ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ২০২৫

এইচএসসি · বাংলা ২য় পত্র

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ২০২৫

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. বাংলা উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ:

১, শব্দের আদিতে যদি ‘অ' থাকে স্বতন্ত্র বা স্বাধীন (অ) কিংবা ব্যঞ্জনে যুক্ত এবং তারপরে 'ই'-কার, উ'-কার থাকে তবে সে ‘অ’-এর উচ্চারণ সাধারণত ‘ও'-কারের মতাে হয়। যথা : অভিধান (ওভিধান), অভিমান (ওভিমান), যদি (জোদি), রতি (রােতি) ইত্যাদি।

২. শব্দের প্রথমে যদি ‘অ' থাকে এবং তারপর (ঋ)-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলেও সে অ’-এর উচ্চারণ সাধারণত ‘ও’-কারের মতাে হয়। যথা : মসৃণ (মােসৃন/মােস্সৃন), বক্তৃতা (বােতৃতা) ইত্যাদি।

৩. শব্দের প্রথমে ‘অ’ যুক্ত র’ (4) ফলা থাকলে সেক্ষেত্রেও আদ্য অ-এর উচ্চারণ সাধারণত ‘ও-কার হয়ে থাকে। যথা : ক্রম (ক্রোম্), গ্রহ (গ্রোহাে), গ্রন্থ। (গ্রোথাে) ইত্যাদি।

৪. ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষ ‘অ’ ‘ও’ কারান্ত উচ্চারণ হয়ে থাকে। যথা : (১১) এগার (এ্যাগারাে); (১২) বার (বারাে); (১৩) তের (ত্যারাে)। ইত্যাদি।

৫. ‘ই’ কিংবা ‘এ’ কারের পর 'য়' থাকলে, সেই ‘য়’ হসন্তরূপে উচ্চারিত না হয়ে প্রায়শ ‘ও’-কারের মতাে উচ্চারিত হয়ে থাকে। যেমন- নির্ণেয় (নিরুনেয়াে); প্রিয় (প্রিয়া) ইত্যাদি।

২. নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অভিযান, দেখা, অধ্যাপিকা, অকৃতজ্ঞ, বিদ্বান, আহ্বান, ঔষধ, বিদ্রোহী।
উত্তর
শব্দ **উচ্চারণ **
অভিযান ওভিজান্
দেখা দ্যাখা
অধ্যাপিকা ওদ্ ধাপিকা
অকৃতজ্ঞ অকৃতগ্ গোঁ
বিদ্বান বিদ্‌দান্
আহ্বান আওভান্
ঔষধ ওউশধ্
বিদ্রোহী বিদ্-দ্রোহি
৩. প্রমিত বাংলা বানানের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর

বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের ৫ টি নিয়মঃ

১। তৎসম শব্দের বানান বাংলা ভাষায় অপরিবর্তিত ও অবিকৃত থাকবে। যেমনঃ সূর্য, নক্ষত্র, ঝর্ণা ইত্যাদি।

২। রেফ এর পরে ব্যঞ্জনবর্ণের দিত্ব হবে না। যেমনঃ ধর্ম্ম, কার্য্য, কর্ম্ম যথাক্রমে ধর্ম, কার্য ও কর্ম হবে।

৩। শব্দের শেষে বিসর্গ বসবে না। যেমনঃ পুনশ্চঃ, মূলতঃ, প্রথমতঃ যথাক্রমে পুনশ্চ, মূলত ও প্রথমত হবে।

৪। সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্বে অবস্থিত 'ম' এর স্থানে সন্ধিবদ্ধ শব্দে অনুস্বার হবে।যেমনঃ অহস+কার = অহংকার

সম্+গঠন = সংগঠন

৫। সংস্কৃত ইন্/ঈ প্রত্যয়ান্ত শব্দের শেষে ত্ব/তা প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ান্ত শব্দে দীর্ঘ-ঈ কারের পরিবর্তে হ্রস্ব-ই-কার হবে।যেমনঃ

স্থায়ী → স্থায়িত্ব

সহযোগী → সহযোগিতা।

৪. নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
আকাংখা, পুষ্পাঞ্জলী, উচ্ছ্বাস, অপরাহ্ন, বহিষ্কার, প্রতিদ্বন্দি, অর্ধাঙ্গীনি, দারিদ্র্যতা।
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
আকাংখা আকাঙ্ক্ষা
পুস্পাঞ্জলী পুষ্পাঞ্জলি
উচ্ছাস উচ্ছ্বাস
অপরাহ্ন অপরাহ্ণ
বহিস্কার বহিষ্কার
প্রতিদ্বন্দি প্রতিদ্বন্দ্বী
অর্ধাঙ্গীনি অর্ধাঙ্গিনী
দারিদ্র্যতা দরিদ্রতা

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।