ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম ২০২৫

২২টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

'এ' স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো:

১. পদের অন্তে 'এ' স্বরধ্বনি সংবৃত হয়। যেমন— দোষে, গুণে, পথে, আসে ইত্যাদি।

২. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত 'এ' ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন— দেশ, শেষ, প্রেম ইত্যাদি।

৩. দুই অক্ষরবিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে 'এ' বিবৃত হয়। যেমন— এত (অ্যাতো), এখন (অ্যাখোন), হেন (হ্যানো), কেন (ক্যানো) ইত্যাদি।

৪. ই-কার বা উ-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন— বেলুন, দেখি, রেণু ইত্যাদি।

৫. ক্রিয়াপদের বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে 'এ' বিবৃত হয়। যেমন— খেল্ (খ্যাল্), দেখ্ (দ্যাখ্), ফেল্ (ফ্যাল্) ইত্যাদি।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:ঐকতান, শ্লেষ্মা, প্রশ্ন, জিহ্বা, নিঃশর্ত,, ধন্যবাদ, দ্রষ্টব্য, অতীত।
উত্তর
শব্দ উচ্চারণ
ঐকতান ওইকোতান্
শ্লেষ্মা স্লেশশাঁ
প্রশ্ন প্রোস্-নো
জিহ্বা জিউভা
নিঃশর্ত নিশ্শর্-তো
ধন্যবাদ ধোন্-নোবাদ্
দ্রষ্টব্য দ্রোশ্‌টোব্‌বো
অতীত ওতিত্
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের নিয়ম-
১. সকল অ-তৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দে কেবল ই এবং উ কার ব্যবহৃত হয়। যেমন- হাতি, গাড়ি, ভারি, হাতি ইত্যাদি।
২. স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দে ই ও উ কার হবে। যেমন- ইরানি, জাপানি, পুজো, বুড়ি মুলা ইত্যাদি।
৩. 'আলি' প্রত্যয় যুক্ত শব্দে ই কার হবে। যেমন- মিতালি, সোনালি, খেয়ালি ইত্যাদি।
৪. তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দের বানানে দন্ত্য-ন হবে। যেমন- ইরান, কান, কোরান, ধরন ইত্যাদি।
৫. 'আনো' প্রত্যয়ান্ত শব্দের শেষে ও-কার যুক্ত হবে। যেমন- কাওয়ানো, দেখানো, করানো ইত্যাদি।
৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
বাল্মিকি, ইতিপূর্বে, জাজ্জল্যমান, মুহু মুহু, শিরচ্ছেদ, নিষিথিনি, প্রাণীবিদ্যা, ফটোষ্ট্যাট।
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
বাল্মিকি বাল্মীকি
ইতিপূর্বে ইতঃপূর্বে
জাজ্জল্যমান জাজ্বল্যমান
মুহু মুহু মুহুর্মুহু
শিরচ্ছেদ শিরশ্ছেদ
নিষিথিনি নিশীথিনী
প্রাণীবিদ্যা প্রাণিবিদ্যা
ফটোষ্ট্যাট ফটোস্ট্যাট

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।