ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'অ' ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

উদাহরণসহ বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো:

ক. শব্দের আদিতে যদি 'অ' থাকে এবং তারপর ই-কার বা ঈ-কার কিংবা উ-কার বা ঊ-কার থাকে তবে সে অ-এর উচ্চারণ ও-কারের মতো হয়। যেমন: অতীত (ওতিত্), নদী (নোদি), অনুরোধ (ওনুরোধ্‌), ময়ূর (মোয়ুর) ইত্যাদি।

খ. শব্দের আদ্য অ-এর পরে য-ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে অ-এর উচ্চারণ সাধারণত ও-কারের মতো হয়।
যেমন: অন্য (ওন্‌ নো), অত্যাচার (ওত্‌ তাচার্‌), কন্যা (কোন্‌ না) ইত্যাদি।

গ. আদ্য অ-এর পর 'ক্ষ' থাকলে সে অ-এর উচ্চারণ সাধারণত ও-কারের মতো হয়ে থাকে। যেমন: অক্ষ (ওক্ খো), লক্ষ্মণ (লোক্‌ খোন), রক্ষা (রোক্‌ খা) ইত্যাদি।

ঘ. বাংলা ভাষায় বেশকিছু সমাসবদ্ধ তৎসম শব্দের মধ্য 'অ' ও-কারান্ত রূপে উচ্চারিত হয়। যেমন: পথচারী (পথোচারি), বনবাসী (বনোবাশি), রণতূর্য (রনোতুজো) ইত্যাদি।

ঙ. শব্দান্তে যুক্তবর্ণ থাকলে অন্তিম 'অ' ও-কারের মতো উচ্চারিত হয়। 'যেমন: শক্ত (শক্‌ তো), কর্ম (কর্‌ মো), প্রাপ্ত (প্রাপ্‌ তো) ইত্যাদি।

২. যেকোনো পাঁচটি শব্দের উচ্চারিত রূপ লেখো: জিহ্বামূল, শ্রাবণ, ব্রাহ্মণ, প্রায়শ্চিত্ত, গ্রীষ্মকাল, তত্ত্বাবধান, একমাত্র, অকৃতজ্ঞ।
উত্তর
শব্দ উচ্চারণ
জিহ্বামূল জিউভামুল্
শ্রাবণ স্রাবোন্
ব্রাহ্মণ ব্রাম্‌হোন্
প্রায়শ্চিত্ত প্রায়োশ্‌চিত্‌তো
গ্রীষ্মকাল গ্রিশ্‌শোঁকাল্
তত্ত্বাবধান তত্‌তাবোধান্
একমাত্র অ্যাক্‌মাত্‌ত্রো
অকৃতজ্ঞ অকৃতোগ্‌গোঁ
৩. বাংলা একাডেমী প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর

বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো-

ক. যেসব শব্দে ই, ঈ বা উ, ঊ উভয় শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং কারচিহ্ন ি বা ু হবে। যেমন: পল্লি, ধরণি, শ্রেণি, রচনাবলি ইত্যাদি।

খ. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্জন, কর্ম, কার্য, সূর্য ইত্যাদি।

গ. সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত 'ম' স্থানে 'ং' হবে। যেমন: অহম্ + কার = অহংকার, সম্ + গীত = সংগীত ইত্যাদি।

ঘ. শব্দের শেষে বিসর্গ (ঃ) থাকবে না। যেমন: কার্যত, প্রথমত, প্রধানত, প্রায়শ, মূলত ইত্যাদি।

ঙ. সকল অ-তৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল ই, উ এবং এদের কারচিহ্ন ি বা ু ব্যবহৃত হবে। যেমন: আরবি, আসামি, ইংরেজি, বাঙালি, সরকারি, চুন ইত্যাদি।

৪. যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো: গ্রন্তাবলী, মুমুর্ষ, শান্তনা, ইতিপূর্বে, সাবলোম্মন, পিত্রিদত্ত্ব, বাল্মিকী, উচ্ছাশ।
উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
গ্রন্তাবলী গ্রন্থাবলি
মুমুর্ষ মুমূর্ষু
শান্তনা সান্ত্বনা
ইতিপূর্বে ইতঃপূর্বে
সাবলোম্মন স্বাবলম্বন
পিত্রিদত্ত্ব পিতৃদত্ত
বাল্মিকী বাল্মীকি
উচ্ছাশ উচ্ছ্বাস

ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।