"এ" ধ্বনি উচ্চারণের নিয়ম: "এ" স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হল-
১. পদের অন্তে "এ" স্বরধ্বনি সংগৃহীত হয়। যেমন: দোষে, গুনে, পথে, আসে ইত্যাদি।
২. তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত "এ" ধোনির উচ্চারণ সংবৃত হয়। যেমন- দেশ,শেষ, প্রেম ইত্যাদি।
৩. দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে "এ" বিকৃত হয়। যেমন: এত (আ্যতে), এখন (অ্যাখোন),হেন(হ্যানো),কেন(ক্যানো) ইত্যাদি।
৪. ই-কার বা উ-কার পরে "এ" সংবৃত হয়। যেমন- বেলুন, দেখি, রেনু ইত্যাদি।
৫. ক্রিয়াপদের বর্তমান কালের অনুগায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে "এ" বিবৃত হয়। যেমন- খেল্ (খ্যাল),দেখ্( দ্যাখ),ফেল(ফ্যাল)।