্রিয়া বলে। যেমন: সে ভাত খায় (খা+য়)।

২. যৌগিক ক্রিয়া: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য কোনো ধাতু যোগে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: সে পাস করে গেল।

৩. প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া: যে ক্রিয়া একজনের প্রযোজনা বা উদ্যোগে অপরজন কর্তৃক সম্পাদিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে পড়ান।

বাক্যে ব্যবহারের সময় ক্রিয়ার কর্ম থাকা না থাকার দিক থেকে ক্রিয়াপদকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন—

১. সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে।

যেমন: ছাত্ররা বই পড়ে। এখানে ‘পড়ে’ ক্রিয়ার কর্ম ‘বই’। সে জন্য ‘পড়ে’ সকর্মক ক্রিয়া।

**২. অকর্মক ক্রিয়া: **যে ক্রিয়ার কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে।

যেমন: সে বাড়ি যায়। এখানে ‘যায়’ ক্রিয়ার কোনো কর্ম নেই বলে তা অকর্মক ক্রিয়া। (‘বাড়ি’ কর্ম নয়, অধিকরণ)

৩. দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে।

যেমন: শিক্ষক ছাত্রকে অঙ্ক করান। এখানে ‘ছাত্রকে’ ও ‘অঙ্ক’-এ দুটি কর্ম আছে বলে ‘করান’ ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া।

৪.

নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমস্যার নাম লেখ :

অনাতিবৃহৎ, আলুনি, উদ্বেল, উপজেলা, গৃহান্তর, বিপত্নীক, দম্পতি, তেপায়া।

উত্তর

প্রদত্ত শব্দ $-$ ব্যাসবাক্য $-$ সমাসের নাম

অনতিবৃহৎ $-$ নয় অতি বৃহৎ (নঞ তৎপুরুষ সমাস)

আলুনি $-$ লবণের অভাব (অব্যয়ীভাব সমাস)

উদ্বেল $-$ বেলাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব সমাস)

উপজেলা $-$ জেলার সদৃশ (অব্যয়ীভাব সমাস)

গৃহান্তর $-$ অন্য গৃহ(নিত্য সমাস)

বিপত্নীক $-$ বিগত হয়েছে পত্নী যার(বহুব্রীহি সমাস)

দম্পতি $-$ জায়া ও পতি (দ্বন্দ্ব সমাস)

তেপায়া $-$ তিন পায়া যার (সংখ্যাবাচক বহুব্রীহি সমাস)

দিনাজপুর বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।