দিনাজপুর বোর্ড ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

দিনাজপুর বোর্ড ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'অ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

উদাহরণসহ বাংলা ‘অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো:

ক. শব্দের আদিতে যদি 'অ' থাকে এবং তারপর ই-কার বা ঈ-কার কিংবা উ-কার বা ঊ-কার থাকে তবে সে অ-এর উচ্চারণ ও-কারের মতো হয়। যেমন: অতীত (ওতিত্), নদী (নোদি), অনুরোধ (ওনুরোধ্), ময়ূর (মোয়ুর্) ইত্যাদি।

খ. শব্দের আদ্য অ-এর পরে য-ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সে ক্ষেত্রে অ-এর উচ্চারণ সাধারণত ও-কারের মতো হয় । যেমন: অন্য (ওন্ নো), অত্যাচার (ওত্ তাচার্), কন্যা (কোন্ না) ইত্যাদি।

গ. আদ্য অ-এর পর 'ক্ষ' থাকলে সে অ-এর উচ্চারণ সাধারণত ও- কারের মতো হয়ে থাকে। যেমন: অক্ষ (ওক্ খো), লক্ষ্মণ (লোক্ খোন্), রক্ষা (রোক্খা) ইত্যাদি।

ঘ. বাংলা ভাষায় বেশ কিছু সমাসবদ্ধ তৎসম শব্দের মধ্য ‘অ' ও- কারান্ত রূপে উচ্চারিত হয়। যেমন: পথচারী (পথোচারি), বনবাসী (বনোবাশি), রণতূর্য (রনোতুর্ জো) ইত্যাদি।

ঙ. শব্দান্তে যুক্তবর্ণ থাকলে অন্তিম ‘অ' ও-কারের মতো উচ্চারিত হয়। যেমন: শক্ত (শক্ তো), কর্ম (কর্ মো), প্রাপ্ত (প্রাপ্‌তো) ইত্যাদি।

২.

যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:

পর্যন্ত, মধ্যাহ্ন, জিহ্বা, দেখা, ধন্যবাদ, জয়ধ্বনি, স্মৃতি, এক।

উত্তর
শব্দ উচ্চারণ
পর্যন্ত পোর্ জোন্ তো
মধ্যাহ্ন মোদ্ ধান্ হো
জিহ্বা জিউভা
দেখা দ্যাখা
ধন্যবাদ ধোন্ নোবাদ্
জয়ধ্বনি জয়োদ্ ধোনি
স্মৃতি সৃঁতি
এক অ্যাক্
৩. বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রমিত বানানের যেকোনো পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ
করা হলো-

১. যেসব তৎসম শব্দে ই, ঈ অথবা উ, ঊ উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং তার কারচিহ্ন''ি, ‍ু'' ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, ধমনি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, উর্ণা, উষা।

২. রেফ-এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- অর্চনা, অর্জন, কার্য, গর্জন, মূর্ছা, কার্তিক, বার্ধক্য, বার্তা, সূর্য।

৩. কখগঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন- অহংকার, হৃদয়ংগম, সংঘটন। বিকল্পে ঙ্ লেখা যাবে। ক্ষ-এর পূর্বে ঙ্ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

৪. ক্ষ-ক্ষীর, ক্ষুর শব্দ খির, খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর ও ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ, খুদে, খুর, খেত, খেপা, খিদে ইত্যাদি লেখা হবে।.

৫. ই, ঈ, উ, উ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে শুধু 'ই' ও 'উ' এবং এগুলোর কার-চিহ্ন " ি, ‍ু" ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি, ফরাসি, ফারসি ইত্যাদি।

৪.

যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:

শান্তনা, নুন্যতম, আকাংখা, সমিচিন, দারিদ্রতা, স্বরস্বতি, মুমুর্ষু, পূর্বাহ্ন।

উত্তর
অশুদ্ধ শুদ্ধ
শান্তনা সান্ত্বনা
নূন্যতম ন্যূনতম
আকাংখা- আকাঙ্ক্ষা
সমিচিন সমীচীন
দারিদ্রতা দরিদ্রতা/দারিদ্র্য
স্বরস্বতী সরস্বতী
মুমুর্ষু মুমূর্ষু
পূর্বাহ্ন পূর্বাহ্ণ

দিনাজপুর বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।