ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

বাংলা 'এ' ধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো-

ক. শব্দের অন্ত্যে 'এ' সংবৃত অর্থাৎ অবিকৃত 'এ' হয়। যেমন: পথে, ঘাটে।

খ. একাক্ষর সর্বনাম পদের 'এ' সংবৃত হয়। যেমন: কে, সে, যে।

গ. 'ই' বা 'উ'-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন: দেখি, রেণু।

ঘ. এ-কারযুক্ত ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয় যুক্ত হলে সেই এ-এর উচ্চারণ বিবৃত 'অ্যা' হয়। যেমন: খেলা → খ্যালা, বেলা → ব্যালা।

ঙ. আদ্য এ-এর পরে 'অ' বা 'আ-কার' থাকলে 'এ' সাধারণত 'অ্যা'-এর উচ্চারণ বিবৃত হয়। যেমন: এক → অ্যাক্; তেমন → ত্যামোন।

২. যেকোনো ৫টি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো: চিহ্নিত, গ্রন্থ, জিহ্বা, পরীক্ষা, প্রণীত, গ্রীষ্মকাল, ওজস্বী, মন্তব্য
উত্তর
শব্দ উচ্চারণ
চিহ্নিত চিন্‌হিতো
গ্রন্থ গ্রোন্‌থো
জিহ্বা জিউভা
পরীক্ষা পোরিক্‌খা
প্রণীত প্রোনিতো
গ্রীষ্মকাল গ্রিশ্‌শোঁকাল্
ওজস্বী ওজোশ্‌শি
মন্তব্য মন্‌তোব্‌বো
৩. প্রমিত বাংলা বানানে ই-কার ব্যবহারের ৫টি নিয়ম লেখো।
উত্তর

বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো-

ক. যেসব তৎসম শব্দে ই, ঈ-কার উভয়ই শুদ্ধ সেসব শব্দে শুধু ই-কার হবে। যেমন: চুল্লি, তরণি, পদবি, নাড়ি, মমি, ভঙ্গি ইত্যাদি।

খ. সকল অতৎসম শব্দে ই-কার ব‍্যবহৃত হবে। যেমন: খুশি, পাখি, শাড়ি ইত্যাদি।

গ. বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে। যেমন: বর্ণালি, গীতালি, সোনালি, রূপালি ইত্যাদি।

ঘ. ভাষা ও জাতিবাচক নামে ই-কার বসবে। যেমন: ইরানি, জাপানি, ইংরেজি, বাঙালি ইত্যাদি।

ঙ. পদাশ্রিত নির্দেশক হলে ই-কার বসবে। যেমন: ছেলেটি, বইটি, কলমটি, মেয়েটি ইত্যাদি।

৪.

প্রদত্ত বানানগুলি শুদ্ধ করে লিখ (যেকোনো ৫টি):

ঐক্যতান, প্রোজ্জ্বলন, শমিচীন, আপোরাহ্ণ‌, আকাংখা, প্রতিদন্দী, ঔজ্জল্য, অনুসূয়া।

উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
ঐক্যতান ঐকতান
প্রোজ্জ্বলন প্রজ্বলন
শমিচীন সমীচীন
আপোরাহ্ণ অপরাহ্ণ
আকাংখা আকাঙ্ক্ষা
প্রতিদন্দী প্রতিদ্বন্দ্বী
ঔজ্জল্য ঔজ্জ্বল্য
অনুসূয়া অনসূয়া

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।