মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ 'ব-ফলা' উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম লেখো।
উত্তর

নিচে ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম বা বৈশিষ্ট্য উদাহরণসহ দেওয়া হলো-

ক. আদ্য ব্যঞ্জনবর্ণে ব-ফলা সংযুক্ত হলে সে ব-ফলার কোনো উচ্চারণ হয় না। যেমন: ধ্বনি (ধোনি), ত্বক (তক্), স্বদেশ (শদেশ,) স্বাগত (শাগতো) ইত্যাদি।

খ. শব্দের মধ্যে কিংবা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটে থাকে। যেমন: বিশ্ব (বিশ্‌ শো), বিদ্বান (বিদ্‌ দান), বিশ্বাস (বিশ্ শাশ) ইত্যাদি।

গ. উৎ উপসর্গযোগে গঠিত শব্দের 'ৎ' (দ্‌)-এর সঙ্গে ব-ফলার 'ব' বাংলা উচ্চারণে লুপ্ত হয় না। যেমন: উদ্ বেগ (উদ্ বেগ্‌), উদ্ বোধন (উদ্ বোধন্‌), উদ্‌ বাস্তু (উদ্ বাস্‌ তু) ইত্যাদি।

ঘ. বাংলা শব্দে 'ক' থেকে সন্ধির সূত্রে আগত গ্‌-এর সাথে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ অপরিবর্তিত থাকে। যেমন: দিগ্ বিদিক (দিগ্ বিদিক্‌), দিগ্ বলয় (দিগ্ বলয়্‌), দিগ্ বিজয় (দিগ্ বিজয়্‌) ইত্যাদি।

ঙ. 'ব' অথবা ম-এর সঙ্গে ব-ফলা যুক্ত হলে ব-এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন: নব্বই (নব্ বোই), শাব্বাশ (শাব্‌ বাশ্), লম্ব (লম্ বো) ইত্যাদি।

২.

যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো:

জয়ধ্বনি, অদ্বিতীয়, সমন্বয়ক, চর্যাপদ, স্মর্তব্য, পূর্বাহ্ণ, অধ্যবসায়, ক্ষুব্ধ

উত্তর
শব্দ উচ্চারণ
জয়ধ্বনি জয়োদ্‌ধোনি
অদ্বিতীয় অদ্‌দিতিয়ো
সমন্বয়ক শমন্‌নয়ক্
চর্যাপদ চোর্‌জাপদ্
স্মর্তব্য শঁর্‌তোব্‌বো
পূর্বাহ্ণ পুর্‌বান্‌হো
অধ্যবসায় ওদ্‌ধোবোশায়্
ক্ষুব্ধ খুব্‌ধো
৩. আধুনিক বাংলা তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর

তৎসম শব্দের বানান সম্পর্কে বাংলা একাডেমি প্রণীত পাঁচটি নিয়ম উপস্থাপিত হলো-

ক. তৎসম শব্দের বানানে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্জন।

খ. তৎসম শব্দের বানানে শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন: প্রথমত।

গ. যেসব তৎসম শব্দে ই, ঈ বা উ, ঊ উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং তার কার চিহ্ন (ি, ু) হবে। যেমন: কিংবদন্তি, ধরণি ইত্যাদি।

ঘ. তৎসম শব্দের বানানে ঋ, র, ষ-এর পরে 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঋণ, মরণ।

ঙ. সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম্-এর স্থানে অনুস্বার (ং) হবে। যেমন: অহম্ + কার = অহংকার, সম্ + গীত = সংগীত ইত্যাদি।

৪.

যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো:

সমিচিন, শিরপীড়া, ঐক্যমত, কৃচ্ছতা, মুমুর্ষ, দুরাবস্থা, বিদূষি, সায়ত্বশাসন

উত্তর
অশুদ্ধ রূপ শুদ্ধ রূপ
সমিচিন সমীচীন
শিরপীড়া শিরঃপীড়া
ঐক্যমত ঐকমত্য (বা একমত)
কৃচ্ছতা কৃচ্ছ্র
মুমুর্ষ মুমূর্ষু
দুরাবস্থা দুরবস্থা
বিদূষি বিদুষী
সায়ত্বশাসন স্বায়ত্তশাসন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।