ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ ২০২৬

এইচএসসি · বাংলা ২য় পত্র

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ ২০২৬

২৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. উদাহরণসহ 'অ' ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর

উদাহরণসহ বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো:

ক. শব্দের আদিতে যদি 'অ' থাকে এবং তারপর ই-কার বা ঈ-কার কিংবা উ-কার বা ঊ-কার থাকে তবে সে অ-এর উচ্চারণ ও-কারের মতো হয়। যেমন: অতীত (ওতিত্), নদী (নোদি), অনুরোধ (ওনুরোধ্‌), ময়ূর (মোয়ুর) ইত্যাদি।

খ. শব্দের আদ্য অ-এর পরে য-ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে অ-এর উচ্চারণ সাধারণত ও-কারের মতো হয়।
যেমন: অন্য (ওন্‌ নো), অত্যাচার (ওত্‌ তাচার্‌), কন্যা (কোন্‌ না) ইত্যাদি।

গ. আদ্য অ-এর পর 'ক্ষ' থাকলে সে অ-এর উচ্চারণ সাধারণত ও-কারের মতো হয়ে থাকে। যেমন: অক্ষ (ওক্ খো), লক্ষ্মণ (লোক্‌ খোন), রক্ষা (রোক্‌ খা) ইত্যাদি।

ঘ. বাংলা ভাষায় বেশকিছু সমাসবদ্ধ তৎসম শব্দের মধ্য 'অ' ও-কারান্ত রূপে উচ্চারিত হয়। যেমন: পথচারী (পথোচারি), বনবাসী (বনোবাশি), রণতূর্য (রনোতুজো) ইত্যাদি।

ঙ.. শব্দান্তে যুক্তবর্ণ থাকলে অন্তিম 'অ' ও-কারের মতো উচ্চারিত হয়। 'যেমন: শক্ত (শক্‌ তো), কর্ম (কর্‌ মো), প্রাপ্ত (প্রাপ্‌ তো) ইত্যাদি।

২.

যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:

ঐশ্বর্যবান, জয়ধ্বনি, দারিদ্র্য, অত্যন্ত, আবশ্যক, মর্যাদা, ধন্যবাদ, ষান্মাসিক

উত্তর
শব্দ উচ্চারণ
ঐশ্বর্যবান ওইশ্‌শোর্‌জোবান
জয়ধ্বনি জয়োদ্‌ধোনি
দারিদ্র্য দারিদ্‌দ্রো
অত্যন্ত ওত্‌তোন্‌তো
আবশ্যক আবোশ্‌শোক
মর্যাদা মোর্‌জাদা
ধন্যবাদ ধোন্‌নোবাদ্
ষাণ্মাসিক শান্‌মাশিক
৩. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো।
উত্তর

বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো-

ক. যেসব শব্দে ই, ঈ বা উ, ঊ উভয় শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং কারচিহ্ন ি বা ু হবে। যেমন: পল্লি, ধরণি, শ্রেণি, রচনাবলি ইত্যাদি।

খ. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্জন, কর্ম, কার্য, সূর্য ইত্যাদি।

গ. সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত 'ম' স্থানে 'ং' হবে। যেমন: অহম্ + কার = অহংকার, সম্ + গীত = সংগীত ইত্যাদি।

ঘ. শব্দের শেষে বিসর্গ (ঃ) থাকবে না। যেমন: কার্যত, প্রথমত, প্রধানত, প্রায়শ, মূলত ইত্যাদি।

ঙ. সকল অ-তৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল ই, উ এবং এদের কারচিহ্ন ি বা ু ব্যবহৃত হবে। যেমন: আরবি, আসামি, ইংরেজি, বাঙালি, সরকারি, চুন ইত্যাদি।

৪. যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো: মনীসী, আকাংখা, নূন্যতম উর্দ্ধধন, আনুষাঙ্গিক, মনোকষ্ট, মৌনতা, সৌহার্দ
উত্তর
অশুদ্ধ শুদ্ধ
মনীসী মনীষী
আকাংখা আকাঙ্ক্ষা
নূন্যতম ন্যূনতম
উর্দ্ধধন ঊর্ধ্বতন
আনুষাঙ্গিক আনুষঙ্গিক
মনোকষ্ট মনঃকষ্ট
মৌনতা মৌনতা
সৌহার্দ সৌহার্দ্য

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।