ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. 'য-ফলা' উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

ক. আদ্যবর্ণে য-ফলা যুক্ত হলে এবং বর্ণটি অ-কারান্ত বা আ-কারান্ত হলে উচ্চারণ 'অ্যা'-কারান্ত হয়ে যায়। যেমন: ব্যথা (ব্যাথা), ন্যায় (ন্যায়্‌) ইত্যাদি।

খ. শব্দের মধ্যে কিংবা অন্ত্যে যুক্ত-ব্যঞ্জনবর্ণের সঙ্গে য-ফলা সংযুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না। যেমন: সন্ধ্যা (শোন্‌ ধা), স্বাস্থ্য (শাস্ থো), কণ্ঠ্য (কন্‌ ঠো) ইত্যাদি।

গ. শব্দের আদ্য ব্যঞ্জনবর্ণের সঙ্গে র-ফলা সংযুক্ত হলে তার উচ্চারণ ও-কারান্ত হয়ে থাকে। যেমন: প্রকাশ (প্রোকাশ্), গ্রহ (গ্রোহো), ব্রত (ব্রোতো) ইত্যাদি।

ঘ. য-ফলা যদি শব্দের মধ্যে কিংবা অন্ত্যে ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হয় তবে সে বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে। যেমন: রাত্রি (রাত্ ত্রি), ছাত্র (ছাত্‌ ত্রো), মাত্র (মাত্‌ ত্রো) ইত্যাদি।

ঙ. য-ফলা শব্দের মধ্যে বা অন্তে বসলে তার দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন: অশ্লীল (অস্‌স্লিল্‌), শ্লেষ (স্নেশ্), শ্লথ (স্লোথো) ইত্যাদি।

২.

নিচের শব্দগুলোর উচ্চারণ লেখো: (যেকোনো ৫টি)

অধ্যক্ষ, আহ্বান, অসহ্য, ঐশ্বর্যবান, চিত্রকল্প, তটিনী, দায়িত্ব, ব্যতীত

উত্তর
শব্দ উচ্চারণ
অধ্যক্ষ ওদ্‌ধোক্‌খো
আহ্বান আওভান্
অসহ্য অশোজ্‌ঝো
ঐশ্বর্যবান ওইশ্‌শোর্‌জোবান্
চিত্রকল্প চিত্‌ত্রোকল্‌পো
তটিনী তোটিনি
দায়িত্ব দায়িত্‌তো
ব্যতীত বেতিতো
৩. বাংলা একাডেমি প্রণিত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

অ-তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমির পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো-

ক. সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল ই এবং উ এবং এদের ি, ু ব্যবহৃত হবে। যেমন: ইংরেজি, কাহিনি, মালি, হেঁয়ালি ইত্যাদি।

খ. বাংলায় এ বর্ণ বা এ-কার (ে) দিয়ে এ এবং অ্যা উভয় ধ্বনি নির্দেশিত হয়। যেমন: লেঠা (ল্যাঠা), একাডেমি (অ্যাকাডেমি) ইত্যাদি।

গ. শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার (ং) ব্যবহৃত হবে। যেমন: গাং, সং, পালং ইত্যাদি। তবে অনুস্বারের সঙ্গে স্বরধ্বনি যুক্ত হলে ঙ হবে। যেমন: বাঙালি, রঙিন, ভাঙা ইত্যাদি।

ঘ. বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণভাবে বাংলা ভাষার ধ্বনিপদ্ধতি অনুযায়ী লিখতে হবে। যেমন: কাগজ, জুলুম, বাজার ইত্যাদি।

ঙ. ঊর্ধ্ব-কমা যথাসম্ভব বর্জন করা হবে। যেমন: বলে, দুজন, হয়ে ইত্যাদি।

৪.

নিম্নলিখিত শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো: (যেকোনো ৫টি)

চতুস্কোন, দিবারাত্রি, পানিনি, ভুৎপত্তি, মনোপুত, শশ্মাণ, ভ্রাতাগণ, হিনমন্যতা, কুজ্জটিকা, দূর্বিসহ

উত্তর
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
চতুস্কোন চতুষ্কোণ
দিবারাত্রি দিবারাত্র
পানিনি পাণিনি
ভুৎপত্তি ব্যুৎপত্তি
মনোপুত মনঃপূত
শশ্মাণ শ্মশান
ভ্রাতাগণ ভ্রাতৃগণ
হিনমন্যতা হীনম্মন্যতা
কুজ্জটিকা কুজ্ঝটিকা
দূর্বিসহ দুর্বিষহ

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।