হলিক্রস কলেজ ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

হলিক্রস কলেজ ২০২৫

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ আদ্য-অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

আদ্য অ ধ্বনি উচ্চারণের ৫টি নিয়মঃ

১। শব্দের আদ্য অ-এর পরে (য)- ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে অ- এর উচ্চারণ প্রায়শ ও- কারের মতো হয়। যেমন:- কন্যা (কোননা) বন্যা (বোননা) ইত্যাদি।

২। শব্দের গোড়ায় র-ফলা যুক্ত ব্যঞ্জনের অ-ধ্বনি ও-বৎ হয়। যেমন: ক্রম(ক্রোম) গ্রন্থ (গ্রোন্ থো)

৩। শব্দের আদ্য অ-এর পর ক্ষ, জ্ঞ, থাকলে, সে অ- এর উচ্চারণ সাধারণত ও- কারের মতো হয়ে থাকে। যেমন:- যক্ষ (জোকখো), লক্ষ (লোকখো)।

৪। মৌলিক শব্দের আদ্য অ-এর পর ক্ষ বা জ্ঞ থাকলে অ-এর উচ্চারণ ও-বৎ হয়। যেমন: দক্ষ (দোখ্ খো), লক্ষ (লোক্ খো)

৫। শব্দের আদিতে যদি ‘অ’ থাকে এবং তারপরে ই-কার, উ-কার থাকে তবে সে-অ-এর উচ্চারণ সাধারণত ও- কারের মতো হয়। যেমন:- অভিযান ( ওভিজান), অতি (ওতি)।

শব্দের প্রথমে অ যুক্ত র- ফলা থাকলে সেক্ষেত্রেও আদ্য অ-এর উচ্চারণ সাধারণত ও-কার হয়ে থাকে। যেমন:- গ্রন্থ (গোনথো) ব্রত (ব্রাতো) ইত্যাদি।

শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপর ঋ-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলেও, সে-অ-এর উচ্চারণ সাধারণত ও- কারের মতো হয়। যেমন:- বক্তৃতা (বোকতৃতা), যকৃৎ (জোকৃত) ইত্যাদি।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অদ্বিতীয়, বিজ্ঞপ্তি, ঐতিহ্য, লাবণ্য, মর্যাদা, পদ্মা, পরীক্ষিত, স্মরণীয়।
উত্তর
শব্দ উচ্চারণ
অদ্বিতীয় অদ্ দিতিয়ো
বিজ্ঞপ্তি বিগ্ গোঁপ্ তি
ঐতিহ্য ওইতিজ্ ঝো
লাবণ্য লাবোন্‌নো
মর্যাদা মোর্ জাদা
পদ্মা পদ্‌দাঁ
পরীক্ষিত পোরিক্ খিতো
স্মরণীয় শঁরোনিয়ো
৩. বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ করা হলো-

১. যেসব তৎসম শব্দে ই, ঈ, উ, উ উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং তার কারচিহ্ন''ি, ‍ু'' ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, সূচিপত্র, উর্ণা, উষা।

২. রেফ-এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- অর্চনা, অর্জন, কার্য, গর্জন, মূর্ছা, কার্তিক, বার্ধক্য, বার্তা, সূর্য।

৩. কখগঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন- অহংকার, হৃদয়ংগম, সংঘটন। বিকল্পে ভ্ লেখা যাবে। ক্ষ-এর পূর্বে সর্বত্র ভূ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

  1. ক্ষ-ক্ষীর, ক্ষুর শব্দ খির, খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর ও ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ, খুদে, খুর, খেত, খেপা, খিদে ইত্যাদি লেখা হবে।

৫. ই, ঈ, উ, উ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে শুধু 'ই' ও 'উ' এবং এগুলোর কার-চিহ্ন " ি, ‍ু" ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি, ফরাসি, ফারসি ইত্যাদি।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
পিপিলিকা, বীরম্বনা, আকাংখা, প্রানীবিদ্যা, ভৌগলিক, স্নেহাস্পদ, গীতাঞ্জলী, স্বাশত।
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
পিপিলিকা পিপীলিকা
বীরম্বনা বিড়ম্বনা
আকাংখা আকাঙ্ক্ষা
প্রানীবিদ্যা প্রাণিবিদ্যা
ভৌগলিক ভৌগোলিক
স্নেহাষ্পদ স্নেহাস্পদ
গীতাঞ্জলী গীতাঞ্জলি
স্বাশত শাশ্বত

হলিক্রস কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।