কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৫

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উচ্চারণ রীতি কাকে বলে? ব-ফলা উচ্চারণের চারটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

উদাহরণসহ ব-ফলা উচ্চারণের নিয়ম:
বাংলায় ব-ফলার
উচ্চারণে ভিন্নতা দেখা যায়। কেননা ব-ফলা কখনো উচ্চারিত হয়, কখনো হয় না। নিচে এর পাঁচটি নিয়ম ও উদাহরণ দেওয়া হলো-

১. শব্দের প্রথমে থাকলে ব-ফলার উচ্চারণ হয় না।
যেমন- ধ্বনি (ধোনি), ত্বক (তক্), দ্বেষ (দেশ), জ্বর (জর),
স্বদেশ (শদেশ) ইত্যাদি।

২. শব্দের মধ্যে বা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব হয়।
যেমন- বিশ্ব (বিশো), বিদ্বান (বিদ্‌দান), আশ্বিন (আশিন),
স্বত্ব (শক্তো) ইত্যাদি।

৩. যুক্তব্যঞ্জনের সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব অনুচ্চারিত থাকে।
যেমন- সান্ত্বনা (শান্তানা), দ্বন্দ্ব (দন্দা), উজ্জ্বল (উজ়োল্) ইত্যাদি।

  1. ব-য়ে ও ম-য়ে ব-ফলার উচ্চারণ বহাল থাকে।
    যেমন- নব্বই (নোব্বোই), সম্বোধন (শম্বোধন) ইত্যাদি।

৫. শব্দের মধ্যে ও শেষে দ্ব-ফলা থাকলে ব-এর উচ্চারণ বহাল থাকে।
যেমন- উদ্বেল, (উদ্বেল্), ভবিষ্যদ্বাণী, (ভোবিশদ্বানি),
উদ্বোধন, (উদ্‌দ্বাধোন) ইত্যাদি।

২.

নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:

শ্রাবণ, রাষ্ট্রপতি, শ্রদ্ধাস্পদ, নক্ষত্র, অত্যাবশ্যক, দায়িত্ব, প্রেতাত্মা, প্রজ্ঞা ।

উত্তর
শব্দ উচ্চারণ
শ্রাবণ স্রাবোন
রাষ্ট্রপতি রাশ্ ট্রোপোতি
শ্রদ্ধাস্পদ স্রোদ্ ধাশ্ পদ
নক্ষত্র নোক্ খোত্ ত্রো
অত্যাবশ্যক ওত্ তাবোশ্ শোক
দায়িত্ব দায়িত্ তো
প্রেতাত্মা প্রেতাত্ তাঁ
প্রজ্ঞা প্রোগ্ গাঁ
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

তৎসম শব্দের বানানের নিয়ম: বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম নিচে তুলে ধরা হলো-

১. যেসব তৎসম শব্দে ই ঈ বা উ উ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার কারচিহ্ন ি , “ু” হবে। যেমন:
কিংবদন্তি, খঞ্জনি, পদবি, পল্লি, ভঙ্গি, মঞ্জরি, লহরি, শ্রেণি, সরণি, সূচিপত্র।

২. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন:
অর্জন, উর্দ্ধ, মূর্ছা, সূর্য্য ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, ঊর্ধ্ব, মূর্ছা, সূর্য ইত্যাদি হবে।

৩. সন্ধির ক্ষেত্রে কখগঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) হবে। যেমন:
অহম্ + কার = অহংকার। এভাবে ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন।
সন্ধিবদ্ধ না হলে ঙ. স্থানেং হবে না। যেমন: অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী।

৪. সংস্কৃত ইন্‌-প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে
সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ই-কার হয়। যেমন: গুণী- গুণিজন, প্রাণী- প্রাণিবিদ্যা, মন্ত্রী- মন্ত্রিপরিষদ।

৫. শব্দের শেষে বিসর্গ (ঃ) থাকবে না। যেমন: ইতস্তত, কার্যত, ফলত, বস্তুত, মূলত।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
স্বত্ত্বা, সমিচীন, আইনজীবি, পোষ্টমাষ্টার, মূৰ্চ্ছনা, বিদূষি, উচ্ছাস, ইতিমধ্যে।
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
স্বত্ত্বা সত্তা
সমিচীন সমীচীন
আইনজীবি আইনজীবী
পোষ্টমাষ্টার পোস্টমাস্টার
মূৰ্চ্ছনা মূর্ছনা
বিদূষি বিদুষী
উচ্ছাস উচ্ছ্বাস
ইতিমধ্যে ইতোমধ্যে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।