কুমিল্লা বোর্ড ২০২৪

এইচএসসি · বাংলা ২য় পত্র

কুমিল্লা বোর্ড ২০২৪

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর
ব-ফলার উচ্চারণ:
১) শব্দের প্রথমে ব-ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে। যেমন— ক্বচিৎ (কোচিৎ), দ্বিত্ব (দিত্‌তো), শ্বাস (শাশ্), স্বজন (শজোন), দ্বন্দ্ব (দন্‌দো)।
২) শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন— বিশ্বাস (বিশ্‌শাশ্), পক্ব (পক্‌কো), অশ্ব (অশ্‌শো)।
৩) সন্ধিজাত শব্দে যুক্ত ব-ফলায় ব-এর উচ্চারণ বজায় থাকে। যেমন— দিগ্বিজয় (দিগ্‌বিজয়), দিগ্বলয় (দিগ্‌বলয়)।
৪) শব্দের মধ্যে বা শেষে ‘ব’ বা ‘ম’-এর সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বজায় থাকে। যেমন— তিব্বত (তিব্‌বত), লম্ব (লম্‌বো)।
৫)উৎ উপসর্গের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ বহাল থাকে। যেমন— উদ্বাস্তু (উদ্‌বাস্‌তু), উদ্বেল (উদ্‌বেল্‌)।
২.

যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো।

ব্যতীত, সন্ধ্যা, দক্ষ, মুন্ময়, শাশ্বত, কন্যা, যুগ্ম, অজ্ঞান ।

উত্তর

ব্যতীত-বেতিতো;

শাশ্বত-শাশ্শতো;

সন্ধ্যা-শোন্ ধা

কন্যা-কোন্ না ;

দক্ষ-দোক্‌খো;

যুগ্ম-জুগ্‌মো;

মৃন্ময়-মৃন্‌ময়;

অজ্ঞান-অগ্‌গ্যাঁন্

৩. বাংলা একাডেমি প্রণীত তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের নিয়ম-

১. বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান অপরিবর্তিত থাকবে। যেমন- অংশু, শস্য, গভীর উত্যাদি।

২. যেসব তৎসম শব্দে ই ঈ বা উ উ উভয় শুদ্ধ সেইসব শব্দে ই বা উ এবং ই-কার বা উ- কার ব্যবহৃত হবে। যেমন- পদবি, উষা, সরণি ইত্যাদি।

৩. ক,খ,গ,ঘ পরে থাকলে পদের আন্তস্থিত ম স্থলে অনুস্বার (ং) হবে। যেমন- আহম+কার= আহংকার, সম+গীত= সংগীত ইত্যাদি।

৪. রেফ এর পের ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। যেমন- কর্ম, ধর্ম, কার্য ইত্যাদি।

৫. শব্দের শেষে বিসর্গ (ঃ) হবে না। যেমন- কার্যত, ইতস্তত, প্রায়শ ইত্যাদি। তবে শব্দের মধ্যে বিসর্গ থাকবে। যেমন- দুঃখ, অতঃপর ইত্যাদি।

৪.

যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো :

আকাংখা, শান্ত্বনা; কৃচ্ছতা, সমিচীন, ভীষন, নুন্যতম, শ্রেণী, টুর্নামেন্ট।

উত্তর

আকাংখা-আকাঙ্ক্ষা;

ভীষন- ভীষণ;

শান্ত্বনা-সান্ত্বনা;

নুন্যতম-ন্যূনতম;

কৃচ্ছতা-কৃচ্ছ্র;

শ্ৰেণী-শ্রেণি;

সমিচীন-সমীচীন;

টুর্ণামেন্ট-টুর্নামেন্ট

কুমিল্লা বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।