কুমিল্লা বোর্ড ২০২২

এইচএসসি · বাংলা ২য় পত্র

কুমিল্লা বোর্ড ২০২২

১৪টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. ব ফলার উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

ব-ফলা উচ্চারণের ৫টি নিয়ম

১. শব্দের শুরুতে ব-ফলা: শব্দের প্রথম বর্ণে ব-ফলা থাকলে সাধারণত সেই 'ব'-এর কোনো আলাদা উচ্চারণ হয় না। তবে যে বর্ণের সাথে ব-ফলা যুক্ত হয়, সেই বর্ণটির ওপর সামান্য জোর পড়ে।

উদাহরণ: ত্বক (তক্‌), স্বজন (সজন), ধ্বনি (ধোনি), স্বর (সর)।

২. শব্দের মধ্যে বা শেষে ব-ফলা: শব্দের মধ্যে বা শেষে কোনো বর্ণের সাথে ব-ফলা যুক্ত হলে সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব (দুইবার) হয়।

উদাহরণ: অশ্ব (অশ্‌শো), বিশ্ব (বিশ্‌শো), পক্ব (পক্‌কো), বিদ্বান (বিদ্দান)।

৩. যুক্ত ব্যঞ্জনের সঙ্গে ব-ফলা: যদি কোনো যুক্ত ব্যঞ্জনবর্ণের (যেমন: ন্ত, ন্দ, ম্প) সাথে ব-ফলা যুক্ত হয়, তবে সেই ব-ফলার কোনো উচ্চারণ হয় না।

উদাহরণ: সান্ত্বনা (সান্তনা), দ্বন্দ্ব (দনদো), উজ্জ্বল (উজ্জল)।

৪. 'গ', 'ব' ও 'ম' বর্ণের সঙ্গে ব-ফলা: পদাশ্রিত 'গ', 'ব' এবং 'ম' বর্ণের সাথে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বজায় থাকে (অর্থাৎ ব-এর উচ্চারণ শোনা যায়)।

উদাহরণ: দিগ্বিজয় (দিগ্বিজয়), তিব্বত (তিব্বত), লম্ব (লম্বো)।

৫. 'হ' বর্ণের সঙ্গে ব-ফলা: 'হ' বর্ণের সঙ্গে ব-ফলা যুক্ত হলে 'হ'-এর উচ্চারণ 'ও' এর মতো হয়ে যায় এবং 'ব' এর উচ্চারণ 'ভ' এর মতো হয় (উচ্চারণ হয় 'উভ' বা 'ভ')।

উদাহরণ: আহ্বান (আওভান), বিউ্বল (বিউভল/বিভ্বল)।

২.

অথবা,নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:

নুন্যতম, দূরবস্থা, শিরচ্ছে, হিনমন্যতা, মুমুর্ষ, শশ্মান, শান্তনা, ইতিমধ্যে।

উত্তর

অশুদ্ধ বানান $-$ শুদ্ধ বানান

নুন্যতম $-$ ন্যূনতম

দুরবস্থা $-$ দুরবস্থা

শিরচ্ছেদ $-$ শিরশ্ছেদ

হিনমন্যতা $-$ হীনম্মন্যতা

মুমুর্ষ $-$ মুমূর্ষু

শশ্মান $-$ শ্মশান

শান্তনা $-$ সান্ত্বনা

ইতিমধ্যে $-$ ইতঃপূর্বে

৩. আবেগ শব্দ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণিবিভাগ উদারহরণসহ আলোচনা করো।
উত্তর

যেসব শব্দের সাহায্যে মনের কোনো বিশেষ ভাব বা আবেগ- যেমন আনন্দ, ঘৃণা, ভয়, শোক, বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে আবেগ শব্দ বলে।

এই শব্দগুলো বাক্যের অন্যান্য পদের সাথে সরাসরি কোনো ব্যাকরণগত সম্পর্ক না রেখেই স্বাধীনভাবে বসে মনের গভীর আবেগ প্রকাশ করে। যেমন:

উঃ! কী প্রচণ্ড গরম! (যন্ত্রণা প্রকাশ)

সাবাস! আমরা খেলায় জিতেছি। (উৎসাহ প্রদান)

ছি ছি! তুমি একাজ করলে? (ঘৃণা প্রকাশ)

আবেগ শব্দের শ্রেণিবিভাগ: আবেগ শব্দকে প্রকাশভঙ্গি অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা যায়। নিচে আলোচনা করে হলো-

১. সিদ্ধান্তবাচক: সম্মতি, অসম্মতি বা কোনো সিদ্ধান্ত প্রকাশে। যেমন: হ্যাঁ, আমি যাব।না, ওটা সম্ভব নয়।

২. আনন্দবাচক: তীব্র আনন্দ বা উল্লাস প্রকাশে। যেমন: বাহ! চমৎকার একটা দৃশ্য।শাবাশ! তুমি ঠিক করেছ।

৩. বিষাদবাচক: দুঃখ, শোক বা যন্ত্রণা প্রকাশে। যেমন: হায় হায়, লোকটার কী হলো!উহ! বড্ড লাগছে।

৪. বিস্ময়বাচক: কোনো কিছু দেখে অবাক বা বিস্মিত হলে। যেমন: আরে! তুমি কখন এলে?মাগো! কত বড় সাপ।

৫. ঘৃণা বা বিরক্তিবাচক: ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করতে। যেমন: ছি ছি! একি করেছ তুমি।ধিক তারে, যে দেশকে ভালোবাসে না।

৬. সম্বোধনবাচক: কাউকে সম্বোধন করতে বা ডাকতে। যেমন: ওহে, শুনে যাও।ওগো, এদিকে এসো।

৭. সতর্কতাবাচক: কাউকে সাবধান বা সতর্ক করতে। যেমন: সাবধান! সামনে বিপদ।হুশিয়ার, পা পিছলে যাবে।

৮. করুণাবাচক: করুণা বা সহমর্মিতা প্রকাশে। যেমন: আহারে! লোকটার সব শেষ হয়ে গেল।

৪.

অথবা, নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমসের নাম লেখ।

যুগান্তর, শিক্ষক, নদীমাতৃক, চরণকমল, সব্যন্ধব, শতাব্দী, পদ্মা-মেঘনা-যমুনা, উপকণ্ঠ।

উত্তর

যুগান্তর -অন্য যুগ(নিত্য সমাস)

শিক্ষক -শিক্ষা দেন যিনি(উপপদ তৎপুরুষ)

নদীমাতৃক -নদী মাতা যার(বহুব্রীহিসমাস)

চরণকমল-চরণ কমলের ন্যায়(উপমিত কর্মধারয় সমাস)

সবান্ধব-বান্ধবসহ বর্তমান(বহুব্রীহিসমাস)

শতাব্দী -শত অব্দের সমাহার(দ্বিগু সমাস)

পদ্মা-মেঘনা-যমুনা-পদ্মা,মেঘনা ও যমুনা(বহুপদী দ্বন্দ্ব)

উপকণ্ঠ -কণ্ঠের সমীপে (অব্যয়ীভাব সমাস)

কুমিল্লা বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।