হলিক্রস কলেজ ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

হলিক্রস কলেজ ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ 'অ' ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

১। শব্দের আদিতে যদি 'অ' থাকে এবং তারপরে 'ই'-কার, 'উ'-কার, থাকে তবে সে- 'অ' এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ অভিধান (ওভিধান), অভিযান (ওভিজান), অতি (ওতি), মতি (মোতি), অতীত (ওতিত্), অধীন (অধীন্‌) ইত্যাদি।

২। শব্দের আদ্য-'অ' এর পরে 'য'-ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে 'অ'-এর উচ্চারণ প্রায়শ 'ও'-কারের মতো হয়। যেমনঃ অদ্য (ওদ্‌দো), অন্য (ওন্‌নো), অত্যাচার (ওত্‌তাচার), কন্যা (কোন্‌না), বন্যা (বোন্‌না) ইত্যাদি।

৩। শব্দের আদ্য-'অ' এর পর 'ক্ষ', 'জ্ঞ', থাকলে, সে 'অ'পের উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়ে থাকে। যথাঃ অক্ষ (ওক্‌খো), দক্ষ (দোক্‌খো), যক্ষ (জোক্‌খো), লক্ষণ (লোক্‌খোন্‌), যজ্ঞ (জোগ্‌গোঁ), লক্ষ (লোক্‌খো), রক্ষা (রোক্‌খা) ইত্যাদি।

৪। শব্দের প্রথমে যদি 'অ' থাকে এবং তারপর 'ঋ'-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলেও, সেই 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ মসৃণ (মোসৃন্‌), বক্তৃতা (বোক্তৃতা), যকৃত (জোকৃত্‌)।

৫। শব্দের প্রথমে 'অ' যুক্ত 'র'-ফলা থাকলে সেক্ষেত্রেও আদ্য 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কার হয়ে থাকে। যথাঃ ক্রম (ক্রোম), গ্রহ (গ্রোহো), গ্রন্থ (গ্রোন্‌থো), ব্রত (ব্রোতো) ইত্যাদি।

২. উচ্চারণ লেখো (যেকোনো ৫টি):
চক্ষুষ্মান, মুক্তমঞ্চ, অপরাহ্ণ, মেঘমালা, বিশ্বাস, আশ্চর্য, গ্রীষ্মকাল, উহ্য।
উত্তর
শব্দ উচ্চারণ
চক্ষুষ্মান চোক্‌খুশ্‌মান্
মুক্তমঞ্চ মুক্‌তোমন্‌চো
অপরাহ্ণ অপোরান্‌হো
মেঘমালা মেঘোমালা
বিশ্বাস বিশ্‌শাশ্
আশ্চর্য আশ্‌চোর্‌জো
গ্রীষ্মকাল গ্রিশ্‌শোঁকাল্
উহ্য উজ্‌ঝো
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর
বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ করা হলো-
১. যেসব তৎসম শব্দে ই, ঈ, উ, ঊ, উভয়ের শুদ্ধ যেসব শব্দ কেবল ই বা উ এবং তার কার চিহ্ন কি, ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধুলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জুরি, লহরি, সূচিপত্র, মসি।
২. রেফ এর পর ব্যঞ্জনবর্ণের দিত্ব হবে না। যেমন- অর্চনা, গর্জন, অর্জন, সূর্য, কার্তিক।
৩. ক,খ,গ,ঘ, পডরে থাকলে পদের অন্তস্থিত ম স্থানে অনুস্বার (০২) লেখা যাবে। ক্ষ এর পূর্বে সর্বত্র ঙ হবে। যেমন- আকাঙ্ক্ষা।
৪. ক্ষ- ক্ষীর, ক্ষুর শব্দ খির, খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর বা ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ, খুদে, খুর, খেত, খেপা, খিদে ইত্যাদি লেখা হবে।
৫. ই,ঈ, উ,উ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দের শুধু "ই"ও "উ" এবং এগুলোর কার চিহ্ন কি, ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি, ফরাসি।
৪. বানান শুদ্ধ করে লেখো (যেকোনো ৫টি):
লজ্জাস্কর, হীনমন্যতা, নাব্যতা, আমাবশ্যা, স্বত্ত্বা, আয়ত্ব, শাশ্বত, মুমুর্ষ
উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
লজ্জাষ্কর লজ্জাকর
হীনমন্যতা হীনম্মন্যতা
নাব্যতা নাব্য
আমাবশা অমাবস্যা
স্বস্তা সস্তা
আয়ত্ব আয়ত্ত
শাশ্বত শাশ্বত
মুমুর্ষ মুমূর্ষু

হলিক্রস কলেজ ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।