কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'এ' ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লেখো।
উত্তর

বাংলা 'এ' ধ্বনির সংবৃত উচ্চারণের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো-

ক. শব্দের অন্ত্যে 'এ' সংবৃত অর্থাৎ অবিকৃত 'এ' হয়। যেমন: পথে, ঘাটে।

খ. একাক্ষর সর্বনাম পদের 'এ' সংবৃত হয়। যেমন: কে, সে, যে।

গ. 'ই' বা 'উ'-কার পরে থাকলে 'এ' সংবৃত হয়। যেমন: দেখি, রেণু।

ঘ. এ-কারযুক্ত ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয় যুক্ত হলে সেই এ-এর উচ্চারণ বিবৃত 'অ্যা' হয়। যেমন: খেলা → খ্যালা, বেলা → ব্যালা।

ঙ. আদ্য এ-এর পরে 'অ' বা 'আ-কার' থাকলে 'এ' সাধারণত 'অ্যা'-এর উচ্চারণ বিবৃত হয়। যেমন: এক → অ্যাক্; তেমন → ত্যামোন।

২. যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো:
'অধ্যক্ষ, আবৃত্তি, ঐতিহ্য, কর্তব্য, চিহ্নিত, ণত্ববিধান, প্রায়শ্চিত্ত, স্মরণীয়
উত্তর
শব্দ উচ্চারণ
অধ্যক্ষ ওদ্‌ধোক্‌খো
আবৃত্তি আবৃত্‌তি
ঐতিহ্য ওইতিজ্‌ঝো
কর্তব্য কোর্‌তোব্‌বো
চিহ্নিত চিন্‌হিতো
ণত্ববিধান নত্‌তোবিধান্
প্রায়শ্চিত্ত প্রায়োশ্‌চিত্‌তো
স্মরণীয় শঁরোনিয়ো
৩. বাংলা বানানে 'ই' কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর
বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো-
ক. যেসব তৎসম শব্দে ই, ঈ-কার উভয়ই শুদ্ধ সেসব শব্দে শুধু ই-কার হবে। যেমন: চুল্লি, তরণি, পদবি, নাড়ি, মমি, ভঙ্গি ইত্যাদি।
খ. সকল অতৎসম শব্দে ই-কার ব‍্যবহৃত হবে। যেমন: খুশি, পাখি, শাড়ি ইত্যাদি।
গ. বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে। যেমন: বর্ণালি, গীতালি, সোনালি, রূপালি ইত্যাদি।
ঘ. ভাষা ও জাতিবাচক নামে ই-কার বসবে। যেমন: ইরানি, জাপানি, ইংরেজি, বাঙালি ইত্যাদি।
ঙ. পদাশ্রিত নির্দেশক হলে ই-কার বসবে। যেমন: ছেলেটি, বইটি, কলমটি, মেয়েটি ইত্যাদি।
৪. যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:
আদ্যান্ত, উপরোক্ত, দুর্বিসহ, পশ্বধম, বৈয়াকরণিক, শ্রদ্ধাঞ্জলী, শহীদমিনার, স্ববান্ধব
উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
আদ্যান্ত আদ্যন্ত
উপরোক্ত উপরিউক্ত
দুর্বিসহ দুর্বিষহ
পশ্বধম পশ্বধম
বৈয়াকরণিক বৈয়াকরণ
শ্রদ্ধাঞ্জলী শ্রদ্ধাঞ্জলি
শহীদমিনার শহিদ মিনার
স্ববান্ধব সবান্ধব

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।