খুলনা পাবলিক কলেজ ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

খুলনা পাবলিক কলেজ ২০২৫

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ য-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
উত্তর

য-ফলা (্য) উচ্চারণের নিয়ম: য-ফলা (্য) উচ্চারণের ৫টি
নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো-

১. আদ্যবর্ণে য-ফলা (্য) যুক্ত হলে বর্ণটির উচ্চারণ অ্যা-কারান্ত হয়ে থাকে। যেমন- ব্যক্ত (ব্যাক্তো), ব্যথা (ব্যাথা), ব্যবসা (ব্যাশা), ব্যবধান (ব্যাবোধান), ন্যস্ত (ন্যাস্তো), ব্যর্থ (ব্যারথো) ইত্যাদি।

২. পদের মধ্যে বা অন্ত্যে যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে য-ফলা যুক্ত হলে সাধারণত সেটির কোনো উচ্চারণ থাকে না। যেমন- সন্ধ্যা (শোন্ধা), স্বাস্থ্য (শাস্থা), সন্ন্যাসী (শোনাশি), মর্ত্য (মতো) ইত্যাদি।

৩. পদের মধ্যে বা অন্ত্যবর্ণে য-ফলা সংযুক্ত হলে সেটির উচ্চারণ ও-কারান্ত হয়। যেমন- ধন্য (ধোনো), শস্য (শোশা), সত্য (শোতো), লভ্য (লোক্কা), পণ্য (পোনো), তথ্য (তোাে) ইত্যাদি।

৪. য-ফলার (1) পর ই-ধ্বনি (হ্রস্ব-ই বা দীর্ঘ-ঈ) থাকলে য-ফলার উচ্চারণ 'এ' হয়। যেমন- ব্যক্তি (বেক্তি), ব্যতীত (বেতিতো), ব্যতিক্রম (বেতিক্রোম্)।

৫. শব্দের মধ্যে বা অন্ত্যে য-ফলা যুক্ত হলে সেটির উচ্চারণ দ্বিত্ব হয়। যেমন- অদ্য (ওদো), কন্যা (কোন্না), কল্যাণ (কোল্লা), অবশ্য (অবশ্শা)।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
আহবান, ঐশ্বর্য, চর্যাপদ, বিজ্ঞপ্তি, ঐকমত্য, চিহ্ন, অদ্বিতীয়, মর্যাদা।
উত্তর
শব্দ উচ্চারণ
আহবান আও্‌ভান
ঐশ্বর্য ওইশ্‌শো্র‌জো
চর্যাপদ চোর্‌জাপদ্
বিজ্ঞপ্তি বিগ্ গোঁপ্ তি
ঐকমত্য ওইকোমোত্ তো
চিহ্ন চিন্ হো
অদ্বিতীয় অদ্ দিতিয়ো
মর্যাদা মোর্ জাদা
৩. বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ করা হলো-

১. যেসব তৎসম শব্দে ই, ঈ, উ, উ উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং তার কারচিহ্ন''ি, ‍ু'' ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, সূচিপত্র, উর্ণা, উষা।

২. রেফ-এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- অর্চনা, অর্জন, কার্য, গর্জন, মূর্ছা, কার্তিক, বার্ধক্য, বার্তা, সূর্য।

৩. কখগঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন- অহংকার, হৃদয়ংগম, সংঘটন। বিকল্পে ভ্ লেখা যাবে। ক্ষ-এর পূর্বে সর্বত্র ভূ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

  1. ক্ষ-ক্ষীর, ক্ষুর শব্দ খির, খুর না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর ও ক্ষুরই লেখা হবে। তবে অতৎসম শব্দ খুদ, খুদে, খুর, খেত, খেপা, খিদে ইত্যাদি লেখা হবে।

৫. ই, ঈ, উ, উ: সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে শুধু 'ই' ও 'উ' এবং এগুলোর কার-চিহ্ন " ি, ‍ু" ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। যেমন- গাড়ি, পাগলি, ফরাসি, ফারসি ইত্যাদি।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
অপরাহ্ন, ইতিমধ্যে, উচ্ছাস, সমিচীন, প্রাতঃরাশ, দৌরাত্ম, বাল্মিকি, মরিচিকা।
উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
অপরাহ্ন অপরাহ্ণ
ইতিমধ্যে ইতোমধ্যে
উচ্ছাস উচ্ছ্বাস
সমিচীন সমীচীন
প্রাতঃরাশ প্রাতরাশ
দৌরাত্ম দৌরাত্ম
বাল্মিকি বাল্মীকি
মরিচিকা মরীচিকা

খুলনা পাবলিক কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।